• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বজুড়ে ইরানের জব্দ থাকা সম্পদের মূল্য কত? ‘এনসিপির সঙ্গে আমার পথচলা এখানেই শেষ’ সংরক্ষিত নারী আসন চট্টগ্রাম থেকে ডাক পেলেন বিএনপির ৩৬ নেত্রী গভীর রাতে গুলশানে দাপ্তরিক কাজে তারেক রহমান কৃষকদল নেতাকে ডাম্পট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ ফরিদপুরে চলতি বছর হাম-রুবেলার টিকা পাবে ২ লাখ ৩৯ হাজার শিশু সিরাজদিখানে ইউপি সদস্যের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এসএসসি পরীক্ষা ঘিরে কঠোর নির্দেশনা ডিএমপির দুপুরের মধ্যে যে জেলায় দমকা হাওয়ায় বৃষ্টির আভাস গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর: তথ্য প্রতিমন্ত্রী আজ টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করায় হরমুজ প্রণালি বন্ধ থাকবে: আইআরজিসি যুদ্ধবিরতি ইস্যুতে ৫ শর্ত দিয়েছে হিজবুল্লাহ হরমুজ প্রণালিতে দুটি ভারতীয় জাহাজে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে তলব যুদ্ধে ইরান জয়ী হয়েছে: গালিবাফ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি অনেক দূরে: ইরানি স্পিকার হামের চতুর্মুখী প্রাদুর্ভাব দায়ী স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা আজ থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর, কোনটির কত এবার বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুমকি হুথির এআই বিনিয়োগের চাপ, কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে মেটা যেভাবে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হলো ২ জুলাই থেকে শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা টানা একমাস ধরে ডাবের পানি পান করলে শরীরে যা ঘটে আইএমএফের ঋণের কিস্তি ছাড় নিয়ে অর্থমন্ত্রী যে বার্তা দিলেন গাজায় ৩৮ হাজারের বেশি নারী-কিশোরী প্রাণ হারিয়েছে , উদ্বেগ জাতিসংঘের অবকাশকালীন ছুটি শেষে সুপ্রিম কোর্ট খুলছে রবিবার এলজিইডি অফিসে প্রকাশ্যে ঘুষ লেনদেন, ব্যাপক চাঞ্চল্য এনসিপিতে যোগ দেওয়া প্রসঙ্গে কী বললেন রুমিন ফারহানা প্রশংসা একটু কম কইরেন, স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী সরকারের বড় সাফল্য: দুই মাসে ৬০ গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রধানমন্ত্রীর

নয়াগণতান্ত্রিক গণমোর্চার উদ্যোগে যশোরে জাতীয় শহীদ দিবস পালন

যশোর অফিস  / ১০১ Time View
Update : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

যশোর অফিস 
মহান মাওবাদী নেতা শহীদ কমরেড সিরাজ সিকদারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নয়াগণতান্ত্রিক গণমোর্চার উদ্যোগে যশোরে জাতীয় শহীদ দিবস পালিত হয়েছে। শুক্রবার বিকেলে যশোর শহরের রেলরোড ফুড গোডাউনের সামনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন নয়াগণতান্ত্রিক গণমোর্চার কেন্দ্রীয় জাতীয় কমিটির সদস্য কমরেড খবির শিকদার।
সভাপতির বক্তব্যে কমরেড খবির শিকদার বলেন, সংস্কার ও নির্বাচনকেন্দ্রিক রাজনৈতিক আলোচনার আড়ালে জনগণের প্রকৃত সমস্যা উপেক্ষিত থেকে যাচ্ছে। শ্রমিক-কৃষক, দরিদ্র জনগোষ্ঠী, নারী ও আদিবাসীরা নানাভাবে নিপীড়নের শিকার হলেও এসব বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। তিনি ভারতের কাগার হত্যাকাণ্ডের বিচারের দাবিসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কৃষিপণ্যের ন্যায্য মূল্য না পাওয়া, শ্রমিকদের মজুরি বৈষম্য, নারী নির্যাতন এবং পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
বিপ্লবী ছাত্র যুব আন্দোলন, যশোরের সদস্য সুরাইয়া শিকদার এশার সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন দেশপ্রেমিক সৈয়দ মোস্তফা ফারুক, রবিউল ইসলাম, বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের নেতা সুমাইয়া শিকদার ইলা, রাইয়ান রশিদ আবির, নারায়ণ চন্দ্র সিংহ, কেরামত গাজী, মোখলেসুর রহমান, মোহাম্মদ রাশেদুল মধু, আব্দুল জলিল আবুবক্কার, তুজাম উদ্দিন, আব্দুল কুদ্দুস প্রমুখ।
সভায় বক্তারা শহীদ কমরেড সিরাজ সিকদারসহ দেশের বিভিন্ন গণতান্ত্রিক ও রাজনৈতিক সভায় যশোরের প্রগতিশীল লেখক ও চিন্তাবিদ দেবু মল্লিকের গ্রেপ্তারে উদ্বেগ প্রকাশ করে তার দ্রুত মুক্তির দাবি জানানো হয়।
কর্মসূচি শেষে কমরেড সিরাজ সিকদারসহ সকল শহীদ ও প্রয়াত বিপ্লবীদের স্মরণে জাতীয় শহীদ দিবস পালন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd