• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার হাওড়ে বন্যার শঙ্কায় দ্রুত ধান কাটার পরামর্শ পাউবোর লাশ চুরির শঙ্কায় ছেলের কবর পাহারা দিচ্ছেন বাবা মনপুরা-তজুমুদ্দিন নৌরুটে যাত্রীসহ পণ্য বোঝাই ট্রলারডুবি মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় সুখবর জালিয়াতির অভিযোগে গ্রেফতারের শঙ্কায় বিটিএসের প্রতিষ্ঠাতা প্রাথমিক শিক্ষা ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রধানমন্ত্রীর অফিসে খাবারের বাজেট কমল পাঁচ গুণ প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার: মাহদী আমিন মুক্তি পেলেন সেই মহিলা লীগ নেত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে উত্থান চলতি বোরো মৌসুমের ১৮ লাখ মেট্রিক টন ধান-চাল কিনবে সরকার ফের আলোচনার জন্য যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান ধান-চালের সরকারি দাম নির্ধারণ দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী তরুণ প্রজন্মকে রক্ষা করতে শিল্প-সংস্কৃতির চর্চা বাড়াতে হবে: সংস্কৃতিমন্ত্রী জ্বালানি সংকট: বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে বিতর্ক ‘যুদ্ধে আমি অনেকটাই এগিয়ে আছি’—ট্রাম্পের দাবি ৫৬ বছরেও মুক্তিযুদ্ধের নির্ভুল ইতিহাস রচিত হয়নি: জবি উপাচার্য মাদরাসা শিক্ষকদের বদলি নিয়ে যা জানা গেল জেডি ভ্যান্সের ইসলামাবাদ সফর নিয়ে ট্রাম্পের মিথ্যাচার ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে এলআর দলের প্রার্থী ব্রুনো রেতাইয়ো আলোচনার টেবিলকে ‘আত্মসমর্পণের মঞ্চে’ পরিণত করার চেষ্টায় ট্রাম্প: গালিবাফ মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ পার হচ্ছে ইরানের জাহাজ ৫ বিভাগে বজ্রবৃষ্টির আভাস ট্রাম্পের ক্ষমতা কমাতে আবারও সিনেটে ভোটের দাবি মার্কিন ভাইস প্রেসিডেন্টের পাকিস্তান সফর নিয়ে ধোঁয়াশা লেবানন-ইসরাইলের দ্বিতীয় দফা আলোচনা বৃহস্পতিবার ট্রাম্পকে ‘মুখ সামলে কথা বলতে’ বলল পাকিস্তান চুক্তি সই না হলে ফের ইরানে হামলার হুমকি ট্রাম্পের

শাহ্ মালেকীয়া যুব কমিটি বাংলাদেশের প্রতিষ্ঠা বার্ষিকী ও স্মরণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক / ১৭২ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক
বিংশ শতাব্দীর অনন্য রূহানি সত্তা ও নায়েবে রাসূল হযরতুল আল্লামা শাহ আব্দুল মালেক আল—কুতুবী (রহ.)—এর আদর্শিক কাফেলা ‘শাহ্ মালেকীয় যুব কমিটি বাংলাদেশ’—এর প্রতিষ্ঠা বার্ষিকী ও বিশেষ স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ জানুয়ারি ২০২৬ (বুধবার), চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের শিলাইগড়াস্থিত শাহ্ মালেকীয়া হিফজুল কুরআন মডেল মাদ্রাসা প্রাঙ্গণে এই সভা সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সংগঠনের প্রয়াত মুরুব্বী ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের বর্ণাঢ্য রূহানি জীবন ও ইসলামের খিদমতে তাঁদের অবদান নিয়ে গভীর শ্রদ্ধাভরে স্মৃতিচারণ করা হয়। বিশেষ করে সংগঠনের প্রতিষ্ঠাতা উপদেষ্টা মরহুম মাওলানা আবদুস শুক্কুর মালেকী (রহ.), উপদেষ্টা মরহুম এ.কে.এম জাফরুল্লাহ (রহ.), মরহুম অধ্যক্ষ সোলাইমান (রহ.) এবং কেন্দ্রীয় পরিষদের মরহুম মাওলানা মুনিরুল ইসলাম (রহ.)—এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। বক্তারা বলেন, সংগঠনের এই ভিত্তিপ্রস্তর স্থাপনকারী মহৎ প্রাণ ব্যক্তিদের আধ্যাত্মিক দিকনির্দেশনা ও রূহানি আদর্শ বর্তমান প্রজন্মের জন্য বড় পাথেয়। তাঁদের দেখানো পথেই শাহ্ মালেকীয় যুব কমিটি বাবাজান কেবলার রূহানি দর্শন ও সুন্নতে রাসূল (সা.)—এর শিক্ষা প্রচার করে যাচ্ছে।
সভায় সংগঠনের ‘তৃণমূল কেন্দ্রীয় সমন্বয়ক কমিটি’ গঠনের প্রাথমিক আলোচনা হলেও প্রতিনিধি উপস্থিতি আশানুরূপ না হওয়ায় চূড়ান্ত কমিটি ঘোষণা করা হয়নি। তবে শীঘ্রই একটি সুশৃঙ্খল সমন্বয়ক কমিটি গঠন করার বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।
স্মরণ সভায় উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন— মাওলানা রেজাউল হক গোফরান, মাকছুদুল আলম, জিয়াউল হক মালেকী, সাইফুদ্দদীন সাইফ আল মালেকী, বোরহান উদ্দীন মালেকী, হাফেজ মাওলানা আবদুল করিম মালেকী, মহিউদ্দীন, মাওলানা  হেলাল উদ্দীন মালেকী, জয়নাল আবেদীন জামশেদ মালেকী, আরিফুল ইসলাম মিশকাত এবং রাকিবুল ইসলাম প্রমুখ।
বক্তারা বাবাজান কেবলা শাহ আব্দুল মালেক আল—কুতুবী (রহ.)—এর আধ্যাত্মিক শিক্ষা ও আর্তমানবতার সেবার আহ্বান তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd