• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বজুড়ে ইরানের জব্দ থাকা সম্পদের মূল্য কত? ‘এনসিপির সঙ্গে আমার পথচলা এখানেই শেষ’ সংরক্ষিত নারী আসন চট্টগ্রাম থেকে ডাক পেলেন বিএনপির ৩৬ নেত্রী গভীর রাতে গুলশানে দাপ্তরিক কাজে তারেক রহমান কৃষকদল নেতাকে ডাম্পট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ ফরিদপুরে চলতি বছর হাম-রুবেলার টিকা পাবে ২ লাখ ৩৯ হাজার শিশু সিরাজদিখানে ইউপি সদস্যের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এসএসসি পরীক্ষা ঘিরে কঠোর নির্দেশনা ডিএমপির দুপুরের মধ্যে যে জেলায় দমকা হাওয়ায় বৃষ্টির আভাস গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর: তথ্য প্রতিমন্ত্রী আজ টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করায় হরমুজ প্রণালি বন্ধ থাকবে: আইআরজিসি যুদ্ধবিরতি ইস্যুতে ৫ শর্ত দিয়েছে হিজবুল্লাহ হরমুজ প্রণালিতে দুটি ভারতীয় জাহাজে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে তলব যুদ্ধে ইরান জয়ী হয়েছে: গালিবাফ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি অনেক দূরে: ইরানি স্পিকার হামের চতুর্মুখী প্রাদুর্ভাব দায়ী স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা আজ থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর, কোনটির কত এবার বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুমকি হুথির এআই বিনিয়োগের চাপ, কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে মেটা যেভাবে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হলো ২ জুলাই থেকে শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা টানা একমাস ধরে ডাবের পানি পান করলে শরীরে যা ঘটে আইএমএফের ঋণের কিস্তি ছাড় নিয়ে অর্থমন্ত্রী যে বার্তা দিলেন গাজায় ৩৮ হাজারের বেশি নারী-কিশোরী প্রাণ হারিয়েছে , উদ্বেগ জাতিসংঘের অবকাশকালীন ছুটি শেষে সুপ্রিম কোর্ট খুলছে রবিবার এলজিইডি অফিসে প্রকাশ্যে ঘুষ লেনদেন, ব্যাপক চাঞ্চল্য এনসিপিতে যোগ দেওয়া প্রসঙ্গে কী বললেন রুমিন ফারহানা প্রশংসা একটু কম কইরেন, স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী সরকারের বড় সাফল্য: দুই মাসে ৬০ গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রধানমন্ত্রীর

সিরাজগঞ্জে নবজাতক হত্যার অভিযোগ, লাশ লুকানোর চেষ্টা

সিরাজগঞ্জ প্রতিনিধি  / ১১৪ Time View
Update : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

সিরাজগঞ্জ প্রতিনিধি 
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় নবজাতককে হত্যার পর লাশ লুকানোর অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। মাটিচাপা দেওয়ার প্রস্তুতিকালে ঘটনাটি প্রতিবেশীদের নজরে এলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে অভিযুক্ত নারী ও তার স্বজনরা বাড়ি ছেড়ে পালিয়ে যান।
ঘটনাটি ঘটেছে শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের বাচড়া ভুতের দিয়ার গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের দেলোয়ারের কন্যা জান্নাতুল ফেরদৌসের সঙ্গে একই ইউনিয়নের নন্দলালপুর গ্রামের করীম মণ্ডলের প্রায় এক বছর আগে বিয়ে হয়। দাম্পত্য জীবনে বনিবনা না হওয়ায় ছয় মাস পর তাদের বিবাহবিচ্ছেদ ঘটে এবং জান্নাতুল ফেরদৌস বাবার বাড়িতে ফিরে আসেন।
বিবাহবিচ্ছেদের পর করীম মণ্ডল দ্বিতীয় বিয়ে করেন। পরে গত ২৭ অক্টোবর তিনি মারা যান। এ ঘটনায় তার দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে হত্যা সংক্রান্ত অভিযোগ রয়েছে বলে জানা গেছে।
এদিকে জান্নাতুল ফেরদৌস বিবাহবিচ্ছেদের পর অন্তঃসত্ত্বা ছিলেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি পরিবার গোপন রাখে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাতে তিনি একটি কন্যাসন্তান প্রসব করেন। অভিযোগ অনুযায়ী, প্রসবের পর নবজাতককে হত্যা করে বাড়ির টয়লেটে রাখা হয়।
পরদিন বুধবার (৩১ ডিসেম্বর) ভোরে নবজাতকের লাশ মাটিচাপা দেওয়ার উদ্দেশ্যে বাড়ির পেছনে গর্ত খোঁড়া হলে প্রতিবেশীদের সন্দেহ হয়। বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে অভিযুক্ত নারী ও তার পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে যান।
এ ঘটনায় করীম মণ্ডলের পরিবারের পক্ষ থেকে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে। তাদের দাবি, নবজাতকটি করীম মণ্ডলের একমাত্র স্মৃতি ছিল।
এ বিষয়ে শাহজাদপুর থানার পুলিশ জানায়, ঘটনাটি সম্পর্কে তারা অবগত হয়েছেন। বিষয়টি যাচাই করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd