• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বজুড়ে ইরানের জব্দ থাকা সম্পদের মূল্য কত? ‘এনসিপির সঙ্গে আমার পথচলা এখানেই শেষ’ সংরক্ষিত নারী আসন চট্টগ্রাম থেকে ডাক পেলেন বিএনপির ৩৬ নেত্রী গভীর রাতে গুলশানে দাপ্তরিক কাজে তারেক রহমান কৃষকদল নেতাকে ডাম্পট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ ফরিদপুরে চলতি বছর হাম-রুবেলার টিকা পাবে ২ লাখ ৩৯ হাজার শিশু সিরাজদিখানে ইউপি সদস্যের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এসএসসি পরীক্ষা ঘিরে কঠোর নির্দেশনা ডিএমপির দুপুরের মধ্যে যে জেলায় দমকা হাওয়ায় বৃষ্টির আভাস গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর: তথ্য প্রতিমন্ত্রী আজ টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করায় হরমুজ প্রণালি বন্ধ থাকবে: আইআরজিসি যুদ্ধবিরতি ইস্যুতে ৫ শর্ত দিয়েছে হিজবুল্লাহ হরমুজ প্রণালিতে দুটি ভারতীয় জাহাজে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে তলব যুদ্ধে ইরান জয়ী হয়েছে: গালিবাফ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি অনেক দূরে: ইরানি স্পিকার হামের চতুর্মুখী প্রাদুর্ভাব দায়ী স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা আজ থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর, কোনটির কত এবার বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুমকি হুথির এআই বিনিয়োগের চাপ, কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে মেটা যেভাবে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হলো ২ জুলাই থেকে শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা টানা একমাস ধরে ডাবের পানি পান করলে শরীরে যা ঘটে আইএমএফের ঋণের কিস্তি ছাড় নিয়ে অর্থমন্ত্রী যে বার্তা দিলেন গাজায় ৩৮ হাজারের বেশি নারী-কিশোরী প্রাণ হারিয়েছে , উদ্বেগ জাতিসংঘের অবকাশকালীন ছুটি শেষে সুপ্রিম কোর্ট খুলছে রবিবার এলজিইডি অফিসে প্রকাশ্যে ঘুষ লেনদেন, ব্যাপক চাঞ্চল্য এনসিপিতে যোগ দেওয়া প্রসঙ্গে কী বললেন রুমিন ফারহানা প্রশংসা একটু কম কইরেন, স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী সরকারের বড় সাফল্য: দুই মাসে ৬০ গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রধানমন্ত্রীর

যশোরে চোরাই মোটরসাইকেল উদ্ধার, চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার

যশোর প্রতিনিধি / ৮৯ Time View
Update : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

যশোর প্রতিনিধি
যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে চুরি যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধারসহ সংঘবদ্ধ মোটরসাইকেল চোরচক্রের মূল চোরসহ পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জানান,গত বছরের ৫ ডিসেম্বর বিকেল পাঁচটার দিকে যশোর সদরের চাঁচড়া চেকপোস্ট এলাকার হাজী ইয়াকুব আলী মার্কেটের পার্কিং স্থান থেকে চঞ্চল হোসেনের ইয়ামাহা এফজেড এ ভার্সন-থ্রি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হলে
মামলাটি তদন্তকালে জেলা গোয়েন্দা শাখার এসআই শেখ আবু হাসান ও এএসআই লাভলু হোসেনের নেতৃত্বে একটি টিম সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। প্রথমে বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানা এলাকা থেকে কুদরত মোল্লা (৩২) নামে এক চোরচক্রের সদস্যকে গ্রেফতার করা হয়।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে খুলনা জেলার রূপসা থানা এলাকা থেকে মূল চোর অহিদুল শেখ (৩৫) ও তার সহযোগী লিটন শেখ ওরফে মনিরুজ্জামান শেখ (৪৫) গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে একটি চোরাই সুজুকী জিক্সার মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, যশোর থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি তারা বিক্রি করে দেয়। পরে তাদের সহযোগিতায় গত ২ জানুয়ারি ২০২৬ গোপালগঞ্জ জেলার কাশিয়ানীর মধুমতি টোল প্লাজা এলাকা থেকে লিটন মিয়া (২৮) ও মো. প্রান্ত মিয়া (২৪) নামের আরও দুই সদস্যকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়,গ্রেফতারকৃত পাঁচজনই পেশাদার মোটরসাইকেল চোর ও চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মোটরসাইকেল চুরি, মাদক ও চোরাই মাল কেনাবেচার মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের যথাযথ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত মোটরসাইকেলটি সুজুকী জিক্সার মডেলের, রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ল ৫০-১০৮৬।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd