• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
হরমুজ অবরোধে চীনের সেমিকন্ডাক্টর খাতে মহাবিপদ চীনা গুপ্তচর স্যাটেলাইট ব্যবহার করে মার্কিন ঘাঁটিকে নিশানা করছে ইরান আমি ভিক্ষা চাই এই সংসদের কাছে, কেন বললেন হাসনাত আবদুল্লাহ নবীর অবমাননায় মৃত্যুদণ্ডের আইন দাবি এমপি হানজালার চীন সফরে গেল বিএনপির প্রতিনিধিদল টিপাইমুখ বাঁধ আমাদের নিজেদের তৈরি দুর্যোগ: স্পিকার দেশের একমাত্র তেল শোধনাগার চালু আছে জানাল মন্ত্রণালয় ‘মাহফুজ আলম ব্যর্থ, অজুহাত দিয়ে বাস্তবতা ঢেকে রাখা যায় না’ চীনকে ফোনকল আরাগচির, যুক্তরাষ্ট্রকে দিলেন নতুন হুঁশিয়ারি দুপুরের মধ্যে চার বিভাগে ঝড়বৃষ্টির আভাস, নদীবন্দরে ২ নম্বর সংকেত সিনেটে ফের আটকে গেল ট্রাম্পের যুদ্ধক্ষমতা কমানোর উদ্যোগ হরমুজে জাহাজ চলাচল নিয়ে নতুন প্রস্তাব দিল ইরান বার কাউন্সিলের নির্বাচন স্থগিত যশোরে বিপুল মহুরির ইয়াবা সেবনের ভিডিও ফাঁস  যবিপ্রবির পঞ্চম উপাচার্য হিসেবে যোগ দিলেন ড. ইয়ারুল কবীর পাকিস্তানের সেনাপ্রধান ইরানে টাইমের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান আন্তর্জাতিক অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের পাশে থাকতে চায় যুক্তরাজ্য প্রতিরক্ষাব্যবস্থা সুদৃঢ় রাখতে আধুনিক হচ্ছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী কোনো অবস্থাতেই গণপিটুনি বা মব মেনে নেওয়া হবে না: ডা. জাহেদ ইরান যুদ্ধের কারণে ইউক্রেনের জন্য ‘সময় নেই’ যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি হবু বাবাদের মধ্যে আদর্শ রণবীর, যে কারণ বললেন দীপিকা পাড়ুকোন করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল বিশ্বরেকর্ড গড়ল কানাডার বিশ্ববিদ্যালয় হরমুজের পর আরেক প্রণালিতে নজর ট্রাম্পের টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস এটা আমাদের যুদ্ধ নয়: ব্রিটিশ মন্ত্রী ইসরাইলের ওপর ক্ষেপেছে ইউক্রেন, নেপথ্যে যে কারণ হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ, ভারতের সমস্যা আরও বাড়াবে ৪ দিনের মুলতবির পর সংসদ অধিবেশন শুরু

জামায়াত-এনসিপির ‘রাজনৈতিক জোট’ নিয়ে যা জানা গেল

বাংলা সময় ডেস্ক / ৪৪ Time View
Update : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী জোট করে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশ নিয়েছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এবার তাদের সঙ্গে রাজনৈতিক জোটে যাচ্ছে এনসিপি, এমন গুঞ্জনও শোনা যাচ্ছে এখন। সে বিষয়েই এবার নিজেদের অবস্থান জানিয়েছে এনসিপি।

ইতোমধ্যে দলটি শীর্ষ নেতা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া ৩০ প্রার্থীকে নিয়ে বৈঠক করেছে। দলের নির্বাচন-পরবর্তী করণীয়, সাংগঠনিক কার্যক্রম এবং পদত্যাগ করা নেতাদের দলে ফিরিয়ে আনাসহ নানা বিষয়ে একাধিক বৈঠক করতে যাচ্ছে এনসিপি।

আগামী ২৬ ফেব্রুয়ারি বিশেষ বৈঠকে বসছে দলটি। ওই বৈঠকে সাংগঠনিক আলোচনাসহ বিজয়ী ও পরাজিত প্রার্থীদের মাঠপর্যায়ের অভিজ্ঞতা এবং আগামীতে কী কী করণীয়-এমন একটি রূপরেখা উঠে আসবে।

সেখানেই জামায়াতের সঙ্গে রাজনৈতিক জোটের বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। তিনি যুগান্তরকে বলেন, ‘জামায়াতের সঙ্গে রাজনৈতিক জোট নিয়ে কোনো সিদ্ধান্ত এখনও হয়নি। আগামী ২৬ ফেব্রুয়ারি বিশেষ বৈঠকে বসব আমরা, সেখানেই এই বিষয়ে আলোচনা হবে।’

মনিরা শারমিন আরও বলেন, ‘আগামী ২৬ ফেব্রুয়ারি আমরা আবারও গুরুত্বপূর্ণ সভা ডেকেছি। ওই সভায় আরও বিস্তারিত আলোচনা হবে। নির্বাচন-পরবর্তী পর্যালোচনা ও আগামী দিনের পরিকল্পনা নিয়ে সভায় গুরুত্বপূর্ণ আলোচনা হবে। আমরা সিদ্ধান্ত নেব, আগামীতে কী কী করব, কী কী করা উচিত।’

দলটির মিডিয়া সমন্বয়ক মাহবুব আলম যুগান্তরকে জানিয়েছেন, ‘জামায়াতের সঙ্গে আমরা নির্বাচনী জোটে গিয়েছিলাম, তবে আদর্শিক জোট হওয়ার কোনো সুযোগই নেই। যদিও দুই দলের কমন লক্ষ্য, যেমন জুলাই সনদ বাস্তবায়নের মতো লক্ষ্য পূরণে আমরা একসঙ্গে কাজ করে যাব।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd