• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বাবা-ছেলেকে দেখা যেতে পারে একই দলে ব্রাজিলিয়ান কিংবদন্তি কাকার জন্মদিন আজ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির শর্ত কী, এ পর্যন্ত কী ঘটল ট্রাম্পের যুদ্ধবিরতি বাড়ানোর পর আইআরজিসির নতুন বার্তা আবার যুদ্ধ হলে ‘শত্রুর বাকি সম্পদ চূর্ণবিচূর্ণ’ করে দেব: আইআরজিসি নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত ‘কমিটমেন্ট’ ঠিক রেখেছে জামায়াত একসঙ্গে কাজ করার প্রত্যাশা মিতুর বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি দক্ষিণ আফ্রিকায় দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার হাওড়ে বন্যার শঙ্কায় দ্রুত ধান কাটার পরামর্শ পাউবোর লাশ চুরির শঙ্কায় ছেলের কবর পাহারা দিচ্ছেন বাবা মনপুরা-তজুমুদ্দিন নৌরুটে যাত্রীসহ পণ্য বোঝাই ট্রলারডুবি মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় সুখবর জালিয়াতির অভিযোগে গ্রেফতারের শঙ্কায় বিটিএসের প্রতিষ্ঠাতা প্রাথমিক শিক্ষা ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রধানমন্ত্রীর অফিসে খাবারের বাজেট কমল পাঁচ গুণ প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার: মাহদী আমিন মুক্তি পেলেন সেই মহিলা লীগ নেত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে উত্থান চলতি বোরো মৌসুমের ১৮ লাখ মেট্রিক টন ধান-চাল কিনবে সরকার ফের আলোচনার জন্য যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান ধান-চালের সরকারি দাম নির্ধারণ দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী তরুণ প্রজন্মকে রক্ষা করতে শিল্প-সংস্কৃতির চর্চা বাড়াতে হবে: সংস্কৃতিমন্ত্রী জ্বালানি সংকট: বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে বিতর্ক ‘যুদ্ধে আমি অনেকটাই এগিয়ে আছি’—ট্রাম্পের দাবি ৫৬ বছরেও মুক্তিযুদ্ধের নির্ভুল ইতিহাস রচিত হয়নি: জবি উপাচার্য মাদরাসা শিক্ষকদের বদলি নিয়ে যা জানা গেল জেডি ভ্যান্সের ইসলামাবাদ সফর নিয়ে ট্রাম্পের মিথ্যাচার

ক্ষমতায় গেলে ভাতা নয়, যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে: ডা. শফিকুর রহমান

সিরাজগঞ্জ প্রতিনিধি / ৮৩ Time View
Update : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

সিরাজগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দলটি রাষ্ট্রক্ষমতায় গেলে বেকার ভাতা প্রদানের পরিবর্তে যুবকদের জন্য টেকসই কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করবে। তিনি জানান, জামায়াতে ইসলামী আদর্শিক ও জনসেবামুখী রাজনীতিতে বিশ্বাসী।
শনিবার সিরাজগঞ্জের উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ মাঠে জামায়াতে ইসলামী উল্লাপাড়া উপজেলা শাখার আয়োজনে এক নির্বাচনী পথসভায় এসব কথা বলা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শাহজাহান আলি।
পথসভায় ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে নির্যাতন ও দমন-পীড়নের শিকার হয়েছে। অতীতের বিভিন্ন সময়ে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া উপেক্ষা করে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অনেকেই নিপীড়নের শিকার হয়েছেন বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, দেশের অতীত শাসনামলে ক্ষমতাসীন দলগুলোর বিরুদ্ধে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ ছিল। তবে জামায়াতে ইসলামীর দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা দুর্নীতিমুক্তভাবে দায়িত্ব পালন করেছেন বলে তিনি দাবি করেন। এ সময় তিনি জামায়াতের একাধিক কেন্দ্রীয় নেতার মৃত্যুর প্রসঙ্গও তুলে ধরেন।
ডা. শফিকুর রহমান আরও বলেন, সাম্প্রতিক সময়েও জামায়াতের নেতাকর্মীরা চাঁদাবাজি বা দখলদারিতে জড়িত ছিল না; বরং জনসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিল। ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দুর্নীতি, চাঁদাবাজি ও বিচারহীনতার অবসান ঘটানো হবে বলে তিনি জানান।
যুবসমাজের প্রসঙ্গে তিনি বলেন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই হবে জামায়াতের অগ্রাধিকার, যাতে তরুণরা স্বাবলম্বী হতে পারে।
পথসভায় বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান। তিনি বলেন, দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে একটি নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে এবং ভবিষ্যতে স্বৈরাচারী শাসনব্যবস্থা যেন আর ফিরে না আসে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
এ ছাড়া সভায় বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. হেলাল উদ্দিন, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক নুর মোহাম্মদ মন্ডল, সলঙ্গা থানা জামায়াতের আমির রাশেদুল ইসলাম শহিদ, উল্লাপাড়া উপজেলা জামায়াতের সাবেক আমির ড. মাওলানা নজরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস উল্লাপাড়া উপজেলা আমির মাওলানা শামীম আহমেদ, জাতীয় নাগরিক পার্টির সংগঠক মোশাররফ আদনানসহ স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd