• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বাবা-ছেলেকে দেখা যেতে পারে একই দলে ব্রাজিলিয়ান কিংবদন্তি কাকার জন্মদিন আজ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির শর্ত কী, এ পর্যন্ত কী ঘটল ট্রাম্পের যুদ্ধবিরতি বাড়ানোর পর আইআরজিসির নতুন বার্তা আবার যুদ্ধ হলে ‘শত্রুর বাকি সম্পদ চূর্ণবিচূর্ণ’ করে দেব: আইআরজিসি নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত ‘কমিটমেন্ট’ ঠিক রেখেছে জামায়াত একসঙ্গে কাজ করার প্রত্যাশা মিতুর বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি দক্ষিণ আফ্রিকায় দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার হাওড়ে বন্যার শঙ্কায় দ্রুত ধান কাটার পরামর্শ পাউবোর লাশ চুরির শঙ্কায় ছেলের কবর পাহারা দিচ্ছেন বাবা মনপুরা-তজুমুদ্দিন নৌরুটে যাত্রীসহ পণ্য বোঝাই ট্রলারডুবি মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় সুখবর জালিয়াতির অভিযোগে গ্রেফতারের শঙ্কায় বিটিএসের প্রতিষ্ঠাতা প্রাথমিক শিক্ষা ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রধানমন্ত্রীর অফিসে খাবারের বাজেট কমল পাঁচ গুণ প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার: মাহদী আমিন মুক্তি পেলেন সেই মহিলা লীগ নেত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে উত্থান চলতি বোরো মৌসুমের ১৮ লাখ মেট্রিক টন ধান-চাল কিনবে সরকার ফের আলোচনার জন্য যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান ধান-চালের সরকারি দাম নির্ধারণ দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী তরুণ প্রজন্মকে রক্ষা করতে শিল্প-সংস্কৃতির চর্চা বাড়াতে হবে: সংস্কৃতিমন্ত্রী জ্বালানি সংকট: বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে বিতর্ক ‘যুদ্ধে আমি অনেকটাই এগিয়ে আছি’—ট্রাম্পের দাবি ৫৬ বছরেও মুক্তিযুদ্ধের নির্ভুল ইতিহাস রচিত হয়নি: জবি উপাচার্য মাদরাসা শিক্ষকদের বদলি নিয়ে যা জানা গেল জেডি ভ্যান্সের ইসলামাবাদ সফর নিয়ে ট্রাম্পের মিথ্যাচার

ওসমানীতে ৩৮ ঘণ্টা পর ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

বাংলা সময় ডেস্ক / ৯৫ Time View
Update : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় ৩৮ ঘণ্টা পর ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি প্রত্যাহার করেছেন। হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে দাবি পূরণের আশ্বাস পাওয়ার পর রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে এ ঘোষণা দেন তারা।

 

এর আগে এক নারী ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার ঘটনায় শনিবার সকাল থেকে কর্মবিরতিতে যান ইন্টার্ন চিকিৎসকরা। প্রশাসনের সঙ্গে সমঝোতা না হওয়ায় রবিবারও কর্মবিরতি অব্যাহত থাকে। এতে হাসপাতালে চিকিৎসাসেবা ব্যাহত হয় এবং দুর্ভোগে পড়েন রোগীরা।

 

রবিবার দুপুরে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনিরের নেতৃত্বে ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে হাসপাতালের স্পর্শকাতর এলাকায় সার্বক্ষণিক আনসার মোতায়েনসহ মোট আট দফা দাবির বিষয়ে আশ্বাস দেওয়া হয়।

 

বৈঠক শেষে ইন্টার্ন চিকিৎসক ডা. মোহাম্মদ সাদিক বলেন, “কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে আমরা কর্মবিরতি শুরু করেছিলাম। কর্তৃপক্ষ আমাদের দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দেওয়ায় কর্মবিরতি প্রত্যাহার করছি। তবে মানসিক প্রস্তুতির কথা বিবেচনায় নিয়ে সোমবার সকাল ৮টা থেকে কাজে যোগ দেব।”

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির বলেন, “ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি প্রত্যাহার করেছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ সর্বোচ্চ গুরুত্ব দেবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd