• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বজুড়ে ইরানের জব্দ থাকা সম্পদের মূল্য কত? ‘এনসিপির সঙ্গে আমার পথচলা এখানেই শেষ’ সংরক্ষিত নারী আসন চট্টগ্রাম থেকে ডাক পেলেন বিএনপির ৩৬ নেত্রী গভীর রাতে গুলশানে দাপ্তরিক কাজে তারেক রহমান কৃষকদল নেতাকে ডাম্পট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ ফরিদপুরে চলতি বছর হাম-রুবেলার টিকা পাবে ২ লাখ ৩৯ হাজার শিশু সিরাজদিখানে ইউপি সদস্যের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এসএসসি পরীক্ষা ঘিরে কঠোর নির্দেশনা ডিএমপির দুপুরের মধ্যে যে জেলায় দমকা হাওয়ায় বৃষ্টির আভাস গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর: তথ্য প্রতিমন্ত্রী আজ টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করায় হরমুজ প্রণালি বন্ধ থাকবে: আইআরজিসি যুদ্ধবিরতি ইস্যুতে ৫ শর্ত দিয়েছে হিজবুল্লাহ হরমুজ প্রণালিতে দুটি ভারতীয় জাহাজে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে তলব যুদ্ধে ইরান জয়ী হয়েছে: গালিবাফ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি অনেক দূরে: ইরানি স্পিকার হামের চতুর্মুখী প্রাদুর্ভাব দায়ী স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা আজ থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর, কোনটির কত এবার বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুমকি হুথির এআই বিনিয়োগের চাপ, কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে মেটা যেভাবে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হলো ২ জুলাই থেকে শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা টানা একমাস ধরে ডাবের পানি পান করলে শরীরে যা ঘটে আইএমএফের ঋণের কিস্তি ছাড় নিয়ে অর্থমন্ত্রী যে বার্তা দিলেন গাজায় ৩৮ হাজারের বেশি নারী-কিশোরী প্রাণ হারিয়েছে , উদ্বেগ জাতিসংঘের অবকাশকালীন ছুটি শেষে সুপ্রিম কোর্ট খুলছে রবিবার এলজিইডি অফিসে প্রকাশ্যে ঘুষ লেনদেন, ব্যাপক চাঞ্চল্য এনসিপিতে যোগ দেওয়া প্রসঙ্গে কী বললেন রুমিন ফারহানা প্রশংসা একটু কম কইরেন, স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী সরকারের বড় সাফল্য: দুই মাসে ৬০ গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রধানমন্ত্রীর

যশোরের পূজা মন্দিরে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রার্থনা সভা

যশোর অফিস  / ৯৬ Time View
Update : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

যশোর অফিস
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যশোরে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় যশোর শহরের বেজপাড়া সর্বজনীন পূজা মন্দিরে এ প্রার্থনা সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট যশোর পৌর ও সদর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ প্রার্থনা সভায় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক ভক্তবৃন্দ অংশ নেন।
প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য রুজীৎ কুমার মিত্র, যশোর সদর পৌর আহ্বায়ক অশোক সরকার, সদস্য সচিব উজ্জ্বল, সদস্য বুলু, জীবন অধিকারী, সদর উপজেলা আহ্বায়ক রতন দাস,সদস্য সচিব পলাশ দত্ত, সদস্য সঞ্জীব বিশ্বাস, গৌর সাহা, প্রাণ ভদ্র, জয় সানা, সচীন দাস, বিষ্ণু সেন, তপন দাস, গণেশ বিশ্বাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রার্থনা অনুষ্ঠান শেষে উপস্থিত বক্তারা বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে দীর্ঘদিনের ত্যাগ ও সংগ্রামী ভূমিকার কথা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীরা বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd