• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ফের পাকিস্তানে যাচ্ছে ইরানি প্রতিনিধিদল যুদ্ধবিধ্বস্ত গাজায় একদিনে ৩০০ যুগলের বিয়ে হানিয়া আমিরের যে ভিডিও ঝড় তুলল সোশ্যাল মিডিয়ায় মার্কিন-ইসরাইলি হামলার বিরুদ্ধে আইনি পদক্ষেপে ইরান মায়াবী রূপে নজর কাড়লেন মেহজাবীন চৌধুরী ভারত থেকে ২৮ টাকা কেজি দরে মরিচ আমদানি, বিক্রি ৩০০ টাকায় ত্বকের উজ্জ্বলতা বাড়ানো ছাড়াও খালি পেটে কাঁচাহলুদের যত স্বাস্থ্য উপকার মুক্তিযুদ্ধের ইতিহাস কৌশলে ভুলিয়ে দেওয়ার চেষ্টা জাতি প্রতিহত করবে: রিজভী শিক্ষার্থীরা ভাইরাল হতে চায়: মন্ত্রী জিজ্ঞাসাবাদের পর নুসরাতের পোস্ট, নতুন করে আলোচনা হত্যাচেষ্টার পর ইরান যুদ্ধ নিয়ে অবস্থান জানালেন ট্রাম্প বিমানের পরিচালনা পর্ষদে ব্যারিস্টার নাসির উদ্দিন মায়ের ইচ্ছা পূরণে হেলিকপ্টার চড়ে বউ আনলেন প্রবাসী আপিল করতে ইসিতে যাচ্ছেন মনিরা শারমিন জাতীয় যুবশক্তির নতুন কমিটির সভাপতি তারিকুল, সম্পাদক ফরহাদ ২৭০০ লিটার ডিজেল জব্দ, গ্রেফতার ১ খাল খনন কর্মসূচি কৃষকদের ভাগ্য উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুপুরের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের কলম্বিয়ায় মহাসড়কে ভয়াবহ বোমা বিস্ফোরণ, নিহত ১৪ ঢাকার আবহাওয়া নিয়ে স্বস্তির খবর সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় গুলি, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে মার্কিন প্রতিনিধিদলের পাকিস্তান সফর বাতিলের কারণ জানালেন ট্রাম্প হামলাকারী কি ইরান-যুদ্ধের সঙ্গে সম্পর্কিত? যা বললেন ট্রাম্প প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: উপদেষ্টা মাহদী আমিন ট্রাম্পের নৈশভোজে হামলাকারী কে এই টমাস অ্যালেন নেতানিয়াহু-বিরোধী আন্দোলনে উত্তাল ইসরাইল আজ থেকে বর্ধিত ভাড়ায় চলবে গণপরিবহণ, কোন রুটে ভাড়া কত ? ন্যূনতম কর এক হাজার টাকা করার পরিকল্পনা এনবিআরের ইরানি তেল কেনায় চীনের রিফাইনারির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

চট্টগ্রামে বিএনপি প্রার্থীর গণসংযোগে হামলার ঘটনায় সরকারের নিন্দা

বাংলা সময় ডেস্ক / ১২৭ Time View
Update : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

চট্টগ্রাম-৮ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনি প্রচারণা অনুষ্ঠানে সহিংস হামলার ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার।

 

বুধবার (৫ নভেম্বর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে এ নিন্দা প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তাৎক্ষণিক তদন্তে পাওয়া গেছে, এরশাদ উল্লাহ এই হামলার টার্গেট ছিলেন না; বিক্ষিপ্তভাবে ছোড়া একটি গুলি তার শরীরে এসে বিদ্ধ হয়। সরকার এই ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে এবং গুলিতে আহত এরশাদ উল্লাহর দ্রুত আরোগ্য কামনা করছে।
সরকার এই অপরাধমূলক কর্মকাণ্ডে গভীর উদ্বেগ জানাচ্ছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণকারী সকল প্রার্থী এবং নাগরিকের নিরাপত্তা ও অধিকার রক্ষায় সরকারের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে।

 

দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের শনাক্ত, গ্রেপ্তার এবং বিচারের আওতায় আনতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

বিবৃতিতে আরো বলা হয়, আমাদের রাজনৈতিক ও সামাজিক জীবনে সহিংসতা ও ভীতি প্রদর্শনের কোনো স্থান নেই। সিএমপি এরইমধ্যে হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।

 

অন্তর্বর্তীকালীন সরকার সব রাজনৈতিক দল এবং তাদের সমর্থকদের শান্ত থাকার, সংযম প্রদর্শনের এবং ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন যেন শান্তি, মর্যাদা ও ন্যায্যতার পরিবেশে অনুষ্ঠিত হয় তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, সারাদেশে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং উৎসবমুখর নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd