• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বজুড়ে ইরানের জব্দ থাকা সম্পদের মূল্য কত? ‘এনসিপির সঙ্গে আমার পথচলা এখানেই শেষ’ সংরক্ষিত নারী আসন চট্টগ্রাম থেকে ডাক পেলেন বিএনপির ৩৬ নেত্রী গভীর রাতে গুলশানে দাপ্তরিক কাজে তারেক রহমান কৃষকদল নেতাকে ডাম্পট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ ফরিদপুরে চলতি বছর হাম-রুবেলার টিকা পাবে ২ লাখ ৩৯ হাজার শিশু সিরাজদিখানে ইউপি সদস্যের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এসএসসি পরীক্ষা ঘিরে কঠোর নির্দেশনা ডিএমপির দুপুরের মধ্যে যে জেলায় দমকা হাওয়ায় বৃষ্টির আভাস গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর: তথ্য প্রতিমন্ত্রী আজ টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করায় হরমুজ প্রণালি বন্ধ থাকবে: আইআরজিসি যুদ্ধবিরতি ইস্যুতে ৫ শর্ত দিয়েছে হিজবুল্লাহ হরমুজ প্রণালিতে দুটি ভারতীয় জাহাজে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে তলব যুদ্ধে ইরান জয়ী হয়েছে: গালিবাফ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি অনেক দূরে: ইরানি স্পিকার হামের চতুর্মুখী প্রাদুর্ভাব দায়ী স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা আজ থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর, কোনটির কত এবার বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুমকি হুথির এআই বিনিয়োগের চাপ, কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে মেটা যেভাবে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হলো ২ জুলাই থেকে শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা টানা একমাস ধরে ডাবের পানি পান করলে শরীরে যা ঘটে আইএমএফের ঋণের কিস্তি ছাড় নিয়ে অর্থমন্ত্রী যে বার্তা দিলেন গাজায় ৩৮ হাজারের বেশি নারী-কিশোরী প্রাণ হারিয়েছে , উদ্বেগ জাতিসংঘের অবকাশকালীন ছুটি শেষে সুপ্রিম কোর্ট খুলছে রবিবার এলজিইডি অফিসে প্রকাশ্যে ঘুষ লেনদেন, ব্যাপক চাঞ্চল্য এনসিপিতে যোগ দেওয়া প্রসঙ্গে কী বললেন রুমিন ফারহানা প্রশংসা একটু কম কইরেন, স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী সরকারের বড় সাফল্য: দুই মাসে ৬০ গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রধানমন্ত্রীর

সিরাজগঞ্জে নির্বাচন প্রস্তুতিতে ১৭ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ, কেন্দ্র পরিদর্শনে প্রশাসন ও পুলিশ

সিরাজগঞ্জ প্রতিনিধি  / ২৬৫ Time View
Update : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

সিরাজগঞ্জ প্রতিনিধি 
নির্বাচনী আচরণবিধি প্রতিপালন ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার লক্ষ্যে সিরাজগঞ্জ জেলার ছয়টি সংসদীয় আসনে ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ভোটকেন্দ্র পরিদর্শন ও সার্বিক প্রস্তুতি জোরদার করেছে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নিয়োগপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা গত ২২ ডিসেম্বর থেকে মাঠপর্যায়ে দায়িত্ব পালন শুরু করেছেন। তারা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন রোধে আগাম স্থাপিত ব্যানার ও ফেস্টুন অপসারণ, ভোটারদের সচেতনতা বৃদ্ধি এবং সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি ভোটগ্রহণের দুই দিন পর পর্যন্ত তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
ভোটারদের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে সচেতনতা বাড়াতে প্রতিটি উপজেলায় প্রশাসনের উদ্যোগে উঠান বৈঠক, অবহিতকরণ সভা ও প্রচারপত্র বিতরণ করা হচ্ছে। পাশাপাশি জেলা তথ্য অফিসের মাধ্যমে সড়ক ও জনগুরুত্বপূর্ণ স্থানে প্রচারণা চালানো হচ্ছে।
এদিকে জেলা পুলিশ ভোটকেন্দ্রগুলোর বর্তমান অবস্থা ও নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনায় জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রাম পর্যায়ের সব কেন্দ্র পরিদর্শন করছে। পরিদর্শনকালে ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের প্রস্তুতি যাচাই করা হচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং ভোটারদের নিরাপদে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করাই এসব কার্যক্রমের মূল লক্ষ্য।
জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, সিরাজগঞ্জ জেলার ছয়টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ২৬ লাখ ৮৬ হাজার ৮৫৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ লাখ ৫৬ হাজার ৪১৭ জন, নারী ভোটার ১৩ লাখ ৩০ হাজার ৪০৫ জন এবং হিজড়া ভোটার ৩৬ জন। জেলায় মোট ভোটকেন্দ্র রয়েছে ৯২৩টি এবং ভোটকক্ষের সংখ্যা ৫ হাজার ১৯৫টি। এছাড়া দুইটি অস্থায়ী ভোটকেন্দ্রে মোট ৩৭২টি ভোটকক্ষ প্রস্তুত রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd