যশোরে চোখে টর্চ লাইট মারাকে কেন্দ্র করে ছুরিকাঘাত, যুবকের অবস্থা আশঙ্কাজনক
যশোর অফিস
/ ৩৮
Time View
Update :
শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
Share
যশোর অফিস
যশোর শহরের বারান্দীপাড়া এলাকায় চোখে টর্চ লাইট মারাকে কেন্দ্র করে ফয়সাল হাসান প্রান্ত (২০) নামে এক যুবককে ছুরিকাঘাতে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) রাত সোয়া ১২টার দিকে শহরের বারান্দীপাড়া বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ফয়সাল হাসান প্রান্ত বারান্দীপাড়া এলাকার বাসিন্দা ও ফজলুর রহমানের ছেলে। মোল্লাপাড়া এলাকার সিরাজুল ইসলাম সিরার ছেলে অভিযুক্ত জিতু (৩০) ফয়সালা হাসান প্রান্তর ওপর হামলা চালায় বলে বলে আহত পরিবারের সদস্যরা জানায়।
স্থানীয় সূত্রে জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রথমে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে অভিযুক্ত জিতু ধারালো চাকু দিয়ে ফয়সালকে ডান বুকে সামনে ও পেছনে আঘাত করে গুরুতর জখম করে। এ সময় ফয়সালের চিৎকারে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।
যশোর জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, ফয়সালের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।
এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল হোসেন বলেন, ঘটনাটি শুনে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।