• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ফের পাকিস্তানে যাচ্ছে ইরানি প্রতিনিধিদল যুদ্ধবিধ্বস্ত গাজায় একদিনে ৩০০ যুগলের বিয়ে হানিয়া আমিরের যে ভিডিও ঝড় তুলল সোশ্যাল মিডিয়ায় মার্কিন-ইসরাইলি হামলার বিরুদ্ধে আইনি পদক্ষেপে ইরান মায়াবী রূপে নজর কাড়লেন মেহজাবীন চৌধুরী ভারত থেকে ২৮ টাকা কেজি দরে মরিচ আমদানি, বিক্রি ৩০০ টাকায় ত্বকের উজ্জ্বলতা বাড়ানো ছাড়াও খালি পেটে কাঁচাহলুদের যত স্বাস্থ্য উপকার মুক্তিযুদ্ধের ইতিহাস কৌশলে ভুলিয়ে দেওয়ার চেষ্টা জাতি প্রতিহত করবে: রিজভী শিক্ষার্থীরা ভাইরাল হতে চায়: মন্ত্রী জিজ্ঞাসাবাদের পর নুসরাতের পোস্ট, নতুন করে আলোচনা হত্যাচেষ্টার পর ইরান যুদ্ধ নিয়ে অবস্থান জানালেন ট্রাম্প বিমানের পরিচালনা পর্ষদে ব্যারিস্টার নাসির উদ্দিন মায়ের ইচ্ছা পূরণে হেলিকপ্টার চড়ে বউ আনলেন প্রবাসী আপিল করতে ইসিতে যাচ্ছেন মনিরা শারমিন জাতীয় যুবশক্তির নতুন কমিটির সভাপতি তারিকুল, সম্পাদক ফরহাদ ২৭০০ লিটার ডিজেল জব্দ, গ্রেফতার ১ খাল খনন কর্মসূচি কৃষকদের ভাগ্য উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুপুরের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের কলম্বিয়ায় মহাসড়কে ভয়াবহ বোমা বিস্ফোরণ, নিহত ১৪ ঢাকার আবহাওয়া নিয়ে স্বস্তির খবর সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় গুলি, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে মার্কিন প্রতিনিধিদলের পাকিস্তান সফর বাতিলের কারণ জানালেন ট্রাম্প হামলাকারী কি ইরান-যুদ্ধের সঙ্গে সম্পর্কিত? যা বললেন ট্রাম্প প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: উপদেষ্টা মাহদী আমিন ট্রাম্পের নৈশভোজে হামলাকারী কে এই টমাস অ্যালেন নেতানিয়াহু-বিরোধী আন্দোলনে উত্তাল ইসরাইল আজ থেকে বর্ধিত ভাড়ায় চলবে গণপরিবহণ, কোন রুটে ভাড়া কত ? ন্যূনতম কর এক হাজার টাকা করার পরিকল্পনা এনবিআরের ইরানি তেল কেনায় চীনের রিফাইনারির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

আ. লীগ ১৭ বছর বুদ্ধিবৃত্তিক বিনাশ করেছে: সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক / ১১৬ Time View
Update : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
ছবি-সংগৃহীত

স্বাধীনতার চেতনার নামে আওয়ামী লীগ ১৭ বছর ধরে বুদ্ধিবৃত্তিক বিনাশ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত আলেচনা সভায় তিনি এ কথা বলেন।

 সালাহউদ্দিন আহমদ বলেন, ১৪ ডিসেম্বর বাংলাদেশকে মেধাহীন করার ষড়যন্ত্র পাকিস্তানি বাহিনী, রাজাকার, আলবদররা করেছিল। তাতে দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু মেধাশূন্য হয়ে যায়নি। আওয়ামী লীগকে উদ্দেশ করে বিএনপির এ নেতা বলেন, ১৭ বছর মুক্তিযুদ্ধের কথিত ধারক দলটি স্বাধীনতার চেতনার নামে বুদ্ধিবৃত্তিক বিনাশ করেছে সিস্টেম্যাটিকলি। পুরো জাতিকেই মেধাহীন করার প্রয়াস নিয়েছিল তারা। আওয়ামী লীগ বিনাশ করেছে, আমরা বুদ্ধিবৃত্তিক বিকাশ করতে চাই।
 
বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, যড়যন্ত্রকারীরা আমাদের দেশে যারা ফ্যাসিবাদবিরোধী লড়াই করেছে, তাদের হত্যার চেষ্টা করছে। এটা প্রতিরোধ করা না গেলে সাথীদের রক্ত দান ব্যর্থ হয়ে যাবে। গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচন ছাড়া যেমন উপায় নেই, তেমনি শান্তিপূর্ণ পরিস্থিতি না থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
 
‘এ দেশে বারবার গণতন্ত্রকে জবাই করা হয়েছে। মৃত গণতন্ত্রকে বারবার পুনর্জীবন দিয়েছে বিএনপি’, যোগ করেন নজরুল ইসলাম খান।
 
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, ১৪ ডিসেম্বর যে যড়যন্ত্র করা হয়েছিল, এর মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd