• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বাবা-ছেলেকে দেখা যেতে পারে একই দলে ব্রাজিলিয়ান কিংবদন্তি কাকার জন্মদিন আজ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির শর্ত কী, এ পর্যন্ত কী ঘটল ট্রাম্পের যুদ্ধবিরতি বাড়ানোর পর আইআরজিসির নতুন বার্তা আবার যুদ্ধ হলে ‘শত্রুর বাকি সম্পদ চূর্ণবিচূর্ণ’ করে দেব: আইআরজিসি নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত ‘কমিটমেন্ট’ ঠিক রেখেছে জামায়াত একসঙ্গে কাজ করার প্রত্যাশা মিতুর বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি দক্ষিণ আফ্রিকায় দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার হাওড়ে বন্যার শঙ্কায় দ্রুত ধান কাটার পরামর্শ পাউবোর লাশ চুরির শঙ্কায় ছেলের কবর পাহারা দিচ্ছেন বাবা মনপুরা-তজুমুদ্দিন নৌরুটে যাত্রীসহ পণ্য বোঝাই ট্রলারডুবি মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় সুখবর জালিয়াতির অভিযোগে গ্রেফতারের শঙ্কায় বিটিএসের প্রতিষ্ঠাতা প্রাথমিক শিক্ষা ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রধানমন্ত্রীর অফিসে খাবারের বাজেট কমল পাঁচ গুণ প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার: মাহদী আমিন মুক্তি পেলেন সেই মহিলা লীগ নেত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে উত্থান চলতি বোরো মৌসুমের ১৮ লাখ মেট্রিক টন ধান-চাল কিনবে সরকার ফের আলোচনার জন্য যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান ধান-চালের সরকারি দাম নির্ধারণ দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী তরুণ প্রজন্মকে রক্ষা করতে শিল্প-সংস্কৃতির চর্চা বাড়াতে হবে: সংস্কৃতিমন্ত্রী জ্বালানি সংকট: বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে বিতর্ক ‘যুদ্ধে আমি অনেকটাই এগিয়ে আছি’—ট্রাম্পের দাবি ৫৬ বছরেও মুক্তিযুদ্ধের নির্ভুল ইতিহাস রচিত হয়নি: জবি উপাচার্য মাদরাসা শিক্ষকদের বদলি নিয়ে যা জানা গেল জেডি ভ্যান্সের ইসলামাবাদ সফর নিয়ে ট্রাম্পের মিথ্যাচার

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কাজ চলছে: পরিবেশ উপদেষ্টা

বাংলা সময় ডেস্ক / ১৮০ Time View
Update : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

পরিবেশ, বন, জলবায়ু, পানি সম্পদ ও তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আপনারা হতাশ হবেন না, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কাজ চলমান রয়েছে। তিস্তা মহাপরিকল্পনা একটি জটিল বিষয়, চীনা সরকারের সাথে আমাদের আলোচনা চলছে। আমরা একটা প্রক্রিয়া করে যাবো, পরবর্তী সরকার এসে যেন তা দ্রুত বাস্তবায়নের পথে আগাতে পারে।

সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১০টায় কাউনিয়া উপজেলার তিস্তা রেলসেতু পয়েন্ট ও নিজপাড়া গাজীরহাট তিস্তা ১০ নম্বর ঘাট এলাকা পরিদর্শন কালে তিনি এসব কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, আমরা ইতোপূর্বে আপনাদের পাঁচ জেলার মানুষের মতামত নিয়ে, বিশেষজ্ঞদের মাধ্যমে প্রকল্পের বাস্তবতা যাচাই-বাছাই করে চীন সরকারের নিকট পাঠিয়েছি। সেই দেশ তাদের বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলে প্রকল্পটি বাস্তবায়ন করতে উদ্যোগ গ্রহণ করবেন।

তিনি আরও বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একসাথে তিনটি কাজ করতে হবে, একটি হচ্ছে নদীভাঙন রোধ, বন্যা নিয়ন্ত্রণ ও সেচ ব্যবস্থা সচল রাখা। আঁকাবাঁকা নদীকে শাসন করে এ কাজগুলো করতে হবে।

 

এ সময় তার সফরসঙ্গী চীনের রাষ্ট্রদূত এইচ ই মি ইয়ও হোয়েন বলেন, এই সহযোগিতা প্রকল্পের মাধ্যমে আমাদের সাথে অন্তর্বতীকালীন সরকার কাজ করছে। এই পরিকল্পনা যাতে আপনাদের উন্নয়নে টেকসইমূলকভাবে কাজ করে, সেজন্য আমরা পরীক্ষামূলকভাবে আমাদের প্রকৌশলীদের মাধ্যমে কাজ করছি। এ প্রকল্প চালিয়ে নিতে হলে আপনাদের সমর্থন, অন্তর্বতীকালীন সরকারের সমর্থন এবং নির্বাচিত সরকারের সমর্থন প্রয়োজন। আশা করি, এ বিশাল কর্মযজ্ঞ আমরা অতি দ্রুতই চলতি বছরে শুরু করতে পারবো।

এ সময় আরও উপস্থিত ছিলেন- পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. এনায়েত উল্লাহ, রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, উপদেষ্টার একান্ত সচিব আবু নঈম মোহাম্মদ মারুফ খান, পানি সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম, কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd