• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
হরমুজ অবরোধে চীনের সেমিকন্ডাক্টর খাতে মহাবিপদ চীনা গুপ্তচর স্যাটেলাইট ব্যবহার করে মার্কিন ঘাঁটিকে নিশানা করছে ইরান আমি ভিক্ষা চাই এই সংসদের কাছে, কেন বললেন হাসনাত আবদুল্লাহ নবীর অবমাননায় মৃত্যুদণ্ডের আইন দাবি এমপি হানজালার চীন সফরে গেল বিএনপির প্রতিনিধিদল টিপাইমুখ বাঁধ আমাদের নিজেদের তৈরি দুর্যোগ: স্পিকার দেশের একমাত্র তেল শোধনাগার চালু আছে জানাল মন্ত্রণালয় ‘মাহফুজ আলম ব্যর্থ, অজুহাত দিয়ে বাস্তবতা ঢেকে রাখা যায় না’ চীনকে ফোনকল আরাগচির, যুক্তরাষ্ট্রকে দিলেন নতুন হুঁশিয়ারি দুপুরের মধ্যে চার বিভাগে ঝড়বৃষ্টির আভাস, নদীবন্দরে ২ নম্বর সংকেত সিনেটে ফের আটকে গেল ট্রাম্পের যুদ্ধক্ষমতা কমানোর উদ্যোগ হরমুজে জাহাজ চলাচল নিয়ে নতুন প্রস্তাব দিল ইরান বার কাউন্সিলের নির্বাচন স্থগিত যশোরে বিপুল মহুরির ইয়াবা সেবনের ভিডিও ফাঁস  যবিপ্রবির পঞ্চম উপাচার্য হিসেবে যোগ দিলেন ড. ইয়ারুল কবীর পাকিস্তানের সেনাপ্রধান ইরানে টাইমের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান আন্তর্জাতিক অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের পাশে থাকতে চায় যুক্তরাজ্য প্রতিরক্ষাব্যবস্থা সুদৃঢ় রাখতে আধুনিক হচ্ছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী কোনো অবস্থাতেই গণপিটুনি বা মব মেনে নেওয়া হবে না: ডা. জাহেদ ইরান যুদ্ধের কারণে ইউক্রেনের জন্য ‘সময় নেই’ যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি হবু বাবাদের মধ্যে আদর্শ রণবীর, যে কারণ বললেন দীপিকা পাড়ুকোন করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল বিশ্বরেকর্ড গড়ল কানাডার বিশ্ববিদ্যালয় হরমুজের পর আরেক প্রণালিতে নজর ট্রাম্পের টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস এটা আমাদের যুদ্ধ নয়: ব্রিটিশ মন্ত্রী ইসরাইলের ওপর ক্ষেপেছে ইউক্রেন, নেপথ্যে যে কারণ হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ, ভারতের সমস্যা আরও বাড়াবে ৪ দিনের মুলতবির পর সংসদ অধিবেশন শুরু

যারা গ্রীন সিগন্যাল পেয়ে গেছি লিখছেন, তাদের জন্য রেড সিগনাল আসছে: হুমাম কাদের 

এম. মতিন, চট্টগ্রাম ব্যুরো / ২৪২ Time View
Update : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

এম. মতিন, চট্টগ্রাম ব্যুরো ।।
‘যারা ফেসবুকে ‘আলহামদুলিল্লাহ, গ্রীন সিগন্যাল পেয়ে গেছি’ লিখছেন, আমি তাদের সতর্ক করছি, গ্রীন নয়, লাল সিগন্যাল পেলে তখন মুখে যে কালিটা পড়বে, তা আগে থেকেই বুঝে নেওয়া উচিত।’ বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী।’
শনিবার (১ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার দক্ষিণ ঘাটচেক হাজী আবদুর রশিদ চেয়ারম্যান বাড়িতে পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. খোরশেদ আলম এবং পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. তাহানিয়াজ মোরশেদ তোহার আয়োজিত মেজবানে যোগ দেন তিনি। মেজবান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
হুমাম কাদের চৌধুরী বলেন, ‘আমরা জামায়াতে ইসলামীসহ অন্যান্য দলের সঙ্গে এক কাতারে দাঁড়িয়ে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের আয়োজনের প্রস্তুতি নিয়ে আলাপ করেছি। জামায়াতে ইসলামী অতীতে যেভাবে অন্যান্য দলকে চাপ প্রয়োগ করে তাদের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল,এবার দেশের মানুষ সেটি মেনে নেবে না।’
তিনি আরও বলেন, ‘জামায়াত ১৬০টি বিষয়ের ওপর দাবি তুলে গণভোটের কথা বলছে, কিন্তু সে বিষয়গুলো এখনো জনগণের সামনে উপস্থাপন করা হয়নি। এই বিষয়গুলো আগে রাজনৈতিকভাবে নিষ্পত্তি হলে দেশের মানুষের জন্য মঙ্গল হবে।’
গণভোট প্রসঙ্গ টেনে হুমাম কাদের চৌধুরী বলেন, ‘গণভোটের পরিস্থিতি এখন দেশে নেই। একটি মহল গণভোটের নামে জাতীয় নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। যারা করছে, তারা জানে, এখন নির্বাচন হলে ১০ থেকে ২০টির বেশি আসন পাবে না। তাই নির্বাচন বিলম্বিত করে নিজেদের অবস্থান শক্ত করতে চায়। কিন্তু গণতন্ত্র ফিরিয়ে আনতে এই নির্বাচন দ্রুত সম্পন্ন করা জরুরি।’
পরে তিনি (সন্ধ্যায়) দক্ষিণ রাজানগর ইউনিয়নে রুকনুল ইসলাম খন্ডলিয়া পাড়া মাদ্রাসার বার্ষিক সভায় যোগদান করে প্রধান অতিথি বক্তব্য তিনি বলেন, ‘আপনারা জানেন সামনে ইলেকশন হবে, ইলেকশন কি হবে আমার জানা নেই। তবে চেষ্টা করবো যেন আপনাদের পাশে থাকতে পারি। আশাকরি আপনার সুযোগ করে দিবেন আপনাদের পাশে দাঁড়ানোর।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd