• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ফের পাকিস্তানে যাচ্ছে ইরানি প্রতিনিধিদল যুদ্ধবিধ্বস্ত গাজায় একদিনে ৩০০ যুগলের বিয়ে হানিয়া আমিরের যে ভিডিও ঝড় তুলল সোশ্যাল মিডিয়ায় মার্কিন-ইসরাইলি হামলার বিরুদ্ধে আইনি পদক্ষেপে ইরান মায়াবী রূপে নজর কাড়লেন মেহজাবীন চৌধুরী ভারত থেকে ২৮ টাকা কেজি দরে মরিচ আমদানি, বিক্রি ৩০০ টাকায় ত্বকের উজ্জ্বলতা বাড়ানো ছাড়াও খালি পেটে কাঁচাহলুদের যত স্বাস্থ্য উপকার মুক্তিযুদ্ধের ইতিহাস কৌশলে ভুলিয়ে দেওয়ার চেষ্টা জাতি প্রতিহত করবে: রিজভী শিক্ষার্থীরা ভাইরাল হতে চায়: মন্ত্রী জিজ্ঞাসাবাদের পর নুসরাতের পোস্ট, নতুন করে আলোচনা হত্যাচেষ্টার পর ইরান যুদ্ধ নিয়ে অবস্থান জানালেন ট্রাম্প বিমানের পরিচালনা পর্ষদে ব্যারিস্টার নাসির উদ্দিন মায়ের ইচ্ছা পূরণে হেলিকপ্টার চড়ে বউ আনলেন প্রবাসী আপিল করতে ইসিতে যাচ্ছেন মনিরা শারমিন জাতীয় যুবশক্তির নতুন কমিটির সভাপতি তারিকুল, সম্পাদক ফরহাদ ২৭০০ লিটার ডিজেল জব্দ, গ্রেফতার ১ খাল খনন কর্মসূচি কৃষকদের ভাগ্য উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুপুরের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের কলম্বিয়ায় মহাসড়কে ভয়াবহ বোমা বিস্ফোরণ, নিহত ১৪ ঢাকার আবহাওয়া নিয়ে স্বস্তির খবর সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় গুলি, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে মার্কিন প্রতিনিধিদলের পাকিস্তান সফর বাতিলের কারণ জানালেন ট্রাম্প হামলাকারী কি ইরান-যুদ্ধের সঙ্গে সম্পর্কিত? যা বললেন ট্রাম্প প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: উপদেষ্টা মাহদী আমিন ট্রাম্পের নৈশভোজে হামলাকারী কে এই টমাস অ্যালেন নেতানিয়াহু-বিরোধী আন্দোলনে উত্তাল ইসরাইল আজ থেকে বর্ধিত ভাড়ায় চলবে গণপরিবহণ, কোন রুটে ভাড়া কত ? ন্যূনতম কর এক হাজার টাকা করার পরিকল্পনা এনবিআরের ইরানি তেল কেনায় চীনের রিফাইনারির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে গণভোট দিন: বাংলাদেশ ন্যাপ  

নিজস্ব প্রতিবেদক / ১৪৫ Time View
Update : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে জাতীয় নির্বাচনের আগে যে কোনো সময়ে গণভোট দেয়ার জন্য অন্তর্র্বতী সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ অভিমত প্রকাশ করেছেন যে, ‘জুলাই সনদ বাস্তবায়নকে কেন্দ্র করে সৃষ্ট রাজনৈতিক অচলাবস্থা নিরসনে সরকারের সক্রিয় ভূমিকা রাখতে হবে।’

বৃহস্পতিবার (৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এ দাবী জানান।

তারা বলেন, ‘সরকারের নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার মানসিকতার কাণেই রাজনৈতিক অচলাবস্থা সৃষ্টি হচ্ছে, যা কোনভাবেই কাম্য হতে পারে না। নিয়মতান্ত্রিক উপায়ে সনদ বাস্তবায়নের পথ তৈরি না হলে গণতান্ত্রিক পক্রিয়া বাঁধাগ্রস্থ হতে পারে। জাতীয় নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে জুলাই সনদকে আইনী ভিত্তি না দিলে নতুন নতুন সমস্যার সৃষ্টি হতে পারে। মনে রাখতে হবে, গণভোট জুলাই সনদ আদেশকে শক্তিশালী করবে। গণভোট হলেই এটা আদেশে পরিনত হবে। গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হলে বিশৃঙ্খলা হবার আশঙ্কা রয়েছে। তখন গণভোটে কম ভোট পড়বে।’

নেতৃদ্বয় বলেন, ‘জুলাই সনদ ও গণভোটকে ঘিরে যে রাজনৈতিক সঙ্কট তৈরী হয়েছে তার জন্য অর্ন্তবর্তীকালিন সরকার ও জাতীয় ঐকমত্য কমিশন কেউ দায় এড়াতে পারে না। সরকার গণভোটের তারিখ নির্ধারণের দায়িত্ব রাজনৈতিক দলগুলোর ওপর চাপিয়ে দিয়ে দায়মুক্তির চেষ্টা করছে, যা সংকটকে আরও ঘনিভুত করে তুলছে।’

তারা বলেন, ‘জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি দেওয়ার লক্ষ্যে গণভোট আয়োজনের বিষয়ে সরকারের সিদ্ধান্তহীনতা জাতির জন্য উদ্বেগজনক। দেশবাসীর প্রত্যাশা করে কোনোরকম বিলম্ব এবং ষড়যন্ত্রের সুযোগ না দিয়ে দ্রæততম সময়ে জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোট আয়োজন করে জুলাই সনদের আইনগত ভিত্তি দিতে সরকার কার্যকরী পদক্ষেপ গ্রহন করবে। অন্তর্র্বতীকালীন সরকারকে মনে রাখতে হবে, জুলাই সনদের আইনী ভিত্তি ও নির্ধারিত সময়ে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন না হলে দেশ ভয়াবহ নিরাপত্তা ঝুঁকিতে পড়ার আশঙ্কা রয়েছে।’

বিএনপি নেতা এরশাদকে গুলিসহ হতাহতের ঘটনায় ন্যাপ’র নিন্দা ও প্রতিবাদ

‘গণসংযোগকালে চট্টগ্রামে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহকে গুলি ও এক জন নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ এবং একই সাথে গভীর উদ্বেগ প্রকাশ করে জড়িত হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে’ বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এ দাবী জানান।

তারা বলেন, ‘এই ঘটনা প্রমান করে আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন উদ্বেগজনক পরিস্থিতি ধারণ করছে। প্রকাশ্যে গুলি চালিয়ে মানুষের জীবন বিপন্ন করা সভ্য সমাজে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের সন্ত্রাসী কর্মকান্ড দেশের শান্তি ও নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি।’

নেতৃদ্বয় বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরশাসনের পতনের পর দুষ্কৃতকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে নৈরাজ্যের মাধ্যমে ঘোলা পানিতে মাছ শিকারে সক্রিয় হয়ে উঠছে। চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহসহ একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হওয়ার ঘটনা সেই অপতৎপরতারই নির্মম প্রকাশ।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd