• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ফের পাকিস্তানে যাচ্ছে ইরানি প্রতিনিধিদল যুদ্ধবিধ্বস্ত গাজায় একদিনে ৩০০ যুগলের বিয়ে হানিয়া আমিরের যে ভিডিও ঝড় তুলল সোশ্যাল মিডিয়ায় মার্কিন-ইসরাইলি হামলার বিরুদ্ধে আইনি পদক্ষেপে ইরান মায়াবী রূপে নজর কাড়লেন মেহজাবীন চৌধুরী ভারত থেকে ২৮ টাকা কেজি দরে মরিচ আমদানি, বিক্রি ৩০০ টাকায় ত্বকের উজ্জ্বলতা বাড়ানো ছাড়াও খালি পেটে কাঁচাহলুদের যত স্বাস্থ্য উপকার মুক্তিযুদ্ধের ইতিহাস কৌশলে ভুলিয়ে দেওয়ার চেষ্টা জাতি প্রতিহত করবে: রিজভী শিক্ষার্থীরা ভাইরাল হতে চায়: মন্ত্রী জিজ্ঞাসাবাদের পর নুসরাতের পোস্ট, নতুন করে আলোচনা হত্যাচেষ্টার পর ইরান যুদ্ধ নিয়ে অবস্থান জানালেন ট্রাম্প বিমানের পরিচালনা পর্ষদে ব্যারিস্টার নাসির উদ্দিন মায়ের ইচ্ছা পূরণে হেলিকপ্টার চড়ে বউ আনলেন প্রবাসী আপিল করতে ইসিতে যাচ্ছেন মনিরা শারমিন জাতীয় যুবশক্তির নতুন কমিটির সভাপতি তারিকুল, সম্পাদক ফরহাদ ২৭০০ লিটার ডিজেল জব্দ, গ্রেফতার ১ খাল খনন কর্মসূচি কৃষকদের ভাগ্য উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুপুরের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের কলম্বিয়ায় মহাসড়কে ভয়াবহ বোমা বিস্ফোরণ, নিহত ১৪ ঢাকার আবহাওয়া নিয়ে স্বস্তির খবর সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় গুলি, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে মার্কিন প্রতিনিধিদলের পাকিস্তান সফর বাতিলের কারণ জানালেন ট্রাম্প হামলাকারী কি ইরান-যুদ্ধের সঙ্গে সম্পর্কিত? যা বললেন ট্রাম্প প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: উপদেষ্টা মাহদী আমিন ট্রাম্পের নৈশভোজে হামলাকারী কে এই টমাস অ্যালেন নেতানিয়াহু-বিরোধী আন্দোলনে উত্তাল ইসরাইল আজ থেকে বর্ধিত ভাড়ায় চলবে গণপরিবহণ, কোন রুটে ভাড়া কত ? ন্যূনতম কর এক হাজার টাকা করার পরিকল্পনা এনবিআরের ইরানি তেল কেনায় চীনের রিফাইনারির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

নেতানিয়াহু-বিরোধী আন্দোলনে উত্তাল ইসরাইল

বাংলা সময় ডেস্ক / ১১ Time View
Update : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

শনিবার ইসরাইলের তেল আবিবসহ বিভিন্ন শহরে সরকারবিরোধী বিশাল বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের পদত্যাগ এবং ২০২৩ সালের ৭ অক্টোবরের ঘটনা নিয়ে একটি আনুষ্ঠানিক তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন। ইসরাইলি গণমাধ্যম এই তথ্য জানিয়েছে।

দ্য টাইমস অব ইসরাইলের তথ্য অনুযায়ী, তেল আবিবের হাবিমা স্কোয়ারে ছিল বিক্ষোভের প্রধান কেন্দ্র। ভারী পুলিশ উপস্থিতির মধ্যে সেখানে হাজার হাজার মানুষ জড়ো হন। বিক্ষোভকারীরা গাজায় আটকে থাকা বন্দিদের বিষয়ে সরকারের ভূমিকার সমালোচনা করেন। এছাড়া ৭ অক্টোবরের ব্যর্থতার তদন্ত নিয়ে সুপ্রিম কোর্টের বিচারকাজ চলার সময় বিচার বিভাগের স্বাধীনতা রক্ষারও দাবি তোলেন তারা।

জেরুজালেমেও শত শত মানুষ বিক্ষোভ করেছেন। হাইফার হোরেভ সেন্টারে প্রায় এক হাজার বিক্ষোভকারী জমায়েত হন। দেশের আরও কয়েকটি জায়গায়ও বিক্ষোভের খবর পাওয়া গেছে।

এই বিক্ষোভ আয়োজন করেছে দুর্নীতিবিরোধী সংস্থা মুভমেন্ট ফর কোয়ালিটি গভর্নমেন্ট এবং অন্যান্য সুশীল সমাজ গোষ্ঠী।

নেতানিয়াহু এখন পর্যন্ত ৭ অক্টোবরের ঘটনায় রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠন করতে অস্বীকার করে আসছেন। তার যুক্তি, এই কমিশন তার বিরুদ্ধে পক্ষপাতমূলক হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এছাড়া গাজায় গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতেও ইসরাইলের বিরুদ্ধে মামলা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd