• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বজুড়ে ইরানের জব্দ থাকা সম্পদের মূল্য কত? ‘এনসিপির সঙ্গে আমার পথচলা এখানেই শেষ’ সংরক্ষিত নারী আসন চট্টগ্রাম থেকে ডাক পেলেন বিএনপির ৩৬ নেত্রী গভীর রাতে গুলশানে দাপ্তরিক কাজে তারেক রহমান কৃষকদল নেতাকে ডাম্পট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ ফরিদপুরে চলতি বছর হাম-রুবেলার টিকা পাবে ২ লাখ ৩৯ হাজার শিশু সিরাজদিখানে ইউপি সদস্যের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এসএসসি পরীক্ষা ঘিরে কঠোর নির্দেশনা ডিএমপির দুপুরের মধ্যে যে জেলায় দমকা হাওয়ায় বৃষ্টির আভাস গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর: তথ্য প্রতিমন্ত্রী আজ টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করায় হরমুজ প্রণালি বন্ধ থাকবে: আইআরজিসি যুদ্ধবিরতি ইস্যুতে ৫ শর্ত দিয়েছে হিজবুল্লাহ হরমুজ প্রণালিতে দুটি ভারতীয় জাহাজে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে তলব যুদ্ধে ইরান জয়ী হয়েছে: গালিবাফ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি অনেক দূরে: ইরানি স্পিকার হামের চতুর্মুখী প্রাদুর্ভাব দায়ী স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা আজ থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর, কোনটির কত এবার বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুমকি হুথির এআই বিনিয়োগের চাপ, কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে মেটা যেভাবে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হলো ২ জুলাই থেকে শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা টানা একমাস ধরে ডাবের পানি পান করলে শরীরে যা ঘটে আইএমএফের ঋণের কিস্তি ছাড় নিয়ে অর্থমন্ত্রী যে বার্তা দিলেন গাজায় ৩৮ হাজারের বেশি নারী-কিশোরী প্রাণ হারিয়েছে , উদ্বেগ জাতিসংঘের অবকাশকালীন ছুটি শেষে সুপ্রিম কোর্ট খুলছে রবিবার এলজিইডি অফিসে প্রকাশ্যে ঘুষ লেনদেন, ব্যাপক চাঞ্চল্য এনসিপিতে যোগ দেওয়া প্রসঙ্গে কী বললেন রুমিন ফারহানা প্রশংসা একটু কম কইরেন, স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী সরকারের বড় সাফল্য: দুই মাসে ৬০ গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রধানমন্ত্রীর

তারেক রহমানের প্রত্যাবর্তন: যশোর যোগ দেবেন লক্ষাধিক নেতাকর্মী

যশোর অফিস  / ১০৮ Time View
Update : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

যশোর অফিস 
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যশোর থেকে লক্ষাধিক নেতাকর্মী ও সমর্থক ঢাকায় যাচ্ছেন। ‘বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকারের পাশাপাশি যশোর স্পেশাল’ নামে ট্রেন দেয়া হয়েছে। যা যশোর থেকে আজ রাত ১২ টা ১৫ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।
যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, ‘যশোরের প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার প্রত্যেক ওয়ার্ড থেকে অন্তত ৫০০ জন করে নেতাকর্মীকে ঢাকায় যাওয়ার নির্দেশনা রয়েছে। জেলায় আটটি উপজেলায় মোট ইউনিয়নের সংখ্যা ৯৩টি ও ৮টি পৌরসভা ৭২ টি ওয়ার্ড রয়েছে। সবমিলিয়ে ৮০ হাজারের অধিক নেতাকর্মী ঢাকাতে যাবে। ইতোমধ্যে অনেকে ঢাকায় পৌঁছেছেন। এছাড়া বাস ও ট্রেন ভাড়া হয়ে গেছে। শুধু বাস নয়, ট্রেন নয় ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেটকার এমনকি মোটরসাইকেল করেও আমাদের নেতাকর্মীরা ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়েছে।’
এদিকে বিএনপির পাশাপাশি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ সব অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও ঢাকায় যাচ্ছেন। দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতৃত্বের দেশে ফেরাকে কেন্দ্র করে তৃণমূল পর্যায় পর্যন্ত নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর বলেন,‘আমাদের নেতা তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে তার সংবর্ধনা অনুষ্ঠানে অগণিত মানুষের সমাগমের প্রত্যাশা করছি আমরা। দীর্ঘ ১৭ বছর প্রবাস জীবন শেষে দেশে ফিরছেন আমাদের নেতা। তারেক রহমানকে এক নজর দেখার জন্য যশোরের নানা প্রান্ত থেকে যে যেভাবে পারছেন ঢাকার দিকে ছুটে যাচ্ছেন।’
জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল ইসলাম রানা বলেন, ‘দীর্ঘ ফ্যাসিবাদের নিপীড়ন সহ্য করে তারেক রহমান অবশেষে দেশে ফিরছেন। জেলার প্রতিটি ইউনিট থেকে নেতাকর্মীরা ঢাকায় যাচ্ছেন। জেলার আটটি উপজেলা থেকে প্রায় ৩০ হাজার যুবদলের নেতাকর্মী ঢাকায় যাচ্ছে। তারেক রহমানের এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd