• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
হরমুজ অবরোধে চীনের সেমিকন্ডাক্টর খাতে মহাবিপদ চীনা গুপ্তচর স্যাটেলাইট ব্যবহার করে মার্কিন ঘাঁটিকে নিশানা করছে ইরান আমি ভিক্ষা চাই এই সংসদের কাছে, কেন বললেন হাসনাত আবদুল্লাহ নবীর অবমাননায় মৃত্যুদণ্ডের আইন দাবি এমপি হানজালার চীন সফরে গেল বিএনপির প্রতিনিধিদল টিপাইমুখ বাঁধ আমাদের নিজেদের তৈরি দুর্যোগ: স্পিকার দেশের একমাত্র তেল শোধনাগার চালু আছে জানাল মন্ত্রণালয় ‘মাহফুজ আলম ব্যর্থ, অজুহাত দিয়ে বাস্তবতা ঢেকে রাখা যায় না’ চীনকে ফোনকল আরাগচির, যুক্তরাষ্ট্রকে দিলেন নতুন হুঁশিয়ারি দুপুরের মধ্যে চার বিভাগে ঝড়বৃষ্টির আভাস, নদীবন্দরে ২ নম্বর সংকেত সিনেটে ফের আটকে গেল ট্রাম্পের যুদ্ধক্ষমতা কমানোর উদ্যোগ হরমুজে জাহাজ চলাচল নিয়ে নতুন প্রস্তাব দিল ইরান বার কাউন্সিলের নির্বাচন স্থগিত যশোরে বিপুল মহুরির ইয়াবা সেবনের ভিডিও ফাঁস  যবিপ্রবির পঞ্চম উপাচার্য হিসেবে যোগ দিলেন ড. ইয়ারুল কবীর পাকিস্তানের সেনাপ্রধান ইরানে টাইমের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান আন্তর্জাতিক অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের পাশে থাকতে চায় যুক্তরাজ্য প্রতিরক্ষাব্যবস্থা সুদৃঢ় রাখতে আধুনিক হচ্ছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী কোনো অবস্থাতেই গণপিটুনি বা মব মেনে নেওয়া হবে না: ডা. জাহেদ ইরান যুদ্ধের কারণে ইউক্রেনের জন্য ‘সময় নেই’ যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি হবু বাবাদের মধ্যে আদর্শ রণবীর, যে কারণ বললেন দীপিকা পাড়ুকোন করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল বিশ্বরেকর্ড গড়ল কানাডার বিশ্ববিদ্যালয় হরমুজের পর আরেক প্রণালিতে নজর ট্রাম্পের টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস এটা আমাদের যুদ্ধ নয়: ব্রিটিশ মন্ত্রী ইসরাইলের ওপর ক্ষেপেছে ইউক্রেন, নেপথ্যে যে কারণ হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ, ভারতের সমস্যা আরও বাড়াবে ৪ দিনের মুলতবির পর সংসদ অধিবেশন শুরু

আগামী মাসেই চীন সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট

বাংলা সময় ডেস্ক / ৪৫ Time View
Update : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

চীন সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৩১ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত প্রেসিডেন্ট চীনে সফর করবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। এটা হবে ২০১৭ সালের পর প্রথমবার কোনো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বেইজিং সফর।

নিজের প্রথম মেয়াদে ২০১৭ সালে ট্রাম্পই শেষ কোনো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে চীন সফর করেছিলেন।

গত শুক্রবার হোয়াইট হাউসের এক কর্মকর্তা ট্রাম্পের চীন সফরের তারিখ নিশ্চিত করেছেন। এর আগে ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিন পিং দুজনই সাম্প্রতিক মাসগুলোয় দুই দেশের মধ্যে ‘চমৎকার’ এবং ‘ভালো যোগাযোগ’ হওয়ার কথা বলেছেন।

নিজের পরিকল্পিত চীন সফর নিয়ে গত বৃহস্পতিবার ট্রাম্পও কথা বলেছেন। চীন সফর প্রসঙ্গে ট্রাম্প গত বৃহস্পতিবার বলেন, ‘এটা হবে জমজমাট এক সফর।’

তিনি আরও বলেন, ‘চীনের ইতিহাসে এ পর্যন্ত যত আয়োজন হয়েছে, তার চেয়ে বড় পরিসরে আমাদের উপস্থিতি ও আয়োজন নিশ্চিত করতে হবে।’

এমন সময়ে ট্রাম্পের চীন সফরের ঘোষণা এল, যখন মার্কিন সুপ্রিম কোর্ট বিশ্বজুড়ে বিভিন্ন দেশের ওপর ট্রাম্পের আরোপ করা শুল্ক বাতিল করেছেন। ট্রাম্প প্রকাশ্যেই অন্যান্য দেশকে তার নীতির পক্ষে সমর্থন দিতে বাধ্য করতে শুল্ক আরোপকে অস্ত্র হিসেবে ব্যবহার করার কথা বলেছেন।

 

গত শুক্রবার হোয়াইট হাউস থেকে ট্রাম্পের চীন সফরের তারিখ ঘোষণার দিনই সুপ্রিম কোর্ট থেকে শুল্ক বাতিলের রায় আসে।

ট্রাম্পের চীন সফরের বৈঠকগুলোয় আলোচ্য বিষয়ের মধ্যে খুব সম্ভবত শুল্কও থাকবে। সঙ্গে মার্কিন বাণিজ্য হুমকির বিরুদ্ধে চীনের প্রতিক্রিয়া নিয়েও আলোচনা হবে। বাণিজ্য শুল্কের প্রতিক্রিয়ায় চীন যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন কেনা বন্ধ করার কথা বলেছে। চীনে যুক্তরাষ্ট্র থেকে রপ্তানি হওয়া শীর্ষ পণ্য ছিল সয়াবিন।

সাম্প্রতিক মাসগুলোয় বেশ কয়েকজন পশ্চিমা নেতা বেইজিং সফরে গেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। চীন সফরে দেশটির সঙ্গে নতুন বাণিজ্যচুক্তি হওয়ার কথা বলেছেন কার্নি। চীনের তৈরি বৈদ্যুতিক গাড়ি ক্রয়ের ওপর থেকে কানাডার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টিও আলোচনায় ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd