• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ফের পাকিস্তানে যাচ্ছে ইরানি প্রতিনিধিদল যুদ্ধবিধ্বস্ত গাজায় একদিনে ৩০০ যুগলের বিয়ে হানিয়া আমিরের যে ভিডিও ঝড় তুলল সোশ্যাল মিডিয়ায় মার্কিন-ইসরাইলি হামলার বিরুদ্ধে আইনি পদক্ষেপে ইরান মায়াবী রূপে নজর কাড়লেন মেহজাবীন চৌধুরী ভারত থেকে ২৮ টাকা কেজি দরে মরিচ আমদানি, বিক্রি ৩০০ টাকায় ত্বকের উজ্জ্বলতা বাড়ানো ছাড়াও খালি পেটে কাঁচাহলুদের যত স্বাস্থ্য উপকার মুক্তিযুদ্ধের ইতিহাস কৌশলে ভুলিয়ে দেওয়ার চেষ্টা জাতি প্রতিহত করবে: রিজভী শিক্ষার্থীরা ভাইরাল হতে চায়: মন্ত্রী জিজ্ঞাসাবাদের পর নুসরাতের পোস্ট, নতুন করে আলোচনা হত্যাচেষ্টার পর ইরান যুদ্ধ নিয়ে অবস্থান জানালেন ট্রাম্প বিমানের পরিচালনা পর্ষদে ব্যারিস্টার নাসির উদ্দিন মায়ের ইচ্ছা পূরণে হেলিকপ্টার চড়ে বউ আনলেন প্রবাসী আপিল করতে ইসিতে যাচ্ছেন মনিরা শারমিন জাতীয় যুবশক্তির নতুন কমিটির সভাপতি তারিকুল, সম্পাদক ফরহাদ ২৭০০ লিটার ডিজেল জব্দ, গ্রেফতার ১ খাল খনন কর্মসূচি কৃষকদের ভাগ্য উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুপুরের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের কলম্বিয়ায় মহাসড়কে ভয়াবহ বোমা বিস্ফোরণ, নিহত ১৪ ঢাকার আবহাওয়া নিয়ে স্বস্তির খবর সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় গুলি, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে মার্কিন প্রতিনিধিদলের পাকিস্তান সফর বাতিলের কারণ জানালেন ট্রাম্প হামলাকারী কি ইরান-যুদ্ধের সঙ্গে সম্পর্কিত? যা বললেন ট্রাম্প প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: উপদেষ্টা মাহদী আমিন ট্রাম্পের নৈশভোজে হামলাকারী কে এই টমাস অ্যালেন নেতানিয়াহু-বিরোধী আন্দোলনে উত্তাল ইসরাইল আজ থেকে বর্ধিত ভাড়ায় চলবে গণপরিবহণ, কোন রুটে ভাড়া কত ? ন্যূনতম কর এক হাজার টাকা করার পরিকল্পনা এনবিআরের ইরানি তেল কেনায় চীনের রিফাইনারির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করে না বিএনপি: মঈন খান

বাংলা সময় ডেস্ক / ৬১ Time View
Update : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। তিনি বলেন, আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা আইনের শাসনে বিশ্বাস করি, গণতন্ত্রে বিশ্বাস করি।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাজারে জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ড. মঈন খান বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে।

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার আদর্শে অনুপ্রাণিত হয়েই বিএনপি রাজনীতি করে যাচ্ছে।

ড. মঈন খান বলেন, দীর্ঘ সময় পর জনগণের ভোটে যে পরিবর্তন এসেছে, তা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ধারাবাহিকতার অংশ। বিগত ১৭ বছর দেশে গণতন্ত্র বাধাগ্রস্ত ছিল। জনগণের আন্দোলন ও ভোটের মাধ্যমে আবারও গণতন্ত্রের পথ সুগম হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিভিন্ন জেলায় আওয়ামী লীগের কার্যালয় খোলা কিংবা জুলাইয়ের সহিংসতার সঙ্গে জড়িতদের রাজনীতিতে ফেরার বিষয়ে বিএনপির অবস্থান স্পষ্ট। আমরা আইন নিজের হাতে তুলে নেওয়ার পক্ষে নই। কেউ যদি অপরাধ করে থাকে, তার বিচার আইনের মাধ্যমে হবে। বিএনপি প্রতিহিংসা নয়, ন্যায়বিচারে বিশ্বাস করে।

বর্তমান প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমানর আহ্বানে দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন উল্লেখ করে ড. মঈন খান বলেন, বিএনপি সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক পরিবেশে রাজনীতি করতে চায়। বাংলাদেশে একদলীয় শাসন বা জোরপূর্বক রাজনীতি চাপিয়ে দেওয়ার সংস্কৃতি আমরা সমর্থন করি না।

তিনি বলেন, বিএনপি বিশ্বাস করে জনগণই ক্ষমতার উৎস। তাই জনগণের ভোট ও মতামতের প্রতিফলন ঘটানোই তাদের রাজনীতির মূল লক্ষ্য। বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় আমরা অতীতেও ভূমিকা রেখেছি, ভবিষ্যতেও রাখব।

এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রীর সর্দার শাখাওয়াত হোসেন বকুল, সংসদ সদস্য খায়রুল কবির খোকনসহ কয়েক শতাধিক নেতাকর্মী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd