• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ফের পাকিস্তানে যাচ্ছে ইরানি প্রতিনিধিদল যুদ্ধবিধ্বস্ত গাজায় একদিনে ৩০০ যুগলের বিয়ে হানিয়া আমিরের যে ভিডিও ঝড় তুলল সোশ্যাল মিডিয়ায় মার্কিন-ইসরাইলি হামলার বিরুদ্ধে আইনি পদক্ষেপে ইরান মায়াবী রূপে নজর কাড়লেন মেহজাবীন চৌধুরী ভারত থেকে ২৮ টাকা কেজি দরে মরিচ আমদানি, বিক্রি ৩০০ টাকায় ত্বকের উজ্জ্বলতা বাড়ানো ছাড়াও খালি পেটে কাঁচাহলুদের যত স্বাস্থ্য উপকার মুক্তিযুদ্ধের ইতিহাস কৌশলে ভুলিয়ে দেওয়ার চেষ্টা জাতি প্রতিহত করবে: রিজভী শিক্ষার্থীরা ভাইরাল হতে চায়: মন্ত্রী জিজ্ঞাসাবাদের পর নুসরাতের পোস্ট, নতুন করে আলোচনা হত্যাচেষ্টার পর ইরান যুদ্ধ নিয়ে অবস্থান জানালেন ট্রাম্প বিমানের পরিচালনা পর্ষদে ব্যারিস্টার নাসির উদ্দিন মায়ের ইচ্ছা পূরণে হেলিকপ্টার চড়ে বউ আনলেন প্রবাসী আপিল করতে ইসিতে যাচ্ছেন মনিরা শারমিন জাতীয় যুবশক্তির নতুন কমিটির সভাপতি তারিকুল, সম্পাদক ফরহাদ ২৭০০ লিটার ডিজেল জব্দ, গ্রেফতার ১ খাল খনন কর্মসূচি কৃষকদের ভাগ্য উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুপুরের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের কলম্বিয়ায় মহাসড়কে ভয়াবহ বোমা বিস্ফোরণ, নিহত ১৪ ঢাকার আবহাওয়া নিয়ে স্বস্তির খবর সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় গুলি, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে মার্কিন প্রতিনিধিদলের পাকিস্তান সফর বাতিলের কারণ জানালেন ট্রাম্প হামলাকারী কি ইরান-যুদ্ধের সঙ্গে সম্পর্কিত? যা বললেন ট্রাম্প প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: উপদেষ্টা মাহদী আমিন ট্রাম্পের নৈশভোজে হামলাকারী কে এই টমাস অ্যালেন নেতানিয়াহু-বিরোধী আন্দোলনে উত্তাল ইসরাইল আজ থেকে বর্ধিত ভাড়ায় চলবে গণপরিবহণ, কোন রুটে ভাড়া কত ? ন্যূনতম কর এক হাজার টাকা করার পরিকল্পনা এনবিআরের ইরানি তেল কেনায় চীনের রিফাইনারির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইরান যুদ্ধে কুর্দিদের যোগ দেওয়া নিয়ে যা বললেন ট্রাম্প

বাংলা সময় ডেস্ক / ৯০ Time View
Update : রবিবার, ৮ মার্চ, ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কুর্দি যোদ্ধাদের কোনো যুদ্ধে সম্পৃক্ত করার বিপক্ষে নিজের অবস্থান স্পষ্ট করেছেন।

শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় প্রেসিডেন্টকে বহনকারী এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, কুর্দিরা যুদ্ধে অংশ নিক তা তিনি কোনোভাবেই চাইছেন না।

ট্রাম্পের মতে, বর্তমান যুদ্ধ পরিস্থিতি এমনিতেই বেশ জটিল, আর কুর্দিদের অংশগ্রহণে এটি আরও ঘোলাটে হয়ে উঠুক তা তার কাম্য নয়। তিনি উল্লেখ করেন, কুর্দিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সুসম্পর্ক রয়েছে এবং তিনি তাদের কোনো প্রকার ক্ষয়ক্ষতি বা প্রাণহানির হাত থেকে রক্ষা করতে চান। কুর্দি যোদ্ধারা যুদ্ধে অংশ নিতে আগ্রহী হলেও ট্রাম্প ব্যক্তিগতভাবে তাদের নিরুৎসাহিত করেছেন বলে জানান।

 

তবে এই বক্তব্যটি এর আগে রয়টার্সকে দেওয়া তার একটি বিবৃতির ঠিক বিপরীত। বৃহস্পতিবার (৫ মার্চ) ওই সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ইরানি কুর্দি যোদ্ধাদের আক্রমণের পক্ষে মত দিয়েছিলেন। ইতোপূর্বে হোয়াইট হাউস থেকেও কুর্দিদের অস্ত্রশস্ত্র প্রদানের খবরটি অস্বীকার করা হয়েছিল, যদিও তাদের অনেকেই অতীতে ইরাকে ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াই করার সময় মার্কিন বাহিনীর কাছ থেকে প্রশিক্ষণ পেয়েছিলেন।

এদিকে উত্তর ইরাকে নির্বাসিত ইরানি কুর্দি বিরোধী দলগুলোর সঙ্গে বিবিসি যোগাযোগ করলে তারা সীমান্ত পেরিয়ে প্রবেশের বিষয়টি অস্বীকার করে। তবে কুর্দিস্তান ফ্রিডম পার্টির (পিএকে) প্রতিনিধি হানা ইয়াজদানপানা জানিয়েছেন, তারা তাদের যোদ্ধাদের সুরক্ষায় যুক্তরাষ্ট্রের কাছে বারবার ‘নো-ফ্লাই জোন’ বা বিমানমুক্ত অঞ্চল ঘোষণার অনুরোধ জানিয়ে আসছেন।

সূত্র: বিবিসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd