• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ফের পাকিস্তানে যাচ্ছে ইরানি প্রতিনিধিদল যুদ্ধবিধ্বস্ত গাজায় একদিনে ৩০০ যুগলের বিয়ে হানিয়া আমিরের যে ভিডিও ঝড় তুলল সোশ্যাল মিডিয়ায় মার্কিন-ইসরাইলি হামলার বিরুদ্ধে আইনি পদক্ষেপে ইরান মায়াবী রূপে নজর কাড়লেন মেহজাবীন চৌধুরী ভারত থেকে ২৮ টাকা কেজি দরে মরিচ আমদানি, বিক্রি ৩০০ টাকায় ত্বকের উজ্জ্বলতা বাড়ানো ছাড়াও খালি পেটে কাঁচাহলুদের যত স্বাস্থ্য উপকার মুক্তিযুদ্ধের ইতিহাস কৌশলে ভুলিয়ে দেওয়ার চেষ্টা জাতি প্রতিহত করবে: রিজভী শিক্ষার্থীরা ভাইরাল হতে চায়: মন্ত্রী জিজ্ঞাসাবাদের পর নুসরাতের পোস্ট, নতুন করে আলোচনা হত্যাচেষ্টার পর ইরান যুদ্ধ নিয়ে অবস্থান জানালেন ট্রাম্প বিমানের পরিচালনা পর্ষদে ব্যারিস্টার নাসির উদ্দিন মায়ের ইচ্ছা পূরণে হেলিকপ্টার চড়ে বউ আনলেন প্রবাসী আপিল করতে ইসিতে যাচ্ছেন মনিরা শারমিন জাতীয় যুবশক্তির নতুন কমিটির সভাপতি তারিকুল, সম্পাদক ফরহাদ ২৭০০ লিটার ডিজেল জব্দ, গ্রেফতার ১ খাল খনন কর্মসূচি কৃষকদের ভাগ্য উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুপুরের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের কলম্বিয়ায় মহাসড়কে ভয়াবহ বোমা বিস্ফোরণ, নিহত ১৪ ঢাকার আবহাওয়া নিয়ে স্বস্তির খবর সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় গুলি, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে মার্কিন প্রতিনিধিদলের পাকিস্তান সফর বাতিলের কারণ জানালেন ট্রাম্প হামলাকারী কি ইরান-যুদ্ধের সঙ্গে সম্পর্কিত? যা বললেন ট্রাম্প প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: উপদেষ্টা মাহদী আমিন ট্রাম্পের নৈশভোজে হামলাকারী কে এই টমাস অ্যালেন নেতানিয়াহু-বিরোধী আন্দোলনে উত্তাল ইসরাইল আজ থেকে বর্ধিত ভাড়ায় চলবে গণপরিবহণ, কোন রুটে ভাড়া কত ? ন্যূনতম কর এক হাজার টাকা করার পরিকল্পনা এনবিআরের ইরানি তেল কেনায় চীনের রিফাইনারির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইয়ামালের জাদুকরী গোলে বিলবাও বাধা পার করল বার্সেলোনা

বাংলা সময় ডেস্ক / ৯৯ Time View
Update : রবিবার, ৮ মার্চ, ২০২৬

লামিন ইয়ামাল আবার প্রমাণ করলেন, তিনি একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। তার গোলে ভর করেই বার্সেলোনা ১-০ গোলে হারিয়েছে অ্যাথলেটিক বিলবাওকে।

শনিবারের ম্যাচটি শুরু থেকেই জমজমাট ছিল। বিলবাও তাদের সান মামেস মাঠে বারবার আক্রমণে যাচ্ছিল, তবু গোল পাচ্ছিল না। শেষ পর্যন্ত ইয়ামাল দলের পক্ষে ম্যাচ ঘুরিয়ে দেন।

১৮ বছর বয়সী এই স্পেনীয় ফরোয়ার্ড পেদ্রি গনজালেসের পাস পেয়ে বক্সের ডান দিকে কিছুটা জায়গা পান। সেখান থেকে এক টাচে শুটিংয়ের কোণ তৈরি করে বাঁ পায়ে বাঁকানো এক শট নেন। বলটি দূরের পোস্টের উপরের কোণে গিয়ে লাগে।

৬৮তম মিনিটে আসা এই গোলটি ছিল ইয়ামালের এই মৌসুমে সব মিলিয়ে ১৯তম গোল। এই জয়ে হান্সি ফ্লিকের দল দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে চার পয়েন্ট এগিয়ে রইল। দেশীয় শিরোপা ধরে রাখার পথও অনেকটা পরিষ্কার হলো।

গত সপ্তাহান্তে ইয়ামাল ভিয়ারিয়ালের বিপক্ষে ৪-১ গোলের জয়ে নিজের প্রথম হ্যাটট্রিক করেছিলেন। শনিবারের কঠিন এই জয় এসেছে কোপা দেল রে সেমিফাইনালে আতলেতিকো মাদ্রিদের কাছে হারের মাত্র চার দিন পরে।

ফ্লিক এই ম্যাচে কিছু নিয়মিত খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছেন। মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের রাউন্ড অব ১৬-তে নিউক্যাসলের মাঠে যাওয়ার কথা রয়েছে বার্সেলোনার। পেদ্রি, রাফিনিয়া ও ফেরমিন লোপেজ শেষ আধাঘণ্টার আগ পর্যন্ত বেঞ্চেই ছিলেন। তাদের জায়গায় শুরু থেকে খেলেছেন মার্কাস রাশফোর্ড, মার্ক বের্নাল ও মার্ক কাসাদো।

আহত জুলেস কুন্দে ও আলেহান্দ্রো বালদের বদলে শুরু থেকে ছিলেন এরিক গার্সিয়া ও জোয়াও কানসেলো।

বিলবাও ভালো সুযোগ তৈরি করলেও গোলরক্ষক জোয়ান গার্সিয়া বারবার দুর্দান্ত সব সেভ করে দলকে রক্ষা করেন। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে ফ্লিক রাফিনিয়া, পেদ্রি ও রবার্ট লেভান্ডভস্কিকে মাঠে নামান। এরপরই ৬৮তম মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। যে গোল বার্সাকে এনে দেয় পুরো ৩ পয়েন্ট।

এই মুহূর্তে পয়েন্ট তালিকায় বার্সেলোনার পয়েন্ট ৬৭। আর নবম স্থানে থাকা অ্যাথলেটিক বিলবাওর পয়েন্ট ৩৫।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd