• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ফের পাকিস্তানে যাচ্ছে ইরানি প্রতিনিধিদল যুদ্ধবিধ্বস্ত গাজায় একদিনে ৩০০ যুগলের বিয়ে হানিয়া আমিরের যে ভিডিও ঝড় তুলল সোশ্যাল মিডিয়ায় মার্কিন-ইসরাইলি হামলার বিরুদ্ধে আইনি পদক্ষেপে ইরান মায়াবী রূপে নজর কাড়লেন মেহজাবীন চৌধুরী ভারত থেকে ২৮ টাকা কেজি দরে মরিচ আমদানি, বিক্রি ৩০০ টাকায় ত্বকের উজ্জ্বলতা বাড়ানো ছাড়াও খালি পেটে কাঁচাহলুদের যত স্বাস্থ্য উপকার মুক্তিযুদ্ধের ইতিহাস কৌশলে ভুলিয়ে দেওয়ার চেষ্টা জাতি প্রতিহত করবে: রিজভী শিক্ষার্থীরা ভাইরাল হতে চায়: মন্ত্রী জিজ্ঞাসাবাদের পর নুসরাতের পোস্ট, নতুন করে আলোচনা হত্যাচেষ্টার পর ইরান যুদ্ধ নিয়ে অবস্থান জানালেন ট্রাম্প বিমানের পরিচালনা পর্ষদে ব্যারিস্টার নাসির উদ্দিন মায়ের ইচ্ছা পূরণে হেলিকপ্টার চড়ে বউ আনলেন প্রবাসী আপিল করতে ইসিতে যাচ্ছেন মনিরা শারমিন জাতীয় যুবশক্তির নতুন কমিটির সভাপতি তারিকুল, সম্পাদক ফরহাদ ২৭০০ লিটার ডিজেল জব্দ, গ্রেফতার ১ খাল খনন কর্মসূচি কৃষকদের ভাগ্য উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুপুরের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের কলম্বিয়ায় মহাসড়কে ভয়াবহ বোমা বিস্ফোরণ, নিহত ১৪ ঢাকার আবহাওয়া নিয়ে স্বস্তির খবর সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় গুলি, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে মার্কিন প্রতিনিধিদলের পাকিস্তান সফর বাতিলের কারণ জানালেন ট্রাম্প হামলাকারী কি ইরান-যুদ্ধের সঙ্গে সম্পর্কিত? যা বললেন ট্রাম্প প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: উপদেষ্টা মাহদী আমিন ট্রাম্পের নৈশভোজে হামলাকারী কে এই টমাস অ্যালেন নেতানিয়াহু-বিরোধী আন্দোলনে উত্তাল ইসরাইল আজ থেকে বর্ধিত ভাড়ায় চলবে গণপরিবহণ, কোন রুটে ভাড়া কত ? ন্যূনতম কর এক হাজার টাকা করার পরিকল্পনা এনবিআরের ইরানি তেল কেনায় চীনের রিফাইনারির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

রাতে ধানখেত থেকে ভেসে আসে নবজাতকের কান্না, অতঃপর…

বাংলা সময় ডেস্ক / ১২১ Time View
Update : বুধবার, ১১ মার্চ, ২০২৬

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ধানখেত থেকে এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে। অন্ধকার রাতে ধানখেতে ভেসে আসা কান্নার শব্দে পথচারীরা শিশুটিকে উদ্ধার করে।

মঙ্গলবার (১০ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের খৈইরাটি গ্রামে এ ঘটনা ঘটে। তবে শিশুটির মা-বাবার পরিচয় জানা যায়নি। উদ্ধার শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, খৈইরাটি গ্রামের উজ্জ্বল নামে এক লোক রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় নবজাতকের কান্নার শব্দ শুনতে পান। কৌতূহলী হয়ে ধানখেতের দিকে এগিয়ে গেলে তিনি দেখতে পান, ধানগাছের মাঝখানে কাপড়বিহীন পড়ে আছে একটি নবজাতক।

এ সময় রাস্তা দিয়ে অটোরিকশা চালিয়ে যাচ্ছিলেন একই গ্রামের হালিম। উজ্জ্বল তাকে ডেকে বিষয়টি জানালে দুজন মিলে শিশুটিকে উদ্ধার করেন। পরে হালিম শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে গেলে তার স্ত্রী মজিদা শিশুটিকে বুকে তুলে নেন এবং একটি জামা পরান।

হালিম তাৎক্ষণিক ফায়ার সার্ভিস ও থানাকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আলী জানান, প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধারণা করা হচ্ছে, শিশুটি সদ্য জন্মগ্রহণ করেছে। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে আছে।

হাসপাতালে শিশুটিকে কোলে নিয়ে বসেছিলেন হালিমের দাদি রহিমা খাতুন (৭০)। তিনি আবেগঘন কণ্ঠে বলেন, কোন মায়ের গর্ভে জন্ম নিল এ বাচ্চা, আর কেনইবা এভাবে ফেলে রেখে গেল। এটা মনে হলে বুকটা কেঁপে ওঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd