• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বজুড়ে ইরানের জব্দ থাকা সম্পদের মূল্য কত? ‘এনসিপির সঙ্গে আমার পথচলা এখানেই শেষ’ সংরক্ষিত নারী আসন চট্টগ্রাম থেকে ডাক পেলেন বিএনপির ৩৬ নেত্রী গভীর রাতে গুলশানে দাপ্তরিক কাজে তারেক রহমান কৃষকদল নেতাকে ডাম্পট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ ফরিদপুরে চলতি বছর হাম-রুবেলার টিকা পাবে ২ লাখ ৩৯ হাজার শিশু সিরাজদিখানে ইউপি সদস্যের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এসএসসি পরীক্ষা ঘিরে কঠোর নির্দেশনা ডিএমপির দুপুরের মধ্যে যে জেলায় দমকা হাওয়ায় বৃষ্টির আভাস গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর: তথ্য প্রতিমন্ত্রী আজ টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করায় হরমুজ প্রণালি বন্ধ থাকবে: আইআরজিসি যুদ্ধবিরতি ইস্যুতে ৫ শর্ত দিয়েছে হিজবুল্লাহ হরমুজ প্রণালিতে দুটি ভারতীয় জাহাজে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে তলব যুদ্ধে ইরান জয়ী হয়েছে: গালিবাফ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি অনেক দূরে: ইরানি স্পিকার হামের চতুর্মুখী প্রাদুর্ভাব দায়ী স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা আজ থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর, কোনটির কত এবার বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুমকি হুথির এআই বিনিয়োগের চাপ, কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে মেটা যেভাবে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হলো ২ জুলাই থেকে শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা টানা একমাস ধরে ডাবের পানি পান করলে শরীরে যা ঘটে আইএমএফের ঋণের কিস্তি ছাড় নিয়ে অর্থমন্ত্রী যে বার্তা দিলেন গাজায় ৩৮ হাজারের বেশি নারী-কিশোরী প্রাণ হারিয়েছে , উদ্বেগ জাতিসংঘের অবকাশকালীন ছুটি শেষে সুপ্রিম কোর্ট খুলছে রবিবার এলজিইডি অফিসে প্রকাশ্যে ঘুষ লেনদেন, ব্যাপক চাঞ্চল্য এনসিপিতে যোগ দেওয়া প্রসঙ্গে কী বললেন রুমিন ফারহানা প্রশংসা একটু কম কইরেন, স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী সরকারের বড় সাফল্য: দুই মাসে ৬০ গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রধানমন্ত্রীর

যশোর-১ আসনে মনোনয়ন জমা দিলেন বিএনপির প্রার্থী নুরুজ্জামান লিটন

রাহাত হোসেন, শার্শা প্রতিনিধি / ৩৩৬ Time View
Update : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
ছবি-সংগৃহীত

রাহাত হোসেন, শার্শা প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন।

সেমাবার (২৯ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফজলে ওয়াহিদের কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা দিয়ে নুরুজ্জামান লিটন সাংবাদিকদের বলেন, আপনারা জানেন দীর্ঘ ১৭ বছর পর আজকে বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্খা এবং দীর্ঘদিনের স্বপ্ন নিজের ভোট দিয়ে সরকার গঠন করবে তারই প্রক্রিয়া শুরু হলো। আলহামদুলিল্লাহ আমাদের নেতা তারেক রহমান  এখন দেশে অবস্থান করছেন। মানুষ এখন উৎফুল্ল। বাংলাদেশের মানুষ এতোদিন অভিভাবকহীন ছিল। তিনি আসাতে বাংলাদেশের মানুষ  একজন অভিভাবক পেলো। আজকে আমি মনোনয়নপত্র জমা দিয়েছি। আশা করি এটার মাধ্যমে গনতন্ত্র ফিরে আসবে এবং বাংলাদেশের মানুষ শান্তি ফিরে পাবে। তার মতে, দেশ এখন একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দিকে এগোচ্ছে।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি আতিকুজ্জামান সনি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু,  কায়বা উউনিয়ন বিএনপির সভাপতি রবিউল ইসলাম, উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ।

আরও উপস্থিত ছিলেন- বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আক্তরুজ্জামান, শার্শা উপজেলা কৃষকদলের সভাপতি আমিরুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি মোস্তাফিজ্জোহা সেলিম, উপজেলা ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম চয়নসহ নেতা–কর্মীরা।

এছাড়া যশোর-১ (শার্শা) আসন থেকে আরও মনোনয়নপত্র নিয়েছেন- বাংলাদেশ জামায়েত ইসলামীর মাওলানা আজিজুর রহমান,  বিএনপির বিদ্রোহী প্রার্থী শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধু, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, ইসলামী আন্দোলন বাংলাদেশ বকতিয়ার রহমান, স্বতন্ত্র ওসমান গনি, স্বতন্ত্র শাহজাহান আলী গোলদার, জাতীয় পাটি (জিএম কাদের) জাহাঙ্গীর আলম চঞ্চল, বাংলাদেশ খেলাফত মজলিস নাজিম উদ্দিন ও জনতার দল আব্দুল মান্নান মিন্নু।

যশোর-১ আসনটি শার্শা উপজেলা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার রয়েছেন ৩ লাখ ১১ হাজার ৬৩৩ জন।  এ আসন থেকে নুরুজ্জামান লিটন  বিএনপির চুড়ান্ত প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd