• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বজুড়ে ইরানের জব্দ থাকা সম্পদের মূল্য কত? ‘এনসিপির সঙ্গে আমার পথচলা এখানেই শেষ’ সংরক্ষিত নারী আসন চট্টগ্রাম থেকে ডাক পেলেন বিএনপির ৩৬ নেত্রী গভীর রাতে গুলশানে দাপ্তরিক কাজে তারেক রহমান কৃষকদল নেতাকে ডাম্পট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ ফরিদপুরে চলতি বছর হাম-রুবেলার টিকা পাবে ২ লাখ ৩৯ হাজার শিশু সিরাজদিখানে ইউপি সদস্যের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এসএসসি পরীক্ষা ঘিরে কঠোর নির্দেশনা ডিএমপির দুপুরের মধ্যে যে জেলায় দমকা হাওয়ায় বৃষ্টির আভাস গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর: তথ্য প্রতিমন্ত্রী আজ টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করায় হরমুজ প্রণালি বন্ধ থাকবে: আইআরজিসি যুদ্ধবিরতি ইস্যুতে ৫ শর্ত দিয়েছে হিজবুল্লাহ হরমুজ প্রণালিতে দুটি ভারতীয় জাহাজে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে তলব যুদ্ধে ইরান জয়ী হয়েছে: গালিবাফ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি অনেক দূরে: ইরানি স্পিকার হামের চতুর্মুখী প্রাদুর্ভাব দায়ী স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা আজ থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর, কোনটির কত এবার বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুমকি হুথির এআই বিনিয়োগের চাপ, কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে মেটা যেভাবে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হলো ২ জুলাই থেকে শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা টানা একমাস ধরে ডাবের পানি পান করলে শরীরে যা ঘটে আইএমএফের ঋণের কিস্তি ছাড় নিয়ে অর্থমন্ত্রী যে বার্তা দিলেন গাজায় ৩৮ হাজারের বেশি নারী-কিশোরী প্রাণ হারিয়েছে , উদ্বেগ জাতিসংঘের অবকাশকালীন ছুটি শেষে সুপ্রিম কোর্ট খুলছে রবিবার এলজিইডি অফিসে প্রকাশ্যে ঘুষ লেনদেন, ব্যাপক চাঞ্চল্য এনসিপিতে যোগ দেওয়া প্রসঙ্গে কী বললেন রুমিন ফারহানা প্রশংসা একটু কম কইরেন, স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী সরকারের বড় সাফল্য: দুই মাসে ৬০ গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রধানমন্ত্রীর

তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে মোংলায় স্বাগত মিছিল

মারুফ বাবু, মোংলা প্রতিনিধিঃ / ১০৫ Time View
Update : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

মারুফ বাবু, মোংলা প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ ১৭ বছর পর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মোংলায় স্বাগত মিছিল ও পথসভা করেছেন বিএনপির নেতাকর্মীরা।
বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম’র নির্দেশনায় পৌর বিএনপির নেতাকর্মীদের আয়োজনে পৌর মার্কেট চত্বর থেকে শুরু হওয়া আনন্দ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো পৌর মার্কেট চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমান হোসেন রিপন বলেন, তারেক রহমান বাংলাদেশের কোটি কোটি মানুষের আস্থার প্রতীক। তিনি এদেশের তরুণ ও যুবকদের আইকন। তিনি বিদেশের মাটিতে থেকেও যেভাবে দলকে সুসংগঠিত করেছেন এবং জনগণের অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, তা অনন্য। তার স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে দেশের রাজনীতিতে এক নতুন উদ্দীপনার সৃষ্টি হবে।’
তিনি বলেন, দেশনায়ক তারেক রহমান আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। তার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশে শান্তি ও সমৃদ্ধির ধারা আরও বেগবান হবে। আমরা বিশ্বাস করি, তার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ একটি সুন্দর ও সমৃদ্ধ আগামীর পথে এগিয়ে যাবে। এসময় তানি তারেক রহমানের নিরাপদ প্রত্যাবর্তন কামনা করেন।
এসময় পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. এমরান হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুর উদ্দিন টুটুল, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. জামাল হোসেন,পৌর তাঁতি দলের সদস্য সচিব আজিজুর রহমান সোহাগ, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের জেলা সহ-সভাপতি মহসিন পাটোয়ারী সহ বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd