• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বজুড়ে ইরানের জব্দ থাকা সম্পদের মূল্য কত? ‘এনসিপির সঙ্গে আমার পথচলা এখানেই শেষ’ সংরক্ষিত নারী আসন চট্টগ্রাম থেকে ডাক পেলেন বিএনপির ৩৬ নেত্রী গভীর রাতে গুলশানে দাপ্তরিক কাজে তারেক রহমান কৃষকদল নেতাকে ডাম্পট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ ফরিদপুরে চলতি বছর হাম-রুবেলার টিকা পাবে ২ লাখ ৩৯ হাজার শিশু সিরাজদিখানে ইউপি সদস্যের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এসএসসি পরীক্ষা ঘিরে কঠোর নির্দেশনা ডিএমপির দুপুরের মধ্যে যে জেলায় দমকা হাওয়ায় বৃষ্টির আভাস গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর: তথ্য প্রতিমন্ত্রী আজ টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করায় হরমুজ প্রণালি বন্ধ থাকবে: আইআরজিসি যুদ্ধবিরতি ইস্যুতে ৫ শর্ত দিয়েছে হিজবুল্লাহ হরমুজ প্রণালিতে দুটি ভারতীয় জাহাজে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে তলব যুদ্ধে ইরান জয়ী হয়েছে: গালিবাফ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি অনেক দূরে: ইরানি স্পিকার হামের চতুর্মুখী প্রাদুর্ভাব দায়ী স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা আজ থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর, কোনটির কত এবার বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুমকি হুথির এআই বিনিয়োগের চাপ, কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে মেটা যেভাবে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হলো ২ জুলাই থেকে শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা টানা একমাস ধরে ডাবের পানি পান করলে শরীরে যা ঘটে আইএমএফের ঋণের কিস্তি ছাড় নিয়ে অর্থমন্ত্রী যে বার্তা দিলেন গাজায় ৩৮ হাজারের বেশি নারী-কিশোরী প্রাণ হারিয়েছে , উদ্বেগ জাতিসংঘের অবকাশকালীন ছুটি শেষে সুপ্রিম কোর্ট খুলছে রবিবার এলজিইডি অফিসে প্রকাশ্যে ঘুষ লেনদেন, ব্যাপক চাঞ্চল্য এনসিপিতে যোগ দেওয়া প্রসঙ্গে কী বললেন রুমিন ফারহানা প্রশংসা একটু কম কইরেন, স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী সরকারের বড় সাফল্য: দুই মাসে ৬০ গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রধানমন্ত্রীর

গোয়ালন্দ বাজারে ভয়াবহ অগ্নিকান্ড, ৫কোটি টাকার ক্ষতি

রাজবাড়ী প্রতিনিধি / ১১৭ Time View
Update : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে কুকারিজ মার্কেটের তিনটি দোকান পুরোপুরি ভষ্মিভুত হয়েছে। এতে অন্তত ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থরা। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট স্থানীয়দের সহায়তায় প্রায় দেড় ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ্যরা ব্যবসায়ীরা হলেন, মো. খোকন মন্ডল, মো. হারুন অর রশিদ ও মো. লুৎফর রহমান। প্রাথমিক ভাবে আগুনের সূত্রপাতের কারণ সম্পর্কে কেউ কিছু বলতে পারেনি।
স্থানীয়রা জানান, কুকারিজ ব্যবসায়ী মো. খোকন মন্ডলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশে আরো দু’টি দোকানে ছড়িয়ে পড়ে। এসময় পুরো বাজারের ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্ট করে।
গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে দ্রুত সময়ের মধ্যে সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে রাজবাড়ী থেকে আরো দু’টি ফায়ার সার্ভিসের ইউনিয়ট ঘটনাস্থলে এসে প্রায় দেড় ঘন্টা চেষ্টা করে রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনের ভয়াবহতায় বাজারে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যবসায়ীরা তাঁদের দোকান থেকে দ্রুত মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। এছাড়া আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দেয়া পানিতে পাশের চাল বাজারের বিভিন্ন চালের আড়তের শত শত বস্তা চাউল ভিজে নষ্ট হয়ে গেছে বলে চাউল ব্যবসায়ীরা জানান।
ক্ষতিগ্রস্থ্য কুকারিজ ব্যবসায়ী মো. খোকন মন্ডল জানান, প্রতিদিনের মত দোকান বন্ধ করে রাত ১০ টার দিকে বাড়িতে চলে আসেলে। বাড়িতে আসার পর তিনি তাঁর দোকানে আগুন লেগেছে বলে জানতে পারেন। দ্রুত তিনি বাজারে এসে চোখের সামনে তাঁর সর্বস্ব পুরে ছাই হতে দেখেন। এসময় তিনি দাবি করেন, নগদ টাকা ও মালামালসহ তাঁদের অন্তত ৫ কোটি টাকা ক্ষতি হয়েছে।
গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মো. ছিদ্দিক মিয়া জানান, ভয়াবহ এই অগ্নিকান্ডে কয়েক কোটি টাকার ক্ষতি হয়ে ৩ জন কুকারিজ ব্যবসায়ী সর্বশান্ত হয়ে গেছেন।
অগ্নিকান্ডের খবর পেয়ে রাতেই অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাহিদুল ইসলাম ও গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস, গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. মমিনুল ইসলাম,
প্রশাসনের কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেন।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস জানান, অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান নিরুপনের কাজ চলছে। প্রশাসনের পক্ষথেকে সাধ্যমত ক্ষতিগ্রস্থ্য ব্যবসায়ীদের পাশে দাঁড়ানো চেষ্টা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd