• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দক্ষিণ কোরিয়ায় কর্মস্থলে শ্রমিক নির্যাতন, কর্মকর্তার বিরুদ্ধে পুলিশের মামলা আরও বড় চ্যালেঞ্জ হবে স্থানীয় সরকার নির্বাচন: এ্যানি বিয়েতে ‘কবুল’ ৩ বার বলতে হয়? পজিটিভ প্যারেন্টিং কী? মেনে চলবেন যেভাবে ‘ইনশাআল্লাহ’ বলায় কুরআন উপহার পেলেন হলিউড অভিনেত্রী ন্যাটোকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এটিই আমাদের শক্তির উৎস: ইতালির প্রধানমন্ত্রী শিক্ষিকাকে মারধরের ঘটনায় সেই বিএনপি নেতা বহিষ্কার হরমুজে অপ্রতিরোধ্য ইরানের স্পিডবোট বাহিনী ভোটের কালির মুছে যাওয়ার আগেই তার কথা রেখেছেন প্রধানমন্ত্রী বিচার বিভাগের সব দুর্নীতির শিকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী সরকার কৃষকের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে: সমাজকল্যাণমন্ত্রী ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জানালেন নেতানিয়াহু মিয়ানমারের ৬০টি টাউনশিপে সামরিক আইন জারি রাতে পাকিস্তান যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী শ্রীমঙ্গলের শীর্ষ সন্ত্রাসী রুয়েলসহ ৫ জন গ্রেপ্তার যশোরে চোখে টর্চ লাইট মারাকে কেন্দ্র করে ছুরিকাঘাত, যুবকের অবস্থা আশঙ্কাজনক সিরাজগঞ্জে মসজিদ কমিটি গঠন নিয়ে জামায়াত-বিএনপি সমর্থকদের সংঘর্ষ ইনস্টাগ্রামে পাকিস্তানি অভিনেত্রীর রহস্যময় পোস্ট জুলাই নিয়ে চমকের মন্তব্য ঘিরে বিভ্রান্তি কোহলির ‘লাইক’ বিতর্ক ১২ বছর পর মুখ খুললেন সাবেক প্রেমিকা লেবাননে ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত ৫০ হাজার ঘরবাড়ি ভারতে একাধিক ট্রাক-গাড়ির সংঘর্ষ, নিহত ১১ সংসদে নোয়াখালী বিভাগের দাবি তুললেন হান্নান মাসউদ আমরা ভালো হয়ে গেলে দেশও ভালো হয়ে যাবে: শফিকুর রহমান আর কত ‘গুপ্ত’ থাকবেন, প্রশ্ন আব্দুল কাদেরের ৮ লাখ টাকার বিনিময়ে মুক্তি পেলেন সেই ইউপি সদস্য ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’ এমপিওভুক্ত শিক্ষকদের এপ্রিলের বেতন নিয়ে মাউশির জরুরি নির্দেশনা আজ পরিবহণের নতুন ভাড়া নির্ধারণ মাঝে মাঝে বিদ্যুৎ যায় না কি আসে, প্রশ্ন আসিফ মাহমুদের

ন্যাটোকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এটিই আমাদের শক্তির উৎস: ইতালির প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক / ৩৩ Time View
Update : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
ছবি-সংগৃহীত

ইরানের বিরুদ্ধে অভিযানে সমর্থন না দেওয়ায় স্পেনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা যুক্তরাষ্ট্র বিবেচনা করছে, এমন খবরের মধ্যে ন্যাটো মিত্রদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

শুক্রবার (২৪ এপ্রিল) সাইপ্রাসের নিকোসিয়ায় ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে সাংবাদিকদেরকে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ন্যাটোকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি মনে করি, এটিই আমাদের শক্তির উৎস।

বার্তা সংস্থা রয়টার্স এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, ইরান যুদ্ধের প্রতিক্রিয়ায় কিছু মিত্র দেশের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের সম্ভাব্য উপায় নিয়ে পেন্টাগন আলোচনা করেছে। এর মধ্যে স্পেনকে জোট থেকে স্থগিত করার বিষয়টিও রয়েছে। তবে ন্যাটো চুক্তিতে সদস্যদেশকে সাময়িক বরখাস্ত বা বহিষ্কারের কোনো বিধান নেই।

মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প বারবার অভিযোগ করে আসছেন, ন্যাটো মিত্ররা ইরান যুদ্ধে যথেষ্ট সহযোগিতা করছে না, যা তিনি বিশ্বাসঘাতকতা হিসেবে দেখছেন।

ফ্রান্স, স্পেন ও ইতালিসহ কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রের যুদ্ধ-সম্পর্কিত সামরিক উড়োজাহাজকে নিজেদের আকাশসীমা ব্যবহার কিংবা ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি।

যুক্তরাজ্য শুরুতে একই অবস্থান নিলেও পরে ‘প্রতিরক্ষামূলক’ অভিযানের জন্য নিজেদের ঘাঁটি থেকে মার্কিন উড়োজাহাজ চলাচলের অনুমতি দেয়।

এ ছাড়া হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠানোর জন্য ইউরোপীয় ন্যাটো সদস্যদের রাজি করানোর চেষ্টা করেছিলেন ডেনাল্ড ট্রাম্প। তবে সে প্রচেষ্টা সফল হয়নি। ইরান সামরিক হুমকি ও হামলার মাধ্যমে কার্যত প্রণালীটি বন্ধ করে রেখেছে।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ, যার দেশকে স্থগিতের জন্য বিবেচনা করা হচ্ছে বলে জানা গেছে, তিনি বলেন, তিনি ‘উদ্বিগ্ন নন, স্পেন ন্যাটোর একটি ‘বিশ্বস্ত সদস্য’।

এদিকে, ওয়াশিংটন ন্যাটো সদস্যদের প্রতিরক্ষায় এগিয়ে আসবে কি না, তা নিয়ে প্রশ্ন আরও গভীর হওয়ার মধ্যে ইউরোপীয় ইউনিয়ন নিজেদের পারস্পরিক সহায়তা নীতির কার্যকারিতা ব্যাখ্যা করে একটি ‘রূপরেখা’ প্রকাশের প্রস্তুতি নিচ্ছে।

মেলোনি বলেন, ইউরোপের নিরাপত্তায় ন্যাটো কেন্দ্রীয় ভূমিকায় থাকবে। তবে ইউরোপীয় দেশগুলোকে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও বড় ভূমিকা নিতে হবে।

তিনি আরও বলেন, ‘ন্যাটোর ইউরোপীয় স্তম্ভকে শক্তিশালী করতে আমাদের কাজ করতে হবে, যা অবশ্যই আমেরিকান স্তম্ভের পরিপূরক হবে।

 

সূত্র: এএফপি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd