• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০১:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি নৈশভোজে হামলাকারীর ‘টার্গেট’ ছিলেন ট্রাম্প: ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল এনসিপি নেত্রী মিতুর মাসে আয় ২৫ হাজার টাকা ‘সংসদ কোনো ফাইজলামির জায়গা না’ বিএনপির আত্মবিশ্বাসের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে: সাইফুল হক সুখবর পেলেন গাজীপুরের যুবদল নেতা আইভীকে নতুন মামলায় গ্রেফতার-হয়রানি না করার নির্দেশ ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল রাশিয়ায় পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন আরাগচি যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে ইসরাইলের হামলা, নিহত ১৪ সরকার জুলাই সনদ বাস্তবায়নে বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী রাশিয়া পৌঁছেছেন আরাগচি ৫ বিভাগে সতর্কবার্তা, কালবৈশাখী ঝড়সহ ভারি বৃষ্টির শঙ্কা হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান ফের পাকিস্তানে যাচ্ছে ইরানি প্রতিনিধিদল যুদ্ধবিধ্বস্ত গাজায় একদিনে ৩০০ যুগলের বিয়ে হানিয়া আমিরের যে ভিডিও ঝড় তুলল সোশ্যাল মিডিয়ায় মার্কিন-ইসরাইলি হামলার বিরুদ্ধে আইনি পদক্ষেপে ইরান মায়াবী রূপে নজর কাড়লেন মেহজাবীন চৌধুরী ভারত থেকে ২৮ টাকা কেজি দরে মরিচ আমদানি, বিক্রি ৩০০ টাকায় ত্বকের উজ্জ্বলতা বাড়ানো ছাড়াও খালি পেটে কাঁচাহলুদের যত স্বাস্থ্য উপকার মুক্তিযুদ্ধের ইতিহাস কৌশলে ভুলিয়ে দেওয়ার চেষ্টা জাতি প্রতিহত করবে: রিজভী শিক্ষার্থীরা ভাইরাল হতে চায়: মন্ত্রী জিজ্ঞাসাবাদের পর নুসরাতের পোস্ট, নতুন করে আলোচনা হত্যাচেষ্টার পর ইরান যুদ্ধ নিয়ে অবস্থান জানালেন ট্রাম্প বিমানের পরিচালনা পর্ষদে ব্যারিস্টার নাসির উদ্দিন মায়ের ইচ্ছা পূরণে হেলিকপ্টার চড়ে বউ আনলেন প্রবাসী আপিল করতে ইসিতে যাচ্ছেন মনিরা শারমিন

রাজধানীতে হেযবুত তওহীদ সদস্যদের ওপর সন্ত্রাসী হামলা, আহত ৭

নিজস্ব প্রতিবেদক  / ১০০ Time View
Update : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

রাজধানীর হাজারীবাগ এলাকায় হেযবুত তওহীদের সদস্যদের ওপর অতর্কিত সন্ত্রাসী হামলার ঘটনা
ঘটেছে। এতে সংগঠনটির রমনা জোনের সভাপতিসহ অন্তত সাতজন আহত হয়েছেন, যার মধ্যে
পাঁচজনের অবস্থা গুরুতর। আহতরা হলেন হেযবুত তওহীদের রমনা জোনের সভাপতি মো. এরশাদ
শিকদার, সাধারণ সম্পাদক মো. ফারুক হাসান, সদস্য ফজলে রাব্বী, নিজাম উদ্দিন, আল-আমিন,
সেন্টু ইসলাম ও শাহাজান আলী।

রবিবার (১১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে হাজারীবাগের একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
হামলায় তিনজনের মাথা ফেটে গেছে এবং একজনের কানের পর্দা ফেটে গেছে বলে জানা গেছে। তারা
স্থানীয়দের সাথে নিয়ে দোকানটিতে হেবযুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম এর বক্তব্য
শুনছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, স্থানীয় লোকজনসহ হেযবুত তওহীদের সদস্যরা
সংগঠনের এমাম হোসাইন মোহাম্মদ সেলিমের ভিডিও বক্তব্য শুনছিলেন। এ সময় একটি সংঘবদ্ধ
চক্র সেখানে উপস্থিত হয়ে বাধা দেয়। হামলাকারীরা হেযবুত তওহীদকে ‘ইসলামবিরোধী’, ‘নাস্তিক’ ও
‘ইহুদিদের দালাল’ আখ্যায়িত করে জনতাকে উত্তেজিত করে পরিকল্পিতভাবে ‘মব’ সৃষ্টির পাঁয়তারা
চালায়। সংঘাত এড়াতে সদস্যরা প্রচার বন্ধ করে স্থান ত্যাগ করতে শুরু করলে পেছন থেকে ৩০-৪০
জনের একটি দল লাঠিসোঁটা ও লোহার রড নিয়ে তাদের ওপর হামলা চালায়।

আহত রমনা জোনের সভাপতি মো. এরশাদ শিকদার বলেন, বিশৃঙ্খলা এড়াতে তারা কর্মসূচি বন্ধ করে
চলে আসার সময় পেছন থেকে আক্রমণ করা হয়। ইট ও রডের আঘাতে তার শরীরে চারটি সেলাই
লেগেছে। তিনি আরও বলেন, হামলাকারীরা জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত।
পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে তাদের ওপর পৈশাচিক নির্যাতন চালানো হয়েছে। উসকানিমূলক কথা
বলে মানুষকে উত্তেজিত করে এই ন্যক্কারজনক হামলা চালানো হয়েছে। তিনি প্রশাসনের কাছে সুষ্ঠু
বিচার দাবি করেন।

তবে হামলার অভিযোগ প্রসঙ্গে হাজারীবাগ থানা জামায়াতে ইসলামীর সভাপতি আকতার উল আলম
সোহেল ঘটনার বিষয়ে অবগত নন বলে জানান। এ ঘটনায় ভুক্তভোগীরা হাজারীবাগ থানায় লিখিত
অভিযোগ দায়ের করেছেন।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, হামলার ঘটনায় অভিযোগ
পেয়েছি। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

হেযবুত তওহীদের ঢাকা বিভাগীয় সভাপতি ডা. মাহবুব আলম মাহফুজ এই হামলার তীব্র নিন্দা ও
প্রতিবাদ জানিয়েছেন। তিনি দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার
জন্য পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd