• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ফের পাকিস্তানে যাচ্ছে ইরানি প্রতিনিধিদল যুদ্ধবিধ্বস্ত গাজায় একদিনে ৩০০ যুগলের বিয়ে হানিয়া আমিরের যে ভিডিও ঝড় তুলল সোশ্যাল মিডিয়ায় মার্কিন-ইসরাইলি হামলার বিরুদ্ধে আইনি পদক্ষেপে ইরান মায়াবী রূপে নজর কাড়লেন মেহজাবীন চৌধুরী ভারত থেকে ২৮ টাকা কেজি দরে মরিচ আমদানি, বিক্রি ৩০০ টাকায় ত্বকের উজ্জ্বলতা বাড়ানো ছাড়াও খালি পেটে কাঁচাহলুদের যত স্বাস্থ্য উপকার মুক্তিযুদ্ধের ইতিহাস কৌশলে ভুলিয়ে দেওয়ার চেষ্টা জাতি প্রতিহত করবে: রিজভী শিক্ষার্থীরা ভাইরাল হতে চায়: মন্ত্রী জিজ্ঞাসাবাদের পর নুসরাতের পোস্ট, নতুন করে আলোচনা হত্যাচেষ্টার পর ইরান যুদ্ধ নিয়ে অবস্থান জানালেন ট্রাম্প বিমানের পরিচালনা পর্ষদে ব্যারিস্টার নাসির উদ্দিন মায়ের ইচ্ছা পূরণে হেলিকপ্টার চড়ে বউ আনলেন প্রবাসী আপিল করতে ইসিতে যাচ্ছেন মনিরা শারমিন জাতীয় যুবশক্তির নতুন কমিটির সভাপতি তারিকুল, সম্পাদক ফরহাদ ২৭০০ লিটার ডিজেল জব্দ, গ্রেফতার ১ খাল খনন কর্মসূচি কৃষকদের ভাগ্য উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুপুরের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের কলম্বিয়ায় মহাসড়কে ভয়াবহ বোমা বিস্ফোরণ, নিহত ১৪ ঢাকার আবহাওয়া নিয়ে স্বস্তির খবর সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় গুলি, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে মার্কিন প্রতিনিধিদলের পাকিস্তান সফর বাতিলের কারণ জানালেন ট্রাম্প হামলাকারী কি ইরান-যুদ্ধের সঙ্গে সম্পর্কিত? যা বললেন ট্রাম্প প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: উপদেষ্টা মাহদী আমিন ট্রাম্পের নৈশভোজে হামলাকারী কে এই টমাস অ্যালেন নেতানিয়াহু-বিরোধী আন্দোলনে উত্তাল ইসরাইল আজ থেকে বর্ধিত ভাড়ায় চলবে গণপরিবহণ, কোন রুটে ভাড়া কত ? ন্যূনতম কর এক হাজার টাকা করার পরিকল্পনা এনবিআরের ইরানি তেল কেনায় চীনের রিফাইনারির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইরানিদের হত্যার হুমকি ট্রাম্পের যুদ্ধাপরাধের স্বীকারোক্তি: আরাগচি

বাংলা সময় ডেস্ক / ১৮৮ Time View
Update : সোমবার, ৯ মার্চ, ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ‘ইরানিদের হত্যার হুমকি’ মূলত যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের স্পষ্ট স্বীকারোক্তি বলে অভিহিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

রোববার (৮ মার্চ) জাতিসংঘ মহাসচিব, নিরাপত্তা পরিষদের সভাপতি এবং সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের কাছে পাঠানো এক আনুষ্ঠানিক চিঠিতে তিনি এই অভিযোগ করেন। চিঠিতে আরাগচি উল্লেখ করেন, ট্রাম্পের এই ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং এটি সরাসরি নিরপরাধ বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার প্রমাণ বহন করে।

এর আগে ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ইরানকে সতর্ক করে বলেছিলেন যে এ পর্যন্ত যেসব এলাকা বা জনসমষ্টিকে লক্ষ্যবস্তু করা হয়নি, এখন তাদেরও ‘সম্পূর্ণ ধ্বংস এবং নিশ্চিত মৃত্যু’র আওতায় আনা হবে।

আরাগচি তার চিঠিতে জানান, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলি হামলায় ইরানে এ পর্যন্ত ১,৩০০-এর বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। হামলায় ৭,৯৪৩টি আবাসিক ইউনিট, ১৬১৭টি ব্যবসা প্রতিষ্ঠান, ৩২টি চিকিৎসা কেন্দ্র, ৬৫টি স্কুল এবং রেড ক্রিসেন্ট সোসাইটির ১৩টি ভবনসহ প্রায় ৯,৬৬৯টি বেসামরিক স্থাপনা ধ্বংস করা হয়েছে।

 

ইরানের শীর্ষ এই কূটনীতিক জোর দিয়ে বলেন, ট্রাম্পের এই মন্তব্য কেবল একটি হুমকি নয়, বরং ইরানি জাতির বিরুদ্ধে চালানো ধ্বংসযজ্ঞের দায়ভার গ্রহণের সামিল। তিনি আরও জানান, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় ব্যর্থ হলেও ইরান তার আত্মরক্ষার বৈধ অধিকার বজায় রাখবে। একই সঙ্গে, চলমান এই লঙ্ঘনের ফলে সৃষ্ট জানমালের ক্ষতির জন্য যুক্তরাষ্ট্র পূর্ণ ক্ষতিপূরণ দিতে বাধ্য এবং প্রেসিডেন্ট ট্রাম্প ব্যক্তিগতভাবে আন্তর্জাতিক ফৌজদারি দায়বদ্ধতার সম্মুখীন হবেন।

চিঠির শেষ অংশে আরাগচি জাতিসংঘ মহাসচিব এবং নিরাপত্তা পরিষদকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, চলমান যুদ্ধাপরাধ বন্ধ করতে এবং দায়মুক্তির সংস্কৃতি নির্মূল করতে যুক্তরাষ্ট্র ও তার প্রেসিডেন্টকে জবাবদিহিতার আওতায় আনা জরুরি। অন্যথায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের এই ধারা ভবিষ্যতে আরও স্বাভাবিক হয়ে উঠতে পারে বলে তিনি হুঁশিয়ারি দেন।

সূত্র: মেহের নিউজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd