• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দক্ষিণ কোরিয়ায় কর্মস্থলে শ্রমিক নির্যাতন, কর্মকর্তার বিরুদ্ধে পুলিশের মামলা আরও বড় চ্যালেঞ্জ হবে স্থানীয় সরকার নির্বাচন: এ্যানি বিয়েতে ‘কবুল’ ৩ বার বলতে হয়? পজিটিভ প্যারেন্টিং কী? মেনে চলবেন যেভাবে ‘ইনশাআল্লাহ’ বলায় কুরআন উপহার পেলেন হলিউড অভিনেত্রী ন্যাটোকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এটিই আমাদের শক্তির উৎস: ইতালির প্রধানমন্ত্রী শিক্ষিকাকে মারধরের ঘটনায় সেই বিএনপি নেতা বহিষ্কার হরমুজে অপ্রতিরোধ্য ইরানের স্পিডবোট বাহিনী ভোটের কালির মুছে যাওয়ার আগেই তার কথা রেখেছেন প্রধানমন্ত্রী বিচার বিভাগের সব দুর্নীতির শিকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী সরকার কৃষকের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে: সমাজকল্যাণমন্ত্রী ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জানালেন নেতানিয়াহু মিয়ানমারের ৬০টি টাউনশিপে সামরিক আইন জারি রাতে পাকিস্তান যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী শ্রীমঙ্গলের শীর্ষ সন্ত্রাসী রুয়েলসহ ৫ জন গ্রেপ্তার যশোরে চোখে টর্চ লাইট মারাকে কেন্দ্র করে ছুরিকাঘাত, যুবকের অবস্থা আশঙ্কাজনক সিরাজগঞ্জে মসজিদ কমিটি গঠন নিয়ে জামায়াত-বিএনপি সমর্থকদের সংঘর্ষ ইনস্টাগ্রামে পাকিস্তানি অভিনেত্রীর রহস্যময় পোস্ট জুলাই নিয়ে চমকের মন্তব্য ঘিরে বিভ্রান্তি কোহলির ‘লাইক’ বিতর্ক ১২ বছর পর মুখ খুললেন সাবেক প্রেমিকা লেবাননে ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত ৫০ হাজার ঘরবাড়ি ভারতে একাধিক ট্রাক-গাড়ির সংঘর্ষ, নিহত ১১ সংসদে নোয়াখালী বিভাগের দাবি তুললেন হান্নান মাসউদ আমরা ভালো হয়ে গেলে দেশও ভালো হয়ে যাবে: শফিকুর রহমান আর কত ‘গুপ্ত’ থাকবেন, প্রশ্ন আব্দুল কাদেরের ৮ লাখ টাকার বিনিময়ে মুক্তি পেলেন সেই ইউপি সদস্য ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’ এমপিওভুক্ত শিক্ষকদের এপ্রিলের বেতন নিয়ে মাউশির জরুরি নির্দেশনা আজ পরিবহণের নতুন ভাড়া নির্ধারণ মাঝে মাঝে বিদ্যুৎ যায় না কি আসে, প্রশ্ন আসিফ মাহমুদের

সিরাজগঞ্জে মসজিদ কমিটি গঠন নিয়ে জামায়াত-বিএনপি সমর্থকদের সংঘর্ষ

সিরাজগঞ্জ প্রতিনিধি / ৪৫ Time View
Update : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার ২৪ এপ্রিল জুমার নামাজ শেষে পৌর শহরের বাড়ইয়া জামে মসজিদে এ ঘটনা ঘটে। কমিটি গঠন নিয়ে বিরোধ থেকে শুরু হওয়া কথা কাটাকাটি একপর্যায়ে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্র জানায়, মসজিদটির কমিটি গঠনকে ঘিরে দীর্ঘদিন ধরে মতবিরোধ চলছিল। জামায়াত সমর্থিত বর্তমান সভাপতি বানেছ তালুকদার এবং বিএনপি সমর্থিত সাবেক কাউন্সিলর আউলিয়া শেখের অনুসারীদের মধ্যে জুমার নামাজের পর আলোচনা চলাকালে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
খবর পেয়ে উল্লাপাড়া মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো গুরুতর আহতের খবর পাওয়া যায়নি।
উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক তদন্ত রুপু কর জানান, কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পুলিশ তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করে পরিস্থিতি স্বাভাবিক করে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
সাবেক কাউন্সিলর আউলিয়া শেখের পক্ষ থেকে জানানো হয়, পূর্বে গঠিত কমিটি নিয়ে গ্রামে একাধিক গোষ্ঠীর মধ্যে মতভেদ রয়েছে। একটি পক্ষ সীমিত গোষ্ঠী নিয়ে কমিটি করতে চাইলেও অন্য পক্ষ পুরো গ্রামের প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানিয়ে আসছিল। এ বিরোধ থেকেই উত্তেজনার সৃষ্টি হয়।
বর্তমান সভাপতি বানেছ তালুকদারের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
স্থানীয়দের মতে, মসজিদ কমিটি গঠন নিয়ে বিরোধ নতুন নয়। এর আগে বিভিন্ন সময় এমন উত্তেজনা তৈরি হলেও প্রশাসনের হস্তক্ষেপে তা নিয়ন্ত্রণে আসে। সর্বশেষ ঘটনায়ও দ্রুত পুলিশি তৎপরতায় বড় ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো সম্ভব হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd