নাজমুল হোসেন, নাভারণ (শার্শা) প্রতিনিধি
যশোরের শার্শা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক নুরুজ্জামান লিটন বলেন, বাংলার মাটিতে আর কোনো ফ্যাসিস্ট সরকারের জন্ম হবে না। দেশের মানুষ বাংলার মাটিতে আর কোনো ফ্যাসিস্ট স্বৈরাচারকে দেখতে চায় না। যাদের হাতে মানুষের রক্তের দাগ লেগে আছে, তাদের কোনো কর্মসূচি শার্শার মাটিতে সফল হতে দেওয়া হবে না।
স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের ঘোষিত দেশব্যাপী লকডাউন কর্মসূচির প্রতিবাদে শার্শা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ কর্মসূচি পালন শেষে এক সমাবেমে এ কথা বলেন।
আজ বৃহস্পতিবার বিকেরে শার্শা উপজেলা বিএনপির পার্টি অফিস চত্বর থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ শেষে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন,
বিশেষ অতিথি বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, সহসভাপতি আব্দুল মজিদ, শ্রমবিষয়ক সম্পাদক শহীদ আলী এবং সহ-দপ্তর সম্পাদক সাইদুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন ৪নং বেনাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান খোকন, ৩নং বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার সাহেব আলী, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, ৫নং পুটখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের খান, বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান, সহসভাপতি আতিকুজ্জামান সনি, উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ জোহা সেলিম, বেনাপোল পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মীর আলম, রিপন ও আতাউর, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সেলিম হোসেন আশা, বেনাপোল পৌর কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি হাসান ইমাম, সাধারণ সম্পাদক জসিম হোসেন, মৎস্যজীবী দলের সভাপতি মফিজুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগর, বেনাপোল পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমান আরিফসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী। বক্তারা আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার লড়াইয়ে বিএনপি রাজপথে অটল থাকবে। শার্শা উপজেলা বিএনপি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের অংশ হিসেবে প্রতিটি কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রাখবে।