• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ফের পাকিস্তানে যাচ্ছে ইরানি প্রতিনিধিদল যুদ্ধবিধ্বস্ত গাজায় একদিনে ৩০০ যুগলের বিয়ে হানিয়া আমিরের যে ভিডিও ঝড় তুলল সোশ্যাল মিডিয়ায় মার্কিন-ইসরাইলি হামলার বিরুদ্ধে আইনি পদক্ষেপে ইরান মায়াবী রূপে নজর কাড়লেন মেহজাবীন চৌধুরী ভারত থেকে ২৮ টাকা কেজি দরে মরিচ আমদানি, বিক্রি ৩০০ টাকায় ত্বকের উজ্জ্বলতা বাড়ানো ছাড়াও খালি পেটে কাঁচাহলুদের যত স্বাস্থ্য উপকার মুক্তিযুদ্ধের ইতিহাস কৌশলে ভুলিয়ে দেওয়ার চেষ্টা জাতি প্রতিহত করবে: রিজভী শিক্ষার্থীরা ভাইরাল হতে চায়: মন্ত্রী জিজ্ঞাসাবাদের পর নুসরাতের পোস্ট, নতুন করে আলোচনা হত্যাচেষ্টার পর ইরান যুদ্ধ নিয়ে অবস্থান জানালেন ট্রাম্প বিমানের পরিচালনা পর্ষদে ব্যারিস্টার নাসির উদ্দিন মায়ের ইচ্ছা পূরণে হেলিকপ্টার চড়ে বউ আনলেন প্রবাসী আপিল করতে ইসিতে যাচ্ছেন মনিরা শারমিন জাতীয় যুবশক্তির নতুন কমিটির সভাপতি তারিকুল, সম্পাদক ফরহাদ ২৭০০ লিটার ডিজেল জব্দ, গ্রেফতার ১ খাল খনন কর্মসূচি কৃষকদের ভাগ্য উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুপুরের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের কলম্বিয়ায় মহাসড়কে ভয়াবহ বোমা বিস্ফোরণ, নিহত ১৪ ঢাকার আবহাওয়া নিয়ে স্বস্তির খবর সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় গুলি, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে মার্কিন প্রতিনিধিদলের পাকিস্তান সফর বাতিলের কারণ জানালেন ট্রাম্প হামলাকারী কি ইরান-যুদ্ধের সঙ্গে সম্পর্কিত? যা বললেন ট্রাম্প প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: উপদেষ্টা মাহদী আমিন ট্রাম্পের নৈশভোজে হামলাকারী কে এই টমাস অ্যালেন নেতানিয়াহু-বিরোধী আন্দোলনে উত্তাল ইসরাইল আজ থেকে বর্ধিত ভাড়ায় চলবে গণপরিবহণ, কোন রুটে ভাড়া কত ? ন্যূনতম কর এক হাজার টাকা করার পরিকল্পনা এনবিআরের ইরানি তেল কেনায় চীনের রিফাইনারির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

পরাজিত শক্তি যেন গুপ্ত থেকে কোনো সুযোগ না পায়: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক / ১৬২ Time View
Update : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
ছবি-সংগৃহীত

ফ্যাসিস্ট শক্তির অনুসারীরা বিভিন্ন দলে গুপ্ত অবস্থায় থেকে দেশের গণতান্ত্রিক ধারাকে ব্যাহত করতে চাইছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৮ নভেম্বর) মাতুয়া বহুজন সমাজ ঐক্যজোট আয়োজিত হিন্দু প্রতিনিধি সম্মেলনে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে থাকা কারো কারো ভূমিকা এখন দেশ গড়ার নতুন সুযোগকে বিনষ্ট করার পায়তারা হিসেবে দেখা যাচ্ছে। দেশ অস্থিতিশীল হলে পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির পুনর্বাসনের পথ তৈরি হবে।
 
ফ্যাসিস্ট ও তাদের দোসরদের বিষয়ে সতর্ক করে বলেন, ফ্যাসিবাদি রোষানল থেকে রক্ষা পেতে কেউ কেউ যে উপায়ে গুপ্ত উপায় অবলম্বন করেছিল, বর্তমানে কথিত ফ্যাসিবাদী অপশক্তি একই কৌশল নিয়ে দেশের গণতন্ত্র উত্তরনের পথকে বাধাগ্রস্ত করে তুলছে কিনা সেদিকে বিশেষ দৃষ্টি রাখতে অন্তর্বর্তীকালীন সরকার ও ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক শক্তিগুলোর প্রতি বিশেষ আহ্বান জানাই। পরাজিত শক্তি যেন গুপ্ত থেকে কোনো সুযোগ না পায়।
 
তিনি আরও বলেন, ৫ আগস্টের পালিয়ে যাওয়া অপশক্তি কোনো দলের আড়ালে গুপ্ত থেকে যেন কোনো অস্থিতিশীলতা তৈরি করতে না পারে। গুপ্ত অপশক্তির সেই কৌশল থেকে রক্ষা পাওয়ার উপায় হচ্ছে একটি ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় এবং বহাল রাখা।
 
ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিএপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপি অন্তর্বর্তীকালীন সরকার এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে সমঝোতার সম্পর্ক সমুন্নত রেখেছে। একটি গণতান্ত্রিক এবং জবাবদিহিমূলক সরকার গঠন করে দেয়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কর্তব্য। কোনো কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন এই সরকারের কাজ নয়।
 
জুলাই ঘোষণায় নোট অব ডিসেন্ট বিষয়ে তারেক রহমান বলেন, বিএনপি সরকারের ওপর কোনো চাপ সৃষ্টি না করে ভিন্নমতের জায়গা থেকে নোট অব ডিসেন্ট দিয়েছে। এটাকেই বিএনপি ডিসেন্ট ওয়ে মনে করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd