• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দক্ষিণ কোরিয়ায় কর্মস্থলে শ্রমিক নির্যাতন, কর্মকর্তার বিরুদ্ধে পুলিশের মামলা আরও বড় চ্যালেঞ্জ হবে স্থানীয় সরকার নির্বাচন: এ্যানি বিয়েতে ‘কবুল’ ৩ বার বলতে হয়? পজিটিভ প্যারেন্টিং কী? মেনে চলবেন যেভাবে ‘ইনশাআল্লাহ’ বলায় কুরআন উপহার পেলেন হলিউড অভিনেত্রী ন্যাটোকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এটিই আমাদের শক্তির উৎস: ইতালির প্রধানমন্ত্রী শিক্ষিকাকে মারধরের ঘটনায় সেই বিএনপি নেতা বহিষ্কার হরমুজে অপ্রতিরোধ্য ইরানের স্পিডবোট বাহিনী ভোটের কালির মুছে যাওয়ার আগেই তার কথা রেখেছেন প্রধানমন্ত্রী বিচার বিভাগের সব দুর্নীতির শিকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী সরকার কৃষকের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে: সমাজকল্যাণমন্ত্রী ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জানালেন নেতানিয়াহু মিয়ানমারের ৬০টি টাউনশিপে সামরিক আইন জারি রাতে পাকিস্তান যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী শ্রীমঙ্গলের শীর্ষ সন্ত্রাসী রুয়েলসহ ৫ জন গ্রেপ্তার যশোরে চোখে টর্চ লাইট মারাকে কেন্দ্র করে ছুরিকাঘাত, যুবকের অবস্থা আশঙ্কাজনক সিরাজগঞ্জে মসজিদ কমিটি গঠন নিয়ে জামায়াত-বিএনপি সমর্থকদের সংঘর্ষ ইনস্টাগ্রামে পাকিস্তানি অভিনেত্রীর রহস্যময় পোস্ট জুলাই নিয়ে চমকের মন্তব্য ঘিরে বিভ্রান্তি কোহলির ‘লাইক’ বিতর্ক ১২ বছর পর মুখ খুললেন সাবেক প্রেমিকা লেবাননে ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত ৫০ হাজার ঘরবাড়ি ভারতে একাধিক ট্রাক-গাড়ির সংঘর্ষ, নিহত ১১ সংসদে নোয়াখালী বিভাগের দাবি তুললেন হান্নান মাসউদ আমরা ভালো হয়ে গেলে দেশও ভালো হয়ে যাবে: শফিকুর রহমান আর কত ‘গুপ্ত’ থাকবেন, প্রশ্ন আব্দুল কাদেরের ৮ লাখ টাকার বিনিময়ে মুক্তি পেলেন সেই ইউপি সদস্য ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’ এমপিওভুক্ত শিক্ষকদের এপ্রিলের বেতন নিয়ে মাউশির জরুরি নির্দেশনা আজ পরিবহণের নতুন ভাড়া নির্ধারণ মাঝে মাঝে বিদ্যুৎ যায় না কি আসে, প্রশ্ন আসিফ মাহমুদের

‘ইনশাআল্লাহ’ বলায় কুরআন উপহার পেলেন হলিউড অভিনেত্রী

বিনোদন ডেস্ক / ৪৫ Time View
Update : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
ছবি-সংগৃহীত

হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে সম্প্রতি এক ঘটনার কারণে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনায় এসেছেন। লন্ডনে দ্য ডেভিল ওয়ার্স প্রাডা ২ এর প্রদর্শনীতে এক ভক্ত তাকে কুরআন উপহার দেন। কারণ হিসেবে ওই ভক্ত জানান, একটি সাক্ষাৎকারে অভিনেত্রী ইনশাআল্লাহ বলেছিলেন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্টের এক প্রতিবেদনের বরাতে এ তথ্য জানা যায়।

ভিডিওতে দেখা যায়, উপহার পেয়ে হ্যাথাওয়ে হাসিমুখে ধন্যবাদ জানান। এর আগের দিন এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ইনশাআল্লাহ, তিনি দীর্ঘ ও সুস্থ জীবন চান।’ ইনশাআল্লাহ শব্দের অর্থ হল যদি আল্লাহ ইচ্ছা করেন। যা ইসলামী ভাষায় আশা প্রকাশের জন্য ব্যবহৃত হয়।

একজন হলিউড অভিনেত্রীর মুখে ইসলামী শব্দ শোনার পর সামাজিক মাধ্যমে তা দ্রুত ছড়িয়ে পড়ে। কেউ বিষয়টিকে স্বাভাবিকভাবে দেখলেও, কেউ আবার নানা ব্যাখ্যা দিচ্ছেন। এমনকি কেউ কেউ প্রশ্ন তুলেছেন, অভিনেত্রী ধর্ম পরিবর্তন করেছেন কি না।
এদিকে নতুন ছবি মাদার মেরিতেও ভিন্ন রূপে হাজির হচ্ছেন হ্যাথাওয়ে। এতে তিনি এক সংকটে থাকা পপ তারকার চরিত্রে অভিনয় করেছেন। চরিত্রটিকে বাস্তবভাবে ফুটিয়ে তুলতে তিনি দীর্ঘ সময় ধরে নাচ ও গানের প্রশিক্ষণ নিয়েছেন।

অভিনেত্রীর ভাষায়, তিনি এই চরিত্রের জন্য নিজের সর্বোচ্চটা দিতে চেয়েছেন। প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা অনুশীলন করেছেন এবং কণ্ঠস্বরও আলাদাভাবে প্রস্তুত করেছেন।

একদিকে ভাইরাল ঘটনা, অন্যদিকে নতুন ছবিতে চ্যালেঞ্জিং চরিত্র। দুই মিলিয়ে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে অ্যান হ্যাথাওয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd