• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
হরমুজ অবরোধে চীনের সেমিকন্ডাক্টর খাতে মহাবিপদ চীনা গুপ্তচর স্যাটেলাইট ব্যবহার করে মার্কিন ঘাঁটিকে নিশানা করছে ইরান আমি ভিক্ষা চাই এই সংসদের কাছে, কেন বললেন হাসনাত আবদুল্লাহ নবীর অবমাননায় মৃত্যুদণ্ডের আইন দাবি এমপি হানজালার চীন সফরে গেল বিএনপির প্রতিনিধিদল টিপাইমুখ বাঁধ আমাদের নিজেদের তৈরি দুর্যোগ: স্পিকার দেশের একমাত্র তেল শোধনাগার চালু আছে জানাল মন্ত্রণালয় ‘মাহফুজ আলম ব্যর্থ, অজুহাত দিয়ে বাস্তবতা ঢেকে রাখা যায় না’ চীনকে ফোনকল আরাগচির, যুক্তরাষ্ট্রকে দিলেন নতুন হুঁশিয়ারি দুপুরের মধ্যে চার বিভাগে ঝড়বৃষ্টির আভাস, নদীবন্দরে ২ নম্বর সংকেত সিনেটে ফের আটকে গেল ট্রাম্পের যুদ্ধক্ষমতা কমানোর উদ্যোগ হরমুজে জাহাজ চলাচল নিয়ে নতুন প্রস্তাব দিল ইরান বার কাউন্সিলের নির্বাচন স্থগিত যশোরে বিপুল মহুরির ইয়াবা সেবনের ভিডিও ফাঁস  যবিপ্রবির পঞ্চম উপাচার্য হিসেবে যোগ দিলেন ড. ইয়ারুল কবীর পাকিস্তানের সেনাপ্রধান ইরানে টাইমের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান আন্তর্জাতিক অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের পাশে থাকতে চায় যুক্তরাজ্য প্রতিরক্ষাব্যবস্থা সুদৃঢ় রাখতে আধুনিক হচ্ছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী কোনো অবস্থাতেই গণপিটুনি বা মব মেনে নেওয়া হবে না: ডা. জাহেদ ইরান যুদ্ধের কারণে ইউক্রেনের জন্য ‘সময় নেই’ যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি হবু বাবাদের মধ্যে আদর্শ রণবীর, যে কারণ বললেন দীপিকা পাড়ুকোন করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল বিশ্বরেকর্ড গড়ল কানাডার বিশ্ববিদ্যালয় হরমুজের পর আরেক প্রণালিতে নজর ট্রাম্পের টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস এটা আমাদের যুদ্ধ নয়: ব্রিটিশ মন্ত্রী ইসরাইলের ওপর ক্ষেপেছে ইউক্রেন, নেপথ্যে যে কারণ হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ, ভারতের সমস্যা আরও বাড়াবে ৪ দিনের মুলতবির পর সংসদ অধিবেশন শুরু

সিরাজগঞ্জে ৯২৩ ভোটকেন্দ্রের মধ্যে ১৭৮টি অধিক ঝুঁকিপূর্ণ

সিরাজগঞ্জ প্রতিনিধি: / ১১০ Time View
Update : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

সিরাজগঞ্জ প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ জেলার ছয়টি সংসদীয় আসনের ৯২৩টি ভোটকেন্দ্রের মধ্যে ১৭৮টিকে ‘অধিক ঝুঁকিপূর্ণ’, ২৮১টিকে ‘ঝুঁকিপূর্ণ’ এবং ৪৬৪টিকে ‘সাধারণ’ হিসেবে শ্রেণিবদ্ধ করেছে পুলিশ।
পুলিশ ও জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ঝুঁকিপূর্ণ ও অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ভোটকেন্দ্রগুলো জেলা পুলিশের পক্ষ থেকে সরেজমিন পরিদর্শন করা হচ্ছে। এরই মধ্যে জেলার বিভিন্ন উপজেলার একাধিক ভোটকেন্দ্র পরিদর্শন সম্পন্ন হয়েছে। পরিদর্শন কার্যক্রমের কিছু ছবি পুলিশ প্রশাসনের ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।
সিরাজগঞ্জ জেলায় মোট ভোটারসংখ্যা ২৬ লাখ ৮৬ হাজার ৮৫৮ জন। জেলার ছয়টি আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোটার রয়েছেন সিরাজগঞ্জ-৬ আসনে, যা শাহজাদপুর উপজেলা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৮৫ হাজার ৩৮৭ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৪৬ হাজার ৪১২ জন, নারী ২ লাখ ৩৮ হাজার ৯৭২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার তিনজন।
সবচেয়ে কম ভোটার রয়েছে সিরাজগঞ্জ-১ আসনে, যা কাজীপুর উপজেলা ও সিরাজগঞ্জ সদর উপজেলার একাংশ নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৮৫ হাজার ২৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৯ হাজার ৬৭৬ জন, নারী ভোটার ১ লাখ ৯৫ হাজার ৩৪৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন।
সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ উপজেলা নিয়ে গঠিত সিরাজগঞ্জ-২ আসনে মোট ভোটার ৪ লাখ ৬৯ হাজার ৮৭৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৫ হাজার ২৪৮ জন, নারী ভোটার ২ লাখ ৩৪ হাজার ৬২৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন।
রায়গঞ্জ ও তাড়াশ উপজেলা নিয়ে গঠিত সিরাজগঞ্জ-৩ আসনে ভোটারসংখ্যা ৪ লাখ ৪৪ হাজার ৪২৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৭৩৭ জন, নারী ভোটার ২ লাখ ২১ হাজার ৬৮৩ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার সাতজন।
উল্লাপাড়া উপজেলা নিয়ে গঠিত সিরাজগঞ্জ-৪ আসনে মোট ভোটার ৪ লাখ ৭৫ হাজার ৮২১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৩ হাজার ৬৮০ জন, নারী ভোটার ২ লাখ ৩২ হাজার ১২৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৬ জন।
বেলকুচি ও চৌহালী উপজেলা নিয়ে গঠিত সিরাজগঞ্জ-৫ আসনে ভোটার রয়েছেন ৪ লাখ ২৬ হাজার ৩২১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৮ হাজার ৬৬৪ জন, নারী ভোটার ২ লাখ ৭ হাজার ৬৫৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার দুজন।
ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের বিষয়ে জানতে চাইলে জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বুধবার জানান, কেন্দ্রগুলো সরেজমিন পরিদর্শন করা হচ্ছে। সব কেন্দ্র পরিদর্শন শেষ হলে বিস্তারিত তথ্য জানানো হবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে পরবর্তীতে জানানো হবে।
এ বিষয়ে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান জানান, জেলার ছয়টি আসনে মোট ভোটার ২৬ লাখ ৮৬ হাজার ৮৫৮ জন। ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের তালিকা নির্বাচন কার্যালয় প্রস্তুত করে না; এটি পুলিশের ডিএসবি শাখা প্রণয়ন করে। তবে নির্বাচন কার্যালয়ের দৃষ্টিতে জেলার সব ভোটকেন্দ্রই গুরুত্বপূর্ণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd