• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দক্ষিণ কোরিয়ায় কর্মস্থলে শ্রমিক নির্যাতন, কর্মকর্তার বিরুদ্ধে পুলিশের মামলা আরও বড় চ্যালেঞ্জ হবে স্থানীয় সরকার নির্বাচন: এ্যানি বিয়েতে ‘কবুল’ ৩ বার বলতে হয়? পজিটিভ প্যারেন্টিং কী? মেনে চলবেন যেভাবে ‘ইনশাআল্লাহ’ বলায় কুরআন উপহার পেলেন হলিউড অভিনেত্রী ন্যাটোকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এটিই আমাদের শক্তির উৎস: ইতালির প্রধানমন্ত্রী শিক্ষিকাকে মারধরের ঘটনায় সেই বিএনপি নেতা বহিষ্কার হরমুজে অপ্রতিরোধ্য ইরানের স্পিডবোট বাহিনী ভোটের কালির মুছে যাওয়ার আগেই তার কথা রেখেছেন প্রধানমন্ত্রী বিচার বিভাগের সব দুর্নীতির শিকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী সরকার কৃষকের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে: সমাজকল্যাণমন্ত্রী ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জানালেন নেতানিয়াহু মিয়ানমারের ৬০টি টাউনশিপে সামরিক আইন জারি রাতে পাকিস্তান যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী শ্রীমঙ্গলের শীর্ষ সন্ত্রাসী রুয়েলসহ ৫ জন গ্রেপ্তার যশোরে চোখে টর্চ লাইট মারাকে কেন্দ্র করে ছুরিকাঘাত, যুবকের অবস্থা আশঙ্কাজনক সিরাজগঞ্জে মসজিদ কমিটি গঠন নিয়ে জামায়াত-বিএনপি সমর্থকদের সংঘর্ষ ইনস্টাগ্রামে পাকিস্তানি অভিনেত্রীর রহস্যময় পোস্ট জুলাই নিয়ে চমকের মন্তব্য ঘিরে বিভ্রান্তি কোহলির ‘লাইক’ বিতর্ক ১২ বছর পর মুখ খুললেন সাবেক প্রেমিকা লেবাননে ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত ৫০ হাজার ঘরবাড়ি ভারতে একাধিক ট্রাক-গাড়ির সংঘর্ষ, নিহত ১১ সংসদে নোয়াখালী বিভাগের দাবি তুললেন হান্নান মাসউদ আমরা ভালো হয়ে গেলে দেশও ভালো হয়ে যাবে: শফিকুর রহমান আর কত ‘গুপ্ত’ থাকবেন, প্রশ্ন আব্দুল কাদেরের ৮ লাখ টাকার বিনিময়ে মুক্তি পেলেন সেই ইউপি সদস্য ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’ এমপিওভুক্ত শিক্ষকদের এপ্রিলের বেতন নিয়ে মাউশির জরুরি নির্দেশনা আজ পরিবহণের নতুন ভাড়া নির্ধারণ মাঝে মাঝে বিদ্যুৎ যায় না কি আসে, প্রশ্ন আসিফ মাহমুদের

হরমুজে অপ্রতিরোধ্য ইরানের স্পিডবোট বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক / ২৬ Time View
Update : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
ছবি-সংগৃহীত

ইরানের নৌবাহিনী প্রায় ধ্বংস হয়ে গেছে- এমন দাবি করে আসছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দেশটির ‘ফাস্ট অ্যাটাক’ বা দ্রুতগামী স্পিডবোট বাহিনী এখন পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের জন্য নতুন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি হরমুজ প্রণালির কাছে একঝাঁক ছোট নৌযান ব্যবহার করে দুটি কন্টেইনার জাহাজ জব্দের ঘটনাটি প্রমাণ করে, সমুদ্রপথে তেহরানের সামরিক শক্তি এখনও শেষ হয়ে যায়নি। খবর রয়টার্সের।

গত সোমবার ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন, ইরানের বড় যুদ্ধজাহাজগুলো ধ্বংস করা হলেও তাদের ছোট স্পিডবোটগুলোকে বড় হুমকি হিসেবে দেখা হয়নি। তবে মার্কিন অবরোধের ধারেকাছে আসা এমন যেকোনো নৌযানকে অবিলম্বে নির্মূল করা হবে। ট্রাম্প এই ক্ষেত্রে প্রশান্ত মহাসাগরে মাদকবাহী নৌকা ধ্বংসে ব্যবহৃত কিল সিস্টেম প্রয়োগের ইঙ্গিত দিয়েছেন।

তবে বিশেষজ্ঞরা বলছেন, মাদক চোরাচালানকারীদের নৌকার তুলনায় ইরানের রেভল্যুশনারি গার্ডসের (আইআরজিসি) এই বোটগুলো অনেক বেশি বিপজ্জনক। এগুলো ভারি মেশিনগান, রকেট লঞ্চার ও ক্ষেত্রবিশেষে জাহাজ বিধ্বংসী মিসাইল দিয়ে সজ্জিত। গ্রিক সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ‘ডায়াপ্লোসের’ মতে, ইরান এখন ড্রোন, মাইন ও এই দ্রুতগামী নৌযানগুলোর সমন্বয়ে একটি অপ্রতিসম যুদ্ধ কৌশল বেছে নিয়েছে।

কেন এই স্পিডবোটগুলো বিপজ্জনক?

শনাক্ত করা কঠিন: আকারে ছোট ও অত্যন্ত দ্রুতগামী হওয়ায় এই বোটগুলো রাডারে ধরা পড়া এড়িয়ে ‘হিট অ্যান্ড রান’ পদ্ধতিতে আক্রমণ করতে সক্ষম।

বিপুল সংখ্যা: যুদ্ধের আগে ইরানের কাছে এমন হাজার হাজার বোট ছিল বলে ধারণা করা হয়। যার বড় অংশই উপকূলীয় টানেল বা বেসামরিক নৌকার আড়ালে লুকিয়ে রাখা হয়েছে। ড্রায়েড গ্লোবালের মতে, গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধে ইরান প্রায় ১০০টি এমন বোট হারিয়েছে। যা তাদের মোট শক্তির তুলনায় নগণ্য।

বেসামরিক জাহাজে হামলা: কন্টেইনার বা তেলের ট্যাঙ্কারের মতো নিরস্ত্র বাণিজ্যিক জাহাজগুলোর পক্ষে সশস্ত্র ইরানি বাহিনীর এই অতর্কিত আক্রমণ ঠেকানো অসম্ভব।

প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ‘জেনসের’ বিশেষজ্ঞ জেরেমি বিনির মতে, এই বোটগুলো বড় যুদ্ধজাহাজের সরাসরি মোকাবিলা করতে পারবে না। আকাশপথে আক্রমণের মুখেও এগুলো অত্যন্ত দুর্বল। এছাড়া সমুদ্র উত্তাল থাকলে এই ছোট নৌযানগুলো থেকে নিখুঁতভাবে গুলি চালানো বা আক্রমণ করা কঠিন হয়ে পড়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd