• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দক্ষিণ কোরিয়ায় কর্মস্থলে শ্রমিক নির্যাতন, কর্মকর্তার বিরুদ্ধে পুলিশের মামলা আরও বড় চ্যালেঞ্জ হবে স্থানীয় সরকার নির্বাচন: এ্যানি বিয়েতে ‘কবুল’ ৩ বার বলতে হয়? পজিটিভ প্যারেন্টিং কী? মেনে চলবেন যেভাবে ‘ইনশাআল্লাহ’ বলায় কুরআন উপহার পেলেন হলিউড অভিনেত্রী ন্যাটোকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এটিই আমাদের শক্তির উৎস: ইতালির প্রধানমন্ত্রী শিক্ষিকাকে মারধরের ঘটনায় সেই বিএনপি নেতা বহিষ্কার হরমুজে অপ্রতিরোধ্য ইরানের স্পিডবোট বাহিনী ভোটের কালির মুছে যাওয়ার আগেই তার কথা রেখেছেন প্রধানমন্ত্রী বিচার বিভাগের সব দুর্নীতির শিকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী সরকার কৃষকের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে: সমাজকল্যাণমন্ত্রী ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জানালেন নেতানিয়াহু মিয়ানমারের ৬০টি টাউনশিপে সামরিক আইন জারি রাতে পাকিস্তান যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী শ্রীমঙ্গলের শীর্ষ সন্ত্রাসী রুয়েলসহ ৫ জন গ্রেপ্তার যশোরে চোখে টর্চ লাইট মারাকে কেন্দ্র করে ছুরিকাঘাত, যুবকের অবস্থা আশঙ্কাজনক সিরাজগঞ্জে মসজিদ কমিটি গঠন নিয়ে জামায়াত-বিএনপি সমর্থকদের সংঘর্ষ ইনস্টাগ্রামে পাকিস্তানি অভিনেত্রীর রহস্যময় পোস্ট জুলাই নিয়ে চমকের মন্তব্য ঘিরে বিভ্রান্তি কোহলির ‘লাইক’ বিতর্ক ১২ বছর পর মুখ খুললেন সাবেক প্রেমিকা লেবাননে ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত ৫০ হাজার ঘরবাড়ি ভারতে একাধিক ট্রাক-গাড়ির সংঘর্ষ, নিহত ১১ সংসদে নোয়াখালী বিভাগের দাবি তুললেন হান্নান মাসউদ আমরা ভালো হয়ে গেলে দেশও ভালো হয়ে যাবে: শফিকুর রহমান আর কত ‘গুপ্ত’ থাকবেন, প্রশ্ন আব্দুল কাদেরের ৮ লাখ টাকার বিনিময়ে মুক্তি পেলেন সেই ইউপি সদস্য ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’ এমপিওভুক্ত শিক্ষকদের এপ্রিলের বেতন নিয়ে মাউশির জরুরি নির্দেশনা আজ পরিবহণের নতুন ভাড়া নির্ধারণ মাঝে মাঝে বিদ্যুৎ যায় না কি আসে, প্রশ্ন আসিফ মাহমুদের

দক্ষিণ কোরিয়ায় কর্মস্থলে শ্রমিক নির্যাতন, কর্মকর্তার বিরুদ্ধে পুলিশের মামলা

আন্তর্জাতিক ডেস্ক / ২৯ Time View
Update : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
ছবি-সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার ইনছন শহরের সেওগু এলাকার একটি টেক্সটাইল কারখানায় এক বিদেশি শ্রমিককে প্রকাশ্যে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কারখানার এক ব্যবস্থাপনা কর্মকর্তা বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করেছে। শুক্রবার (২৪ এপ্রিল) ঘটনাটির বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে স্থানীয় গণমাধ্যম এমবিসি নিউজ।

স্থানীয় সূত্র ও গণমাধ্যমের তথ্যমতে, অভিযুক্ত কর্মকর্তা হঠাৎ করেই শ্রমিককে দেয়ালের সঙ্গে চেপে ধরে তার গালে চড় মারেন এবং চুল ধরে টানাহেঁচড়া করেন। অন্য এক শ্রমিক ঘটনাটির ভিডিও মোবাইলে ধারণ করেন। এর আগে ওই কর্মকর্তা মাতাল অবস্থায় ওই কর্মীর হোস্টেলে গিয়ে ভাঙচুর করেন।

 
ভুক্তভোগী কর্মী জানান, এবারই প্রথম নয়। ওই কর্মকর্তা প্রায়ই তাকে মারধর ও গালিগালাজ করেছেন। এমনকি তার পড়াশোনার বই ও নোট ছিঁড়ে ফেলেন। এভাবে দীর্ঘদিন ধরে কর্মস্থলে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হচ্ছেন তিনি।
 
পুলিশ অভিযুক্ত কর্মকর্তাকে শারীরিক হামলা ও নির্যাতনের অভিযোগে অভিযুক্ত করে তদন্ত শুরু করেছে। তবে সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষ এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। শ্রমিক ইউনিয়নের নেতারা বলছেন, এই ঘটনাটি দক্ষিণ কোরিয়ায় ইমিগ্র্যান্ট শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
 
প্রবাসী শ্রমিক ইউনিয়নের প্রধান সহ সভাপতি শেখ আল মামুন বলেন, ‘আজ যে ভিডিওটি আমরা দেখলাম, তা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। একজন শ্রমিকের ওপর এ ধরনের আক্রমণ, অপমান ও সহিংস আচরণ কোনোভাবেই মেনে নেয়া যায় না। শ্রমিকরা দাস নয়, তারা মানুষ—তাদেরও সম্মান, নিরাপত্তা ও অধিকার আছে। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত শাস্তি এবং সকল শ্রমিকের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার জোর দাবি জানাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd