• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সংসদে শক্ত প্রভাবের চেষ্টায় এনসিপি, দুর্বল জামায়াত: রুমিন ফারহানা চার বিভাগে ভারি বৃষ্টির আভাস আমেরিকার সঙ্গে ‘অসম বাণিজ্য চুক্তি’ বাতিলের দাবিতে স্মারকলিপি সৌদি নেতৃত্বের প্রতি সংহতি ঢাকার রূপপুরে বিকালে শুরু হচ্ছে ‘জ্বালানি লোডিং’ কার্যক্রম নাইজেরিয়ায় গ্রামবাসীর ওপর এলোপাতাড়ি গুলি, নিহত ২৯ টেকনাফে একদিনে দুই লাশ উদ্ধার হরমুজে আটকেপড়া নাবিকদের করুণ আর্তনাদ দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত সব যাত্রী নিহত ইরানের প্রস্তাব পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্র বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যাকাণ্ড: চার ঘাতকের স্বীকারোক্তি ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৫ জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং শার্শায় উলাশী খাল পুনর্খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি নৈশভোজে হামলাকারীর ‘টার্গেট’ ছিলেন ট্রাম্প: ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল এনসিপি নেত্রী মিতুর মাসে আয় ২৫ হাজার টাকা ‘সংসদ কোনো ফাইজলামির জায়গা না’ বিএনপির আত্মবিশ্বাসের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে: সাইফুল হক সুখবর পেলেন গাজীপুরের যুবদল নেতা আইভীকে নতুন মামলায় গ্রেফতার-হয়রানি না করার নির্দেশ ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল রাশিয়ায় পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন আরাগচি যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে ইসরাইলের হামলা, নিহত ১৪ সরকার জুলাই সনদ বাস্তবায়নে বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী রাশিয়া পৌঁছেছেন আরাগচি ৫ বিভাগে সতর্কবার্তা, কালবৈশাখী ঝড়সহ ভারি বৃষ্টির শঙ্কা

রূপপুরে বিকালে শুরু হচ্ছে ‘জ্বালানি লোডিং’ কার্যক্রম

বাংলা সময় ডেস্ক / ৩০ Time View
Update : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

এক দশকের অবকাঠামো নির্মাণ ও জটিল কারিগরি সক্ষমতা অর্জনের পর অবশেষে পরমাণু বিদ্যুৎ উৎপাদনের যুগে পা রাখছে বাংলাদেশ। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের প্রথম ইউনিটে জ্বালানি (ইউরেনিয়াম) লোডিং হচ্ছে আজ। ১৬ এপ্রিল কমিশনিং অর্থাৎ পরমাণু চুল্লিতে জ্বালানি প্রবেশের লাইসেন্স পাওয়া যায়। সব প্রস্তুতি শেষে আজ বিকালে প্রথম ইউনিটে শুরু হতে যাচ্ছে পরমাণু জ্বালানি ইউরেনিয়াম লোডিং কার্যক্রম।

এর আগে জ্বালানি খাতের এই মেগাপ্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে সকালে ওই কেন্দ্রের নির্মাতা প্রতিষ্ঠান রোসাটমের মহাপরিচালক (ডিজি) আলেক্সি লিখাচেভ ১৮ জনের টিম নিয়ে একটি চার্টার্ড ফ্লাইটে রাশিয়া থেকে ঢাকায় আসবেন। সরকারি সূত্র জানায়, রোসাটমের ডিজি ঢাকায় নেমে প্রথমে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর সকাল সাড়ে ১১টায় হেলিকপ্টারে রূপপুর প্ল্যান্টে রওয়ানা দিয়ে অনুষ্ঠানে যোগ দেবেন। অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এবং রাশিয়ার সংশ্লিষ্ট মন্ত্রী ও উচ্চপর্যায়ের প্রতিনিধিরা প্রকল্প এলাকায় উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করবেন।

আন্তর্জাতিক গাইডলাইন অনুযায়ী, নিরাপত্তা ও কারিগরি শর্ত পূরণের বাধ্যবাধকতায় এর আগে কয়েকবার জ্বালানি লোডিংয়ের সময়সীমা নির্ধারণ করেও তা সম্ভব হয়নি। এখন সব প্রতিবন্ধকতা কাটিয়ে সম্পূর্ণ প্রস্তুত রূপপুরের প্রথম ইউনিট। এই কার্যক্রমে অংশ নিতে ৫৯ বাংলাদেশি বিশেষজ্ঞও পেয়েছেন অপারেটিং লাইসেন্স।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন জানান, প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শেষ হতে ৪৫ দিন সময় লাগবে। জুলাইয়ের শেষে অথবা আগস্টের শুরুর দিকেই প্রথম ইউনিট থেকে অন্তত ৩শ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। সেই সঙ্গে চলতি বছরের শেষ নাগাদ বা আগামী বছরের শুরুতে প্রথম ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। এতে ১২০০ মেগাওয়াট নিরবচ্ছিন্ন বিদ্যুৎ মিলবে।

পদ্মা নদীর তীরে ঈশ্বরদীতে ১২ দশমিক ৬৫ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এই প্রকল্পে রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তা নেওয়া হয়েছে। এখানে দুটি ভিভিইআর-১২০০ রিয়্যাক্টর ব্যবহার করা হয়েছে। দুটি ইউনিট পূর্ণ উৎপাদনে গেলে এখান থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে, যা দেশের মোট চাহিদার প্রায় ১০ শতাংশেরও বেশি পূরণ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd