• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ফের পাকিস্তানে যাচ্ছে ইরানি প্রতিনিধিদল যুদ্ধবিধ্বস্ত গাজায় একদিনে ৩০০ যুগলের বিয়ে হানিয়া আমিরের যে ভিডিও ঝড় তুলল সোশ্যাল মিডিয়ায় মার্কিন-ইসরাইলি হামলার বিরুদ্ধে আইনি পদক্ষেপে ইরান মায়াবী রূপে নজর কাড়লেন মেহজাবীন চৌধুরী ভারত থেকে ২৮ টাকা কেজি দরে মরিচ আমদানি, বিক্রি ৩০০ টাকায় ত্বকের উজ্জ্বলতা বাড়ানো ছাড়াও খালি পেটে কাঁচাহলুদের যত স্বাস্থ্য উপকার মুক্তিযুদ্ধের ইতিহাস কৌশলে ভুলিয়ে দেওয়ার চেষ্টা জাতি প্রতিহত করবে: রিজভী শিক্ষার্থীরা ভাইরাল হতে চায়: মন্ত্রী জিজ্ঞাসাবাদের পর নুসরাতের পোস্ট, নতুন করে আলোচনা হত্যাচেষ্টার পর ইরান যুদ্ধ নিয়ে অবস্থান জানালেন ট্রাম্প বিমানের পরিচালনা পর্ষদে ব্যারিস্টার নাসির উদ্দিন মায়ের ইচ্ছা পূরণে হেলিকপ্টার চড়ে বউ আনলেন প্রবাসী আপিল করতে ইসিতে যাচ্ছেন মনিরা শারমিন জাতীয় যুবশক্তির নতুন কমিটির সভাপতি তারিকুল, সম্পাদক ফরহাদ ২৭০০ লিটার ডিজেল জব্দ, গ্রেফতার ১ খাল খনন কর্মসূচি কৃষকদের ভাগ্য উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুপুরের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের কলম্বিয়ায় মহাসড়কে ভয়াবহ বোমা বিস্ফোরণ, নিহত ১৪ ঢাকার আবহাওয়া নিয়ে স্বস্তির খবর সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় গুলি, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে মার্কিন প্রতিনিধিদলের পাকিস্তান সফর বাতিলের কারণ জানালেন ট্রাম্প হামলাকারী কি ইরান-যুদ্ধের সঙ্গে সম্পর্কিত? যা বললেন ট্রাম্প প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: উপদেষ্টা মাহদী আমিন ট্রাম্পের নৈশভোজে হামলাকারী কে এই টমাস অ্যালেন নেতানিয়াহু-বিরোধী আন্দোলনে উত্তাল ইসরাইল আজ থেকে বর্ধিত ভাড়ায় চলবে গণপরিবহণ, কোন রুটে ভাড়া কত ? ন্যূনতম কর এক হাজার টাকা করার পরিকল্পনা এনবিআরের ইরানি তেল কেনায় চীনের রিফাইনারির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

প্রার্থী চূড়ান্ত করতে বৈঠকে বসেছে বিএনপি

বাংলা সময় ডেস্ক / ১৪০ Time View
Update : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
ছবি-সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি নিয়ে ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করতে বৈঠকে বসেছেন বিএনপির স্থায়ী কমিটি। এতে ভার্চুয়ালি যোগ দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সবার সঙ্গে আলাপ-আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেবে দলটি।

সোমবার (৩ নভেম্বর) বেলা ১২টা ১০ মিনিটে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়েছে।

বৈঠকের বিস্তারিত বিকেল ৩টায় সংবাদ সম্মেলন করে জানানো হবে।

দলের স্থায়ী কমিটির একাধিক সদস্য জানান, বৈঠকে দল ও জোটগতভাবে একক প্রার্থী চূড়ান্তকরণের বিষয়টি থাকবে।

বিভাগওয়ারী সাংগঠনিক সম্পাদকদের দুপুরেই গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।

গতকাল রবিবার রাতে প্রবাসে থাকা বিএনপির নেতাকর্মীদের প্রাথমিক সদস্যপদ নবায়ন ও নতুন সদস্যপদ গ্রহণ কর্মসূচির অংশ হিসেবে দলের ওয়েবসাইটে অনলাইন পেমেন্ট গেটওয়ে চালু করা হয়। এ উপলক্ষে রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে যুক্ত হয়ে তারেক রহমান শিগগিরই দলীয় প্রার্থীদের নাম প্রকাশের ঘোষণা দেন।

তিনি বলেন, “শিগগিরই পর্যায়ক্রমে বিভিন্ন আসনে বিএনপির মনোনীত দলীয় প্রার্থীদের নাম আমরা জানিয়ে দিব দলের পক্ষ থেকে। দল যাকে যে আসনে নমিনেশন দেবে বা দেয়, অনুগ্রহপূর্বক তাকে বিজয়ী করে আনার জন্য ঐক্যবদ্ধভাবে প্রত্যেকে বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী প্রতিটি মানুষ দয়া করে কাজ করবেন।”

গত দুই সপ্তাহ ধরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিভিন্ন বিভাগের প্রার্থীদের ডেকে কথা বলেছেন তারেক রহমান। তিনি প্রার্থীদের বলেছেন, দল সবকিছু বিবেচনা করে যাকেই মনোনীত করবে, তার পক্ষে সবাইকে কাজ করতে হবে। –খবরের কাগজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd