• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বাবা-ছেলেকে দেখা যেতে পারে একই দলে ব্রাজিলিয়ান কিংবদন্তি কাকার জন্মদিন আজ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির শর্ত কী, এ পর্যন্ত কী ঘটল ট্রাম্পের যুদ্ধবিরতি বাড়ানোর পর আইআরজিসির নতুন বার্তা আবার যুদ্ধ হলে ‘শত্রুর বাকি সম্পদ চূর্ণবিচূর্ণ’ করে দেব: আইআরজিসি নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত ‘কমিটমেন্ট’ ঠিক রেখেছে জামায়াত একসঙ্গে কাজ করার প্রত্যাশা মিতুর বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি দক্ষিণ আফ্রিকায় দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার হাওড়ে বন্যার শঙ্কায় দ্রুত ধান কাটার পরামর্শ পাউবোর লাশ চুরির শঙ্কায় ছেলের কবর পাহারা দিচ্ছেন বাবা মনপুরা-তজুমুদ্দিন নৌরুটে যাত্রীসহ পণ্য বোঝাই ট্রলারডুবি মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় সুখবর জালিয়াতির অভিযোগে গ্রেফতারের শঙ্কায় বিটিএসের প্রতিষ্ঠাতা প্রাথমিক শিক্ষা ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রধানমন্ত্রীর অফিসে খাবারের বাজেট কমল পাঁচ গুণ প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার: মাহদী আমিন মুক্তি পেলেন সেই মহিলা লীগ নেত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে উত্থান চলতি বোরো মৌসুমের ১৮ লাখ মেট্রিক টন ধান-চাল কিনবে সরকার ফের আলোচনার জন্য যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান ধান-চালের সরকারি দাম নির্ধারণ দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী তরুণ প্রজন্মকে রক্ষা করতে শিল্প-সংস্কৃতির চর্চা বাড়াতে হবে: সংস্কৃতিমন্ত্রী জ্বালানি সংকট: বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে বিতর্ক ‘যুদ্ধে আমি অনেকটাই এগিয়ে আছি’—ট্রাম্পের দাবি ৫৬ বছরেও মুক্তিযুদ্ধের নির্ভুল ইতিহাস রচিত হয়নি: জবি উপাচার্য মাদরাসা শিক্ষকদের বদলি নিয়ে যা জানা গেল জেডি ভ্যান্সের ইসলামাবাদ সফর নিয়ে ট্রাম্পের মিথ্যাচার

যশোরে দোকান দখলের চেষ্টার অভিযোগ: বিদ্যুৎ বিচ্ছিন্ন, প্রাণনাশের হুমকিতে ব্যবসায়ী 

যশোর প্রতিনিধি / ৭১ Time View
Update : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

যশোর প্রতিনিধি

যশোর শহরে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনাকারী এক দোকান মালিককে বেআইনিভাবে উচ্ছেদের চেষ্টা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে বাড়িওয়ালার বিরুদ্ধে। এ বিষয়ে মঙ্গলবার সকালে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন ভুক্তভোগী  কুদ্দুস (৫২)।

লিখিত বক্তব্যে তিনি জানান,১৯৯৫ সালের ১ মার্চ এ.এম.এফ রহমান (খোকা)-এর কাছ থেকে যশোর শহরের ৪ নম্বর আরএন রোড চৌরাস্তায় অবস্থিত একটি নির্মাণাধীন ভবনের নিচতলার দুটি দোকানঘর ৩ লাখ ১৫ হাজার টাকায় ক্রয় করেন। পরবর্তীতে ২০০৭ সালে ভবনটি এ.কে.এম খয়রাত হোসেনের কাছে বিক্রি হলে তাকে নতুন করে চুক্তিতে বাধ্য করা হয় এবং ভয়ভীতি প্রদর্শন করা হয়।

তিনি অভিযোগ করেন, নতুন মালিক রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাকে দোকান ছাড়তে বিভিন্ন সময় হুমকি-ধামকি দিয়ে আসছেন। এমনকি পূর্বের চুক্তিপত্র ফেরত চাওয়া, ভাড়া গ্রহণে গড়িমসি, রশিদ না দেওয়া এবং ডিফল্টার বানানোর অপচেষ্টাও চালানো হয়। পরে আইনজীবীর পরামর্শে তিনি ডাকযোগে ভাড়া পরিশোধ করেন।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, দোকানের ভেতর দিয়ে টয়লেটের পাইপ স্থাপন, নোংরা পানি প্রবাহিত করে পরিবেশ নষ্ট করা, দোকানে ভাঙচুর এবং পরিবারের সদস্যদের ওপর হামলার মতো ঘটনাও ঘটেছে। তার ছোট ভাইকে মারধরের অভিযোগও তোলা হয়।

মোঃ কুদ্দুস বলেন, “আমাকে পরিকল্পিতভাবে হয়রানি করতে দোকানে উগ্রবাদী বই রেখে জঙ্গি বানানোর অপচেষ্টা এবং ‘রাজাকার’ আখ্যা দিয়ে সামাজিকভাবে হেয় করা হয়েছে।”

তিনি আরও জানান, গত ১৫ নভেম্বর ২০২৫ তারিখে বিদ্যুৎ বিভাগের কিছু কর্মকর্তার যোগসাজশে তার দোকানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সকল বিল পরিশোধ করা সত্ত্বেও এখনো সংযোগ পুনঃস্থাপন করা হয়নি। অথচ চুক্তি অনুযায়ী বিদ্যুৎ সংযোগ নেওয়া ও বিল পরিশোধের দায়িত্ব তার নিজের।

সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, বৈধ চুক্তি থাকা সত্ত্বেও তাকে জোরপূর্বক উচ্ছেদের ষড়যন্ত্র চলছে। বিদ্যুৎ সংযোগ না থাকায় ব্যবসা বন্ধের উপক্রম, ফলে তিনি চরম আর্থিক ও মানসিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তিনি জানান, এই ব্যবসার আয়েই তার ১৬-১৭ জনের সংসার চলে।

এ অবস্থায় তিনি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে জীবনের নিরাপত্তা নিশ্চিত করা, বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন এবং অবৈধ উচ্ছেদ প্রচেষ্টা বন্ধের দাবি জানান। সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট চুক্তিনামা ও বিদ্যুৎ বিল পরিশোধের কাগজপত্র উপস্থাপন করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যবসায়ী কুদ্দুসের পরিবারের সদস্য জিয়াউল হক, শিরিনা বেগম, রবিউল ইসলাম, মুক্তি বেগম ও রিফাত হোসেনসহ আরো অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd