• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বজুড়ে ইরানের জব্দ থাকা সম্পদের মূল্য কত? ‘এনসিপির সঙ্গে আমার পথচলা এখানেই শেষ’ সংরক্ষিত নারী আসন চট্টগ্রাম থেকে ডাক পেলেন বিএনপির ৩৬ নেত্রী গভীর রাতে গুলশানে দাপ্তরিক কাজে তারেক রহমান কৃষকদল নেতাকে ডাম্পট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ ফরিদপুরে চলতি বছর হাম-রুবেলার টিকা পাবে ২ লাখ ৩৯ হাজার শিশু সিরাজদিখানে ইউপি সদস্যের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এসএসসি পরীক্ষা ঘিরে কঠোর নির্দেশনা ডিএমপির দুপুরের মধ্যে যে জেলায় দমকা হাওয়ায় বৃষ্টির আভাস গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর: তথ্য প্রতিমন্ত্রী আজ টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করায় হরমুজ প্রণালি বন্ধ থাকবে: আইআরজিসি যুদ্ধবিরতি ইস্যুতে ৫ শর্ত দিয়েছে হিজবুল্লাহ হরমুজ প্রণালিতে দুটি ভারতীয় জাহাজে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে তলব যুদ্ধে ইরান জয়ী হয়েছে: গালিবাফ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি অনেক দূরে: ইরানি স্পিকার হামের চতুর্মুখী প্রাদুর্ভাব দায়ী স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা আজ থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর, কোনটির কত এবার বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুমকি হুথির এআই বিনিয়োগের চাপ, কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে মেটা যেভাবে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হলো ২ জুলাই থেকে শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা টানা একমাস ধরে ডাবের পানি পান করলে শরীরে যা ঘটে আইএমএফের ঋণের কিস্তি ছাড় নিয়ে অর্থমন্ত্রী যে বার্তা দিলেন গাজায় ৩৮ হাজারের বেশি নারী-কিশোরী প্রাণ হারিয়েছে , উদ্বেগ জাতিসংঘের অবকাশকালীন ছুটি শেষে সুপ্রিম কোর্ট খুলছে রবিবার এলজিইডি অফিসে প্রকাশ্যে ঘুষ লেনদেন, ব্যাপক চাঞ্চল্য এনসিপিতে যোগ দেওয়া প্রসঙ্গে কী বললেন রুমিন ফারহানা প্রশংসা একটু কম কইরেন, স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী সরকারের বড় সাফল্য: দুই মাসে ৬০ গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রধানমন্ত্রীর

বকশীগঞ্জ ছাত্রদলের আহ্বায়ককে কারণ দর্শানোর নোটিশ 

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি  / ৯৬ Time View
Update : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি 
 জামালপুরের বকশীগঞ্জ উপজেলা শাখা ছাত্রদলের আহ্বায়ক জোবায়দুল ইসলাম শামীমকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে  কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
 আজ মঙ্গলবার ( ৬ জানুয়ারী) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জামালপুর জেলা শাখার সভাপতি/ সম্পাদকের স্বাক্ষরিত  এক সংবাদ এ নোটিশ জারি করা হয়।
নোটিশে বলা হয়,  বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বকশীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়কের মতো দায়িত্বশীল পদে আসীন থেকে জোবায়দুল ইসলাম শামীম দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত হয়েছেন বলে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে।
চিঠিতে আরো বলা হয়েছে, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন তাঁর বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১ জানুয়ারি রাতে দেওয়ানগঞ্জ উপজেলার পোল্লাকান্দি গ্রামের এক ব্যক্তির স্ত্রীর সঙ্গে অনৈতিক অবস্থায় জোবায়দুল ইসলাম শামীমকে হাতেনাতে আটক করে এলাকাবাসী। বর্তমানে ওই নারী ও তাঁর তিন বছরের শিশুসন্তান জোবায়দুলের বাসায় অবস্থান করছেন বলে জানা গেছে। ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে জেলা ছাত্রদল এই কঠোর অবস্থান গ্রহন করেছেন।
 বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জামালপুর জেলা শাখার সভাপতি আতিকুর রহমান সুমিল ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক আজ এই নির্দেশনা প্রদান করেন।
এই বিষয়ে জানতে চাইলে জামালপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক বলেন, “সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা বজায় রাখা আমাদের প্রধান অগ্রাধিকার। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এই নোটিশ দেওয়া হয়েছে। তাঁর দেওয়া ব্যাখ্যা সন্তোষজনক না হলে পরবর্তী সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হবে।”
অভিযোগের বিষয়ে কথা বলতে বকশীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জোবায়দুল ইসলাম শামীমের মুঠোফোনে কথা বললে তিনি বলেন, জামালপুর জেলা ছাত্রদলের কারন দর্শানোর নোটিশটি পেয়েছি ৪৮ ঘন্টার মধ্যে জেলা ছাত্রদল কার্যালয়ে সশরীরে হাজির  হয়ে তার বেক্ষা প্রদান করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd