• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আন্দোলনে রক্ত, রাজনীতিতে বঞ্চনা: সিদ্ধিরগঞ্জে ৫৪ বছরে প্রাপ্তি শুধু এক এমপি পদ এনসিটি নিয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করছি: নৌপরিবহণ মন্ত্রী তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল এসএসসি পরীক্ষা শুরু মঙ্গলবার পরীক্ষার্থীদের মানতে হবে ১৪ নির্দেশনা মূল্যবৃদ্ধির পর বাড়ল জ্বালানি তেলের সরবরাহ ভারতে বাজি তৈরির কারখানায় বিস্ফোরণে নিহত ২০ দুপুরের মধ্যে তিন বিভাগে ঝড়বৃষ্টির আভাস ইরান যুদ্ধ চায় না, আত্মরক্ষা করছে: পেজেশকিয়ান যে কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় বসছে না ইরান ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৭ হাজার লিটার তেল জব্দ, ৪০ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী বিশ্বজুড়ে ইরানের জব্দ থাকা সম্পদের মূল্য কত? ‘এনসিপির সঙ্গে আমার পথচলা এখানেই শেষ’ সংরক্ষিত নারী আসন চট্টগ্রাম থেকে ডাক পেলেন বিএনপির ৩৬ নেত্রী গভীর রাতে গুলশানে দাপ্তরিক কাজে তারেক রহমান কৃষকদল নেতাকে ডাম্পট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ ফরিদপুরে চলতি বছর হাম-রুবেলার টিকা পাবে ২ লাখ ৩৯ হাজার শিশু সিরাজদিখানে ইউপি সদস্যের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এসএসসি পরীক্ষা ঘিরে কঠোর নির্দেশনা ডিএমপির দুপুরের মধ্যে যে জেলায় দমকা হাওয়ায় বৃষ্টির আভাস গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর: তথ্য প্রতিমন্ত্রী আজ টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করায় হরমুজ প্রণালি বন্ধ থাকবে: আইআরজিসি যুদ্ধবিরতি ইস্যুতে ৫ শর্ত দিয়েছে হিজবুল্লাহ হরমুজ প্রণালিতে দুটি ভারতীয় জাহাজে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে তলব যুদ্ধে ইরান জয়ী হয়েছে: গালিবাফ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি অনেক দূরে: ইরানি স্পিকার হামের চতুর্মুখী প্রাদুর্ভাব দায়ী স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা আজ থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর, কোনটির কত এবার বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুমকি হুথির

মিয়ানমার থেকে ছোড়া গুলি বিঁধল বাংলাদেশি শিশুর মাথায়

বাংলা সময় ডেস্ক / ৮৪ Time View
Update : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

কক্সবাজার টেকনাফের হোয়াইক্যং তেচ্ছি ব্রিজ এলাকায় সুলতানা আফনান (৮) নামে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। আফনান ওই এলাকার হাজী মোহাম্মদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী।

রোববার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে।

পরিবারের সদস্যরা জানান, সকালে বাড়ির উঠানে খেলার সময় তার মাথায় গুলি লাগে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

শিশুটির দাদা আবুল হাশেম বেলা সাড়ে বারোটায় জানিয়েছেন, গুলিবিদ্ধ শিশুটি মুমূর্ষু অবস্থায় রয়েছে। চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

এ ঘটনায় এলাকাবাসী টেকনাফ-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেছে। খবর পেয়ে বিজিবি, পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করার চেষ্টা করে। একই সঙ্গে স্থানীয় সাবেক এমপি শাহজাহান চৌধুরী তাৎক্ষণিক এসে জনগণকে বুঝিয়ে সড়ক অবরোধ মুক্ত করার চেষ্টা করছেন। এ ঘটনায় বিজিবির একটি গাড়ি ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা।

স্থানীয়রা জানান, রাত থেকে মিয়ানমারের ওপারে কোয়াইক্যং তেচ্ছি ব্রিজের পূর্বে থেমে থেমে গুলি বিনিময় হচ্ছে। মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর ছোড়া গুলি এপারে এসে স্কুলছাত্রীর গায়ে লাগে।

শাহজাহান চৌধুরী বলেন, ঘটনার তদন্ত করে মিয়ানমার প্রান্ত থেকে গুলি আসা বন্ধ করতে হবে এবং সীমান্তে মানুষের নিরাপত্তা জোরদার করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd