• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সংসদে শক্ত প্রভাবের চেষ্টায় এনসিপি, দুর্বল জামায়াত: রুমিন ফারহানা চার বিভাগে ভারি বৃষ্টির আভাস আমেরিকার সঙ্গে ‘অসম বাণিজ্য চুক্তি’ বাতিলের দাবিতে স্মারকলিপি সৌদি নেতৃত্বের প্রতি সংহতি ঢাকার রূপপুরে বিকালে শুরু হচ্ছে ‘জ্বালানি লোডিং’ কার্যক্রম নাইজেরিয়ায় গ্রামবাসীর ওপর এলোপাতাড়ি গুলি, নিহত ২৯ টেকনাফে একদিনে দুই লাশ উদ্ধার হরমুজে আটকেপড়া নাবিকদের করুণ আর্তনাদ দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত সব যাত্রী নিহত ইরানের প্রস্তাব পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্র বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যাকাণ্ড: চার ঘাতকের স্বীকারোক্তি ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৫ জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং শার্শায় উলাশী খাল পুনর্খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি নৈশভোজে হামলাকারীর ‘টার্গেট’ ছিলেন ট্রাম্প: ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল এনসিপি নেত্রী মিতুর মাসে আয় ২৫ হাজার টাকা ‘সংসদ কোনো ফাইজলামির জায়গা না’ বিএনপির আত্মবিশ্বাসের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে: সাইফুল হক সুখবর পেলেন গাজীপুরের যুবদল নেতা আইভীকে নতুন মামলায় গ্রেফতার-হয়রানি না করার নির্দেশ ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল রাশিয়ায় পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন আরাগচি যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে ইসরাইলের হামলা, নিহত ১৪ সরকার জুলাই সনদ বাস্তবায়নে বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী রাশিয়া পৌঁছেছেন আরাগচি ৫ বিভাগে সতর্কবার্তা, কালবৈশাখী ঝড়সহ ভারি বৃষ্টির শঙ্কা

ইরানের প্রস্তাব পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্র

বাংলা সময় ডেস্ক / ১৯ Time View
Update : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালির অচলাবস্থা দূর করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা দল ইরানের দেওয়া নতুন শান্তি প্রস্তাব পর্যালোচনা করছে।  মঙ্গলবার (২৮ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, সোমবার (২৭ এপ্রিল) জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠকে বসে ট্রাম্প ইরানের প্রস্তাবটি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তবে এখনও এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।

 

এর আগে, মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে নতুন শান্তি প্রস্তাব পাঠিয়েছে ইরান। প্রস্তাবে চলমান সংঘাত বন্ধ এবং আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি সচল রাখার ওপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ভবিষ্যতে আলোচনার সুযোগ রাখার কথাও উল্লেখ করা হয়েছে।

তবে লেভিট জানায়, প্রস্তাবটি বিবেচনায় নেওয়া হলেও প্রেসিডেন্ট ট্রাম্পের পূর্ব নির্ধারিত মূল শর্তে কোনো পরিবর্তন আসেনি।

এদিকে হোয়াইট হাউস স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ইরানের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনা তারা গণমাধ্যমের মাধ্যমে চালিয়ে যেতে আগ্রহী নয়।

 

 

সিবিএস নিউজকে দেওয়া এক বিবৃতিতে হোয়াইট হাউসের সহকারী প্রেস সেক্রেটারি অলিভিয়া ওয়েলস বলেন, এগুলো অত্যন্ত স্পর্শকাতর কূটনৈতিক বিষয়, তাই যুক্তরাষ্ট্র সংবাদমাধ্যমের মধ্য দিয়ে কোনো দরকষাকষি করবে না।

বিবৃতিতে আরও বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান অত্যন্ত পরিষ্কার—যুক্তরাষ্ট্র এই আলোচনার নাটাই নিজের হাতে রেখেছে। আমেরিকান জনগণের স্বার্থকে সবার আগে রেখে এবং ইরান যাতে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করেই কেবল কোনো চুক্তিতে পৌঁছাবে ওয়াশিংটন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd