• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ফের পাকিস্তানে যাচ্ছে ইরানি প্রতিনিধিদল যুদ্ধবিধ্বস্ত গাজায় একদিনে ৩০০ যুগলের বিয়ে হানিয়া আমিরের যে ভিডিও ঝড় তুলল সোশ্যাল মিডিয়ায় মার্কিন-ইসরাইলি হামলার বিরুদ্ধে আইনি পদক্ষেপে ইরান মায়াবী রূপে নজর কাড়লেন মেহজাবীন চৌধুরী ভারত থেকে ২৮ টাকা কেজি দরে মরিচ আমদানি, বিক্রি ৩০০ টাকায় ত্বকের উজ্জ্বলতা বাড়ানো ছাড়াও খালি পেটে কাঁচাহলুদের যত স্বাস্থ্য উপকার মুক্তিযুদ্ধের ইতিহাস কৌশলে ভুলিয়ে দেওয়ার চেষ্টা জাতি প্রতিহত করবে: রিজভী শিক্ষার্থীরা ভাইরাল হতে চায়: মন্ত্রী জিজ্ঞাসাবাদের পর নুসরাতের পোস্ট, নতুন করে আলোচনা হত্যাচেষ্টার পর ইরান যুদ্ধ নিয়ে অবস্থান জানালেন ট্রাম্প বিমানের পরিচালনা পর্ষদে ব্যারিস্টার নাসির উদ্দিন মায়ের ইচ্ছা পূরণে হেলিকপ্টার চড়ে বউ আনলেন প্রবাসী আপিল করতে ইসিতে যাচ্ছেন মনিরা শারমিন জাতীয় যুবশক্তির নতুন কমিটির সভাপতি তারিকুল, সম্পাদক ফরহাদ ২৭০০ লিটার ডিজেল জব্দ, গ্রেফতার ১ খাল খনন কর্মসূচি কৃষকদের ভাগ্য উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুপুরের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের কলম্বিয়ায় মহাসড়কে ভয়াবহ বোমা বিস্ফোরণ, নিহত ১৪ ঢাকার আবহাওয়া নিয়ে স্বস্তির খবর সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় গুলি, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে মার্কিন প্রতিনিধিদলের পাকিস্তান সফর বাতিলের কারণ জানালেন ট্রাম্প হামলাকারী কি ইরান-যুদ্ধের সঙ্গে সম্পর্কিত? যা বললেন ট্রাম্প প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: উপদেষ্টা মাহদী আমিন ট্রাম্পের নৈশভোজে হামলাকারী কে এই টমাস অ্যালেন নেতানিয়াহু-বিরোধী আন্দোলনে উত্তাল ইসরাইল আজ থেকে বর্ধিত ভাড়ায় চলবে গণপরিবহণ, কোন রুটে ভাড়া কত ? ন্যূনতম কর এক হাজার টাকা করার পরিকল্পনা এনবিআরের ইরানি তেল কেনায় চীনের রিফাইনারির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

যশোর-১ আসনে তৃপ্তির মনোনয়ন পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ

জামাল উদ্দিন, স্টাফ রিপোর্টার / ২০৯ Time View
Update : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
ছবি-সংগৃহীত

জামাল উদ্দিন, স্টাফ রিপোর্টার

যশোর-১ (শার্শা) আসনে সংস্কারপন্থি মফিকুল হাসান তৃপ্তির মনোনয়ন পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বিএনপির ত্যাগী নেতাকর্মীরা।

শনিবার (২৯ নভেম্বর) বিকেল ৫ টায় উপজেলার শার্শা মিনি স্টেডিয়ামে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে যশোর-বেনাপোল মহাসড়কে ঘন্টাব্যাপী প্রদক্ষিণ করে। এতে মহাসড়কের কয়েক কিলোমিটারজুড়ে অর্ধলক্ষ মানুষের ঢল নামে।

এ আসনে বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি। তাঁর প্রার্থিতা পরিবর্তনের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।

যশোর-১ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন, উপজেলা বিএনপির উপদেষ্টা খাইরুজ্জামান মধু। মফিকুল হাসান তৃপ্তিকে প্রাথমিক মনোনয়ন দেওয়ার পর স্থানীয় বিএনপির মধ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজন কর্মী কাফনের কাপড় পরে মনোনয়ন পরিবর্তনের দাবিতে প্রতিবাদ জানান। মিছিলে বিপুল সংখ্যক স্থানীয় বিএনপির ত্যাগী নেতাকর্মী, সর্বস্তরের মানুষ ও নারীও অংশ নেন।

বিক্ষোভকারীরা স্লোগান দেন- সংস্কারপন্থি তৃপ্তি হটাও, শার্শা বাঁচাও, বিএনপি বাঁচাও, মনোনয়ন পরিবর্তন চাই, ত্যাগীদের সম্মান চাই, জনগণের প্রার্থী চাই প্রভৃতি।

উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ মোস্তফা কামাল মিন্টু বলেন, আমাদের কোন পছন্দের প্রার্থী নেই। বিগত ১৭ বছরে শার্শায় আন্দোলন-সংগ্রামে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন এবং সাধারণ মানুষ ও নেতাকর্মীদের সঙ্গে যাদের নিবিড় যোগাযোগ রয়েছে। সবাই আশা করেছিলেন তাদের কেউ একজন মনোনয়ন পাবেন। কিন্তু তা না হওয়ায় নেতাকর্মীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। তাই চূড়ান্ত তালিকার আগে যশোর-১ (শার্শা) আসনে মনোনয়ন পরিবর্তনের দাবি জানাচ্ছি। আমরা মনে করছি জামায়াতের প্রার্থীর বিপরীতে মফিকুল হাসান তৃপ্তিকে বিজয়ী করা অসম্ভব।

জানা যায়, মনোনয়ন রিভিউর দাবিতে ১৫ দিন আগে শার্শা উপজেলার ৮৯ জন নেতাকর্মী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে লিখিত আবেদন পাঠিয়েছেন। আজকের বিক্ষোভ সমাবেশ সেই আবেদনেরই ধারাবাহিকতা বলে জানান আয়োজকরা।

বিক্ষোভে অংশ নেওয়া বিক্ষুব্ধ নেতাকর্মীরা অভিযোগ করেন, এই আসন থেকে সংস্কারপন্থি মফিকুল হাসান তৃপ্তিকে মনোনয়ন দেওয়ায় উপজেলার ৮০ শতাংশ দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মাঝে ক্ষোভ-হতাশা বিরাজ করছে। তার সঙ্গে স্থানীয় জনগণের তেমন কোনো সম্পৃক্ততা নেই। আমরা এই মনোনয়ন মানি না। মনোনয়ন পরিবর্তন না করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। ত্যাগী ও জনগণের সঙ্গে সম্পৃক্ত এমন  ব্যক্তিকে মনোনয়ন দিলে আমরা তার পক্ষেই কাজ করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd