• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার নিলেন জাইমা রহমান শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট পিকচার আভি বাকি হ্যায়: ট্রাম্পকে ইরান লিভার সুস্থ রাখার টনিক খালি পেটে রোজ দুটি আপেল, বলছেন বিশেষজ্ঞরা যুক্তরাষ্ট্র ও ইসরাইলই ‘প্রকৃত সন্ত্রাসী’: পেজেশকিয়ান মোসাদের আরও ৪ গুপ্তচরকে গ্রেফতার করল ইরান ডোপ টেস্টের তালিকায় দুই ভারতীয় তারকা ক্রিকেটার ৪ দিনের ব্যবধানে মোহাম্মদপুরে ফের খুন ১১ দলের নতুন কর্মসূচি ঘোষণা সম্রাট বাবরের সঙ্গে প্রধানমন্ত্রীর তুলনা করলেন স্বাস্থ্যমন্ত্রী আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা হরমুজ অবরোধে চীনের সেমিকন্ডাক্টর খাতে মহাবিপদ চীনা গুপ্তচর স্যাটেলাইট ব্যবহার করে মার্কিন ঘাঁটিকে নিশানা করছে ইরান আমি ভিক্ষা চাই এই সংসদের কাছে, কেন বললেন হাসনাত আবদুল্লাহ নবীর অবমাননায় মৃত্যুদণ্ডের আইন দাবি এমপি হানজালার চীন সফরে গেল বিএনপির প্রতিনিধিদল টিপাইমুখ বাঁধ আমাদের নিজেদের তৈরি দুর্যোগ: স্পিকার দেশের একমাত্র তেল শোধনাগার চালু আছে জানাল মন্ত্রণালয় ‘মাহফুজ আলম ব্যর্থ, অজুহাত দিয়ে বাস্তবতা ঢেকে রাখা যায় না’ চীনকে ফোনকল আরাগচির, যুক্তরাষ্ট্রকে দিলেন নতুন হুঁশিয়ারি দুপুরের মধ্যে চার বিভাগে ঝড়বৃষ্টির আভাস, নদীবন্দরে ২ নম্বর সংকেত সিনেটে ফের আটকে গেল ট্রাম্পের যুদ্ধক্ষমতা কমানোর উদ্যোগ হরমুজে জাহাজ চলাচল নিয়ে নতুন প্রস্তাব দিল ইরান বার কাউন্সিলের নির্বাচন স্থগিত যশোরে বিপুল মহুরির ইয়াবা সেবনের ভিডিও ফাঁস  যবিপ্রবির পঞ্চম উপাচার্য হিসেবে যোগ দিলেন ড. ইয়ারুল কবীর পাকিস্তানের সেনাপ্রধান ইরানে টাইমের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান আন্তর্জাতিক অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের পাশে থাকতে চায় যুক্তরাজ্য প্রতিরক্ষাব্যবস্থা সুদৃঢ় রাখতে আধুনিক হচ্ছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী

পিকচার আভি বাকি হ্যায়: ট্রাম্পকে ইরান

বাংলা সময় ডেস্ক / ২৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

বিশ্ব রাজনীতিতে বাগযুদ্ধ নতুন কিছু নয়, তবে এবার সেই লড়াইয়ে যুক্ত হলো বলিউডি আমেজ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পাল্টা জবাব দিতে সুপারস্টার শাহরুখ খানের জনপ্রিয় একটি সংলাপ ব্যবহার করেছে মুম্বাইয়ে অবস্থিত ইরানি কনস্যুলেট।

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ ইরানকে উদ্দেশ্য করে বেশ কিছু কড়া মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি ইরানের নৌ-শক্তি হ্রাস পেয়েছে বলে দাবি করেন। ট্রাম্পের এ দাবির পরই নড়েচড়ে বসে তেহরান।

ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়ায় মুম্বাইয়ের ইরানি কনস্যুলেট সামাজিকমাধ্যম এক্স-এ একটি ভিডিও শেয়ার করে। ভিডিওটিতে দেখা যায় ইরানের অত্যাধুনিক স্পিডবোট এবং মিসাইল মহড়া। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে ভিডিওর সঙ্গে দেওয়া ক্যাপশনটি। সেখানে শাহরুখ খানের ‘ওম শান্তি ওম’ সিনেমার সেই বিখ্যাত সংলাপ যোগ করা হয়, ‘পিকচার আভি বাকি হ্যায়’ (অর্থাৎ, সিনেমা এখনো শেষ হয়নি)।

ইরানি কনস্যুলেট বোঝাতে চেয়েছে যে, ট্রাম্প যা ভাবছেন তা কেবল শুরু; ইরানের আসল শক্তি বা ‘সিনেমা’ এখনো দেখা বাকি। আন্তর্জাতিক রাজনীতির মতো গম্ভীর বিষয়ে বলিউডের এই নাটকীয় সংলাপের ব্যবহার মুহূর্তেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা দুদেশের এই ‘সংলাপ যুদ্ধ’ নিয়ে বেশ মজা পাচ্ছেন।

মুম্বাইয়ে অবস্থিত ইরানি কনস্যুলেটের এই পোস্টের মূল উদ্দেশ্য ছিল পারস্য উপসাগরে ইরানের নৌ-প্রস্তুতি এবং সক্ষমতা প্রদর্শন করা। ট্রাম্পের করা ‘দুর্বল নৌ-শক্তি’র দাবিকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে ইরান জানান দিল যে, তারা যেকোনো পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত।

সূত্র: সামা টিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd