• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ফের পাকিস্তানে যাচ্ছে ইরানি প্রতিনিধিদল যুদ্ধবিধ্বস্ত গাজায় একদিনে ৩০০ যুগলের বিয়ে হানিয়া আমিরের যে ভিডিও ঝড় তুলল সোশ্যাল মিডিয়ায় মার্কিন-ইসরাইলি হামলার বিরুদ্ধে আইনি পদক্ষেপে ইরান মায়াবী রূপে নজর কাড়লেন মেহজাবীন চৌধুরী ভারত থেকে ২৮ টাকা কেজি দরে মরিচ আমদানি, বিক্রি ৩০০ টাকায় ত্বকের উজ্জ্বলতা বাড়ানো ছাড়াও খালি পেটে কাঁচাহলুদের যত স্বাস্থ্য উপকার মুক্তিযুদ্ধের ইতিহাস কৌশলে ভুলিয়ে দেওয়ার চেষ্টা জাতি প্রতিহত করবে: রিজভী শিক্ষার্থীরা ভাইরাল হতে চায়: মন্ত্রী জিজ্ঞাসাবাদের পর নুসরাতের পোস্ট, নতুন করে আলোচনা হত্যাচেষ্টার পর ইরান যুদ্ধ নিয়ে অবস্থান জানালেন ট্রাম্প বিমানের পরিচালনা পর্ষদে ব্যারিস্টার নাসির উদ্দিন মায়ের ইচ্ছা পূরণে হেলিকপ্টার চড়ে বউ আনলেন প্রবাসী আপিল করতে ইসিতে যাচ্ছেন মনিরা শারমিন জাতীয় যুবশক্তির নতুন কমিটির সভাপতি তারিকুল, সম্পাদক ফরহাদ ২৭০০ লিটার ডিজেল জব্দ, গ্রেফতার ১ খাল খনন কর্মসূচি কৃষকদের ভাগ্য উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুপুরের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের কলম্বিয়ায় মহাসড়কে ভয়াবহ বোমা বিস্ফোরণ, নিহত ১৪ ঢাকার আবহাওয়া নিয়ে স্বস্তির খবর সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় গুলি, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে মার্কিন প্রতিনিধিদলের পাকিস্তান সফর বাতিলের কারণ জানালেন ট্রাম্প হামলাকারী কি ইরান-যুদ্ধের সঙ্গে সম্পর্কিত? যা বললেন ট্রাম্প প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: উপদেষ্টা মাহদী আমিন ট্রাম্পের নৈশভোজে হামলাকারী কে এই টমাস অ্যালেন নেতানিয়াহু-বিরোধী আন্দোলনে উত্তাল ইসরাইল আজ থেকে বর্ধিত ভাড়ায় চলবে গণপরিবহণ, কোন রুটে ভাড়া কত ? ন্যূনতম কর এক হাজার টাকা করার পরিকল্পনা এনবিআরের ইরানি তেল কেনায় চীনের রিফাইনারির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে চিলা ইউনিয়নে বিএনপি’র লিফলেট বিতরণ

মারুফ বাবু, বাগেরহাট প্রতিনিধি।। / ৪৮১ Time View
Update : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

মারুফ বাবু, বাগেরহাট প্রতিনিধি।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখার ৩১ দফার আলোকে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে লক্ষ্যে মোংলা উপজেলায় জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ, গণসংযোগসহ পথসভা করেছে মোংলা উপজেলার বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মৃধা ফারুকুল ইসলাম।
শনিবার  (১ নভেম্বর) সুন্দরবন ও চিলা ইউনিয়নের বিভিন্ন বাজারে লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভা করেন তিনি।
লিফলেটে রাষ্ট্র মেরামতের ৩১ দফা দাবির মূল বিষয়বস্তু তুলে ধরা হয়। নেতাকর্মীরা পথচারী, দোকানদার ও এলাকার বিভিন্ন পেশার মানুষের হাতে হাতে লিফলেট পৌঁছে দেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপির আহ্বান জনগণের কাছে পৌঁছে দেন।
পথসভায় মৃধা ফারুকুল ইসলাম বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালের ১৩ জুলাই যে ৩১ দফা ঘোষণা করেছিলেন, তাতে নাগরিক অধিকার, আইনের শাসন, বৈষম্যহীন রাষ্ট্র ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার রয়েছে। এই বার্তাগুলো সাধারণ জনগণের মাঝে ছড়িয়ে দিতেই আমাদের এই উদ্যোগ।
তিনি আরও বলেন, ‘এই ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ হবে একটি সুখী, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র। দলকে সুসংগঠিত করে আন্তর্জাতিক পরিমণ্ডলেও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে বিএনপির কোনো বিকল্প নেই। এসময় তিনি আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানান।
লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, চিলা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ কাজল খাঁন, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ জালাল মোছাল্লি, সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার শেখ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ অলি তরফদার, দপ্তর সম্পাদক আঃ হালিম শেখ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আঃ সালাম সরদার, সুন্দরবন ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি মোঃ ওজিয়ার সরদার, মোঃ নুর ইসলাম মোছাল্লি, যুগ্ম সম্পাদক মোঃ রুহুল আমিন হাওলাদার, মিঠাখালী ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সম্পাদক মোঃ রেজাউল ইসলাম, মোংলা সরকারি কলেজ   কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ শিপন ব্যাপারী, এছাড়া আরও উপস্থিত ছিলেন যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল, সেচ্ছাসেবক দল সহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd