• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ফের পাকিস্তানে যাচ্ছে ইরানি প্রতিনিধিদল যুদ্ধবিধ্বস্ত গাজায় একদিনে ৩০০ যুগলের বিয়ে হানিয়া আমিরের যে ভিডিও ঝড় তুলল সোশ্যাল মিডিয়ায় মার্কিন-ইসরাইলি হামলার বিরুদ্ধে আইনি পদক্ষেপে ইরান মায়াবী রূপে নজর কাড়লেন মেহজাবীন চৌধুরী ভারত থেকে ২৮ টাকা কেজি দরে মরিচ আমদানি, বিক্রি ৩০০ টাকায় ত্বকের উজ্জ্বলতা বাড়ানো ছাড়াও খালি পেটে কাঁচাহলুদের যত স্বাস্থ্য উপকার মুক্তিযুদ্ধের ইতিহাস কৌশলে ভুলিয়ে দেওয়ার চেষ্টা জাতি প্রতিহত করবে: রিজভী শিক্ষার্থীরা ভাইরাল হতে চায়: মন্ত্রী জিজ্ঞাসাবাদের পর নুসরাতের পোস্ট, নতুন করে আলোচনা হত্যাচেষ্টার পর ইরান যুদ্ধ নিয়ে অবস্থান জানালেন ট্রাম্প বিমানের পরিচালনা পর্ষদে ব্যারিস্টার নাসির উদ্দিন মায়ের ইচ্ছা পূরণে হেলিকপ্টার চড়ে বউ আনলেন প্রবাসী আপিল করতে ইসিতে যাচ্ছেন মনিরা শারমিন জাতীয় যুবশক্তির নতুন কমিটির সভাপতি তারিকুল, সম্পাদক ফরহাদ ২৭০০ লিটার ডিজেল জব্দ, গ্রেফতার ১ খাল খনন কর্মসূচি কৃষকদের ভাগ্য উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুপুরের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের কলম্বিয়ায় মহাসড়কে ভয়াবহ বোমা বিস্ফোরণ, নিহত ১৪ ঢাকার আবহাওয়া নিয়ে স্বস্তির খবর সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় গুলি, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে মার্কিন প্রতিনিধিদলের পাকিস্তান সফর বাতিলের কারণ জানালেন ট্রাম্প হামলাকারী কি ইরান-যুদ্ধের সঙ্গে সম্পর্কিত? যা বললেন ট্রাম্প প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: উপদেষ্টা মাহদী আমিন ট্রাম্পের নৈশভোজে হামলাকারী কে এই টমাস অ্যালেন নেতানিয়াহু-বিরোধী আন্দোলনে উত্তাল ইসরাইল আজ থেকে বর্ধিত ভাড়ায় চলবে গণপরিবহণ, কোন রুটে ভাড়া কত ? ন্যূনতম কর এক হাজার টাকা করার পরিকল্পনা এনবিআরের ইরানি তেল কেনায় চীনের রিফাইনারির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

মুক্তিযুদ্ধের ইতিহাস কৌশলে ভুলিয়ে দেওয়ার চেষ্টা জাতি প্রতিহত করবে: রিজভী

বাংলা সময় ডেস্ক / ৬ Time View
Update : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনাকে কৌশলে ভুলিয়ে দেওয়ার কোনো প্রচেষ্টা কখনোই সফল হবে না। মুক্তিযুদ্ধ এ দেশের মানুষের রক্তের ইতিহাস। ৩০ লাখ শহীদের আত্মত্যাগ এবং দুই লাখ মা-বোনের ত্যাগ কোনোভাবেই ভোলার নয়। কেউ যদি কৌশলে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করে, জাতি তা প্রতিহত করবে।

রোববার (২৬ এপ্রিল) জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ১৫১ সদস্যবিশিষ্ট নবগঠিত কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, তারেক রহমানর নেতৃত্বে দেশ বর্তমান সংকট কাটিয়ে উঠবে। নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার জনগণের কাছে জবাবদিহিমূলক এবং এরইমধ্যে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম সংগঠনটি আজ থেকেই আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে। নবগঠিত কমিটির নেতৃত্বে সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে সংগঠন বিস্তৃত করার পরিকল্পনা আছে।

তিনি বলেন, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস, স্বাধীনতার চেতনা ও সাহসিকতার বার্তা পৌঁছে দিতে এ সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মুক্তিযোদ্ধাদের বয়স বৃদ্ধির প্রেক্ষাপটে তরুণদের মাধ্যমেই এ ইতিহাস সংরক্ষণ ও প্রচারের প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি।

জ্বালানি সংকট প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, এটি কেবল বাংলাদেশের নয়, বৈশ্বিক প্রভাবের ফল। তবে এ সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানির ওপর গুরুত্ব দিতে হবে।

ছাদভিত্তিক সোলার প্যানেল ব্যবহারে উৎসাহ দিতে কর-সুবিধা বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, এতে বিদ্যুতের চাহিদা মেটানোর পাশাপাশি বৈদেশিক নির্ভরতা কমবে।

স্বাস্থ্যঝুঁকি নিয়েও উদ্বেগ প্রকাশ করে রিজভী বলেন, প্রতিরোধযোগ্য রোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়া জরুরি। জনগণের চিকিৎসা নিশ্চিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় মুক্তিযোদ্ধাবিষয়ক প্রতিমন্ত্রী ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সভাপতি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু ও মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত এবং মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নেতারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd