• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বজুড়ে ইরানের জব্দ থাকা সম্পদের মূল্য কত? ‘এনসিপির সঙ্গে আমার পথচলা এখানেই শেষ’ সংরক্ষিত নারী আসন চট্টগ্রাম থেকে ডাক পেলেন বিএনপির ৩৬ নেত্রী গভীর রাতে গুলশানে দাপ্তরিক কাজে তারেক রহমান কৃষকদল নেতাকে ডাম্পট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ ফরিদপুরে চলতি বছর হাম-রুবেলার টিকা পাবে ২ লাখ ৩৯ হাজার শিশু সিরাজদিখানে ইউপি সদস্যের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এসএসসি পরীক্ষা ঘিরে কঠোর নির্দেশনা ডিএমপির দুপুরের মধ্যে যে জেলায় দমকা হাওয়ায় বৃষ্টির আভাস গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর: তথ্য প্রতিমন্ত্রী আজ টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করায় হরমুজ প্রণালি বন্ধ থাকবে: আইআরজিসি যুদ্ধবিরতি ইস্যুতে ৫ শর্ত দিয়েছে হিজবুল্লাহ হরমুজ প্রণালিতে দুটি ভারতীয় জাহাজে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে তলব যুদ্ধে ইরান জয়ী হয়েছে: গালিবাফ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি অনেক দূরে: ইরানি স্পিকার হামের চতুর্মুখী প্রাদুর্ভাব দায়ী স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা আজ থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর, কোনটির কত এবার বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুমকি হুথির এআই বিনিয়োগের চাপ, কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে মেটা যেভাবে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হলো ২ জুলাই থেকে শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা টানা একমাস ধরে ডাবের পানি পান করলে শরীরে যা ঘটে আইএমএফের ঋণের কিস্তি ছাড় নিয়ে অর্থমন্ত্রী যে বার্তা দিলেন গাজায় ৩৮ হাজারের বেশি নারী-কিশোরী প্রাণ হারিয়েছে , উদ্বেগ জাতিসংঘের অবকাশকালীন ছুটি শেষে সুপ্রিম কোর্ট খুলছে রবিবার এলজিইডি অফিসে প্রকাশ্যে ঘুষ লেনদেন, ব্যাপক চাঞ্চল্য এনসিপিতে যোগ দেওয়া প্রসঙ্গে কী বললেন রুমিন ফারহানা প্রশংসা একটু কম কইরেন, স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী সরকারের বড় সাফল্য: দুই মাসে ৬০ গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রধানমন্ত্রীর

বাংলাদেশি সৈনিক শামীম রেজাকে নিজ গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন 

মেহেদী হাসান, রাজবাড়ী: / ২৮৫ Time View
Update : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

মেহেদী হাসান, রাজবাড়ী:
সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে সন্ত্রাসী হামলায় নিহত বাংলাদেশি সৈনিক শামীম রেজাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের হোগলাডাঙ্গী গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন সম্পন্ন করা হয়।
সকালে ঢাকার সেনানিবাসে জানাজা শেষে সেনাবাহিনীর হেলিকপ্টারযোগে নিহত সৈনিকের মরদেহ রাজবাড়ীতে আনা হয়। দুপুর পৌনে ২টার দিকে কালুখালী মিনি স্টেডিয়াম এলাকায় হেলিকপ্টারটি অবতরণ করে। পরে অ্যাম্বুলেন্সে করে মরদেহটি মৃগী ইউনিয়নের হোগলাডাঙ্গী গ্রামে তাঁর নিজ বাড়িতে নেওয়া হয়। সেখানে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও এলাকাবাসী তাঁকে শেষবারের মতো দেখার সুযোগ পান। পরে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে তাঁকে দাফন সম্পন্ন করা হয়। নিহতের  শামীম রেজার বাড়ি রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের হোগলাডাঙ্গী গ্রামের আলমগীর ফকিরের ছেলে ৩ ভাই ও ১ বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। দেড় বছর আগে তাঁর বিয়ে হয়, তবে কোনো সন্তান নেই। জানা গেছে, শামীম রেজা ২০১৭ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দেন। চলতি বছরের ৭ই নভেম্বর তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিতে সুদানে যান। দায়িত্ব পালনকালে গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই শহরে একটি ড্রোন হামলায় তিনি নিহত হন।
এলাকার বীর সন্তানকে একনজর দেখতে এদিন তাঁর বাড়ি ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক মানুষ ভিড় করেন। পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd