• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সংসদে শক্ত প্রভাবের চেষ্টায় এনসিপি, দুর্বল জামায়াত: রুমিন ফারহানা চার বিভাগে ভারি বৃষ্টির আভাস আমেরিকার সঙ্গে ‘অসম বাণিজ্য চুক্তি’ বাতিলের দাবিতে স্মারকলিপি সৌদি নেতৃত্বের প্রতি সংহতি ঢাকার রূপপুরে বিকালে শুরু হচ্ছে ‘জ্বালানি লোডিং’ কার্যক্রম নাইজেরিয়ায় গ্রামবাসীর ওপর এলোপাতাড়ি গুলি, নিহত ২৯ টেকনাফে একদিনে দুই লাশ উদ্ধার হরমুজে আটকেপড়া নাবিকদের করুণ আর্তনাদ দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত সব যাত্রী নিহত ইরানের প্রস্তাব পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্র বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যাকাণ্ড: চার ঘাতকের স্বীকারোক্তি ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৫ জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং শার্শায় উলাশী খাল পুনর্খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি নৈশভোজে হামলাকারীর ‘টার্গেট’ ছিলেন ট্রাম্প: ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল এনসিপি নেত্রী মিতুর মাসে আয় ২৫ হাজার টাকা ‘সংসদ কোনো ফাইজলামির জায়গা না’ বিএনপির আত্মবিশ্বাসের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে: সাইফুল হক সুখবর পেলেন গাজীপুরের যুবদল নেতা আইভীকে নতুন মামলায় গ্রেফতার-হয়রানি না করার নির্দেশ ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল রাশিয়ায় পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন আরাগচি যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে ইসরাইলের হামলা, নিহত ১৪ সরকার জুলাই সনদ বাস্তবায়নে বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী রাশিয়া পৌঁছেছেন আরাগচি ৫ বিভাগে সতর্কবার্তা, কালবৈশাখী ঝড়সহ ভারি বৃষ্টির শঙ্কা

ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৫

বাংলা সময় ডেস্ক / ১২ Time View
Update : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। সোমবার (২৭ এপ্রিল) জাকার্তার উপকষ্ঠে বেকাসি তিমুর স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। খবর বিবিসির।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, আগে থেকে দাঁড়িয়ে থাকা একটি কমিউটার ট্রেনকে একই লাইনে ঢুকে পেছন থেকে আসা আরেকটি দূরপাল্লার ট্রেন ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় ঠিক কতজন হতাহত হয়েছেন, সেটা নিশ্চিত করে জানাতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে পাঁচজনের নিহতের কথা বলা হয়েছে।

কর্মকর্তারা জানান, দুর্ঘটনায় আটকে পড়া যাত্রীদের উদ্ধারে অভিযান চলছে।

পরবর্তীতে রাষ্ট্রীয় মালিকানাধীন রেল পরিচালনাকারী সংস্থা কেএআই-এর মুখপাত্র অ্যান পুরবা বলেন, পাঁচজন নিহত হয়েছেন। আহত ৩৮ জনকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

এ রেল দুর্ঘটনায় নিহতের শঙ্কা বাড়তে পারে বলে জানান ইন্দোনেশিয়ার প্রতিনিধি পরিষদের ডেপুটি স্পিকার সুফমি দাসকো আহমাদ। রাজধানী জাকার্তা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূর দুর্ঘটনাস্থল পরিদর্শনের সময় তিনি এ মন্তব্য করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd