• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বজুড়ে ইরানের জব্দ থাকা সম্পদের মূল্য কত? ‘এনসিপির সঙ্গে আমার পথচলা এখানেই শেষ’ সংরক্ষিত নারী আসন চট্টগ্রাম থেকে ডাক পেলেন বিএনপির ৩৬ নেত্রী গভীর রাতে গুলশানে দাপ্তরিক কাজে তারেক রহমান কৃষকদল নেতাকে ডাম্পট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ ফরিদপুরে চলতি বছর হাম-রুবেলার টিকা পাবে ২ লাখ ৩৯ হাজার শিশু সিরাজদিখানে ইউপি সদস্যের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এসএসসি পরীক্ষা ঘিরে কঠোর নির্দেশনা ডিএমপির দুপুরের মধ্যে যে জেলায় দমকা হাওয়ায় বৃষ্টির আভাস গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর: তথ্য প্রতিমন্ত্রী আজ টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করায় হরমুজ প্রণালি বন্ধ থাকবে: আইআরজিসি যুদ্ধবিরতি ইস্যুতে ৫ শর্ত দিয়েছে হিজবুল্লাহ হরমুজ প্রণালিতে দুটি ভারতীয় জাহাজে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে তলব যুদ্ধে ইরান জয়ী হয়েছে: গালিবাফ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি অনেক দূরে: ইরানি স্পিকার হামের চতুর্মুখী প্রাদুর্ভাব দায়ী স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা আজ থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর, কোনটির কত এবার বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুমকি হুথির এআই বিনিয়োগের চাপ, কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে মেটা যেভাবে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হলো ২ জুলাই থেকে শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা টানা একমাস ধরে ডাবের পানি পান করলে শরীরে যা ঘটে আইএমএফের ঋণের কিস্তি ছাড় নিয়ে অর্থমন্ত্রী যে বার্তা দিলেন গাজায় ৩৮ হাজারের বেশি নারী-কিশোরী প্রাণ হারিয়েছে , উদ্বেগ জাতিসংঘের অবকাশকালীন ছুটি শেষে সুপ্রিম কোর্ট খুলছে রবিবার এলজিইডি অফিসে প্রকাশ্যে ঘুষ লেনদেন, ব্যাপক চাঞ্চল্য এনসিপিতে যোগ দেওয়া প্রসঙ্গে কী বললেন রুমিন ফারহানা প্রশংসা একটু কম কইরেন, স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী সরকারের বড় সাফল্য: দুই মাসে ৬০ গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রধানমন্ত্রীর

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত

 রাজবাড়ী প্রতিনিধি / ১০৮ Time View
Update : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

 রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর কালুখালীতে ট্রাক ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে মো: আলমাস নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের বাড়ি গোয়ালন্দ উপজেলার মমিনহাট এলাকায়।
বুধবার (৩১ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার দূর্গাপুর বাস স্টান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে।এ ঘটনা নছিমনের আর ৭ যাত্রী গুরুতর আহত অবস্থায় রাজবাড়ী সদর হসপিটালে ভর্তি হয়েছে।
দূর্ঘটনা কবলিত নছিমন চালক মো: মুকুল হোসেন বলেন, আমরা নাটর জেলার লালপুর থেকে গোয়ালন্দ যাচ্ছিলাম। দূর্গাপুর বাস স্টান্ড থেকে কিছুদূর সামনে পৌঁছালে রাজবাড়ী দিক থেকে আশা সিমেন্ট বোঝাই ট্রাকের সামনে স্কেল ভেঙে নিয়ন্ত্রণ হারায়। এসময় ট্রাকটি সড়কের বিপরীত পাশে চলে আসলে আমি নছিমন খাদে নামিয়ে দেই।নছিমনের পেছনে থাকা আলমাস ছিটকে পড়ে।তখন সে ট্রাকের সামনের চাকার নিচে পড়ে যায়। সে এখন চাকা নিচে আছে। নছিমনে থাকা বাকি ৭ জন কে স্থানীয়দের সহযোগিতায় রাজবাড়ী হসপিটালে পাঠানো হয়েছে।
কালুখালী ফায়ার সার্ভিস কর্মকর্তা মো: জিল্লুর রহমান বলেন, খবর পাওয়া মাত্রই আমরা ঘটনা স্থলে  পৌছায়।আমাদের উদ্ধার সরঞ্জাম না থাকায় পুলিশের ক্রেন ব্যবহার করি।তবে ট্রাকটি সিমেন্ট বোঝাই হওয়ায় উদ্ধারে সময় লাগছে। ট্রাকের নিচে একজনের মৃত্যু দেহ দেখা যাচ্ছে। নছিমন চালকের তথ্য মতে নছিমনে থাকা আলমাস নিখোঁজ রয়েছে। ধারণা করা হচ্ছে ট্রাকের নিচে থাকা ব্যক্তি আলমাস হবে।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাকসুদুর রহমান মুরাদ বলেন,ধারণা করা হচ্ছে ট্রাকের নিচে চাপা পড়া আলমাস নামে যুবক মারা গেছে। তবে বাকি ৭ জন হসপিটালের চিকিৎসাধীন। ট্রাক ও নছিমন উদ্ধারে কাজ চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd