• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বজুড়ে ইরানের জব্দ থাকা সম্পদের মূল্য কত? ‘এনসিপির সঙ্গে আমার পথচলা এখানেই শেষ’ সংরক্ষিত নারী আসন চট্টগ্রাম থেকে ডাক পেলেন বিএনপির ৩৬ নেত্রী গভীর রাতে গুলশানে দাপ্তরিক কাজে তারেক রহমান কৃষকদল নেতাকে ডাম্পট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ ফরিদপুরে চলতি বছর হাম-রুবেলার টিকা পাবে ২ লাখ ৩৯ হাজার শিশু সিরাজদিখানে ইউপি সদস্যের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এসএসসি পরীক্ষা ঘিরে কঠোর নির্দেশনা ডিএমপির দুপুরের মধ্যে যে জেলায় দমকা হাওয়ায় বৃষ্টির আভাস গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর: তথ্য প্রতিমন্ত্রী আজ টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করায় হরমুজ প্রণালি বন্ধ থাকবে: আইআরজিসি যুদ্ধবিরতি ইস্যুতে ৫ শর্ত দিয়েছে হিজবুল্লাহ হরমুজ প্রণালিতে দুটি ভারতীয় জাহাজে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে তলব যুদ্ধে ইরান জয়ী হয়েছে: গালিবাফ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি অনেক দূরে: ইরানি স্পিকার হামের চতুর্মুখী প্রাদুর্ভাব দায়ী স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা আজ থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর, কোনটির কত এবার বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুমকি হুথির এআই বিনিয়োগের চাপ, কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে মেটা যেভাবে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হলো ২ জুলাই থেকে শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা টানা একমাস ধরে ডাবের পানি পান করলে শরীরে যা ঘটে আইএমএফের ঋণের কিস্তি ছাড় নিয়ে অর্থমন্ত্রী যে বার্তা দিলেন গাজায় ৩৮ হাজারের বেশি নারী-কিশোরী প্রাণ হারিয়েছে , উদ্বেগ জাতিসংঘের অবকাশকালীন ছুটি শেষে সুপ্রিম কোর্ট খুলছে রবিবার এলজিইডি অফিসে প্রকাশ্যে ঘুষ লেনদেন, ব্যাপক চাঞ্চল্য এনসিপিতে যোগ দেওয়া প্রসঙ্গে কী বললেন রুমিন ফারহানা প্রশংসা একটু কম কইরেন, স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী সরকারের বড় সাফল্য: দুই মাসে ৬০ গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রধানমন্ত্রীর

ঝগড়া থামাতে গিয়ে যুবকের মৃত্যু

মুন্সীগঞ্জ প্রতিনিধি / ১১২ Time View
Update : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
ছবি-সংগৃহীত

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় প্রতিবেশী দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে দা’র কোপে জান্নাত হোসেন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার নয়নগর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত জান্নাত হোসেন নয়নগর গ্রামের আব্দুল হকের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, নয়ানগর গ্রামের শাহিন রাঢ়ির দুই ছেলে তারেক ও রিয়াদের মধ্যে দীর্ঘদিন ধরেই বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক বিরোধ ও ঝগড়া চলছিল। শনিবার সকালে আবারও তাদের মধ্যে ঝগড়ার সূত্রপাত হলে তা থামাতে প্রতিবেশী হিসেবে জান্নাত হোসেন ঘটনাস্থলে যান। এ সময় উভয় ভাইয়ের হাতেই ধারালো বগি দা ছিল।

ঝগড়ার এক পর্যায়ে রিয়াদ তার হাতে থাকা দা দিয়ে ভাই তারেককে লক্ষ্য করে কোপ দিতে গেলে তা ভুলবশত জান্নাত হোসেনের শরীরে লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে গজারিয়ার হামদর্দ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হামদর্দ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মারিয়া মোস্তারি জানান, সকাল এগারোটার দিকে তাকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক পর্যবেক্ষণে তাকে মৃত ঘোষণা করা হয়। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। নিহতের পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। নিহতের ভাগ্নি সুমাইয়া আক্তার অভিযোগ করে বলেন, এই দুই ভাই নেশাসক্ত ছিল। নেশার টাকার জন্য তারা চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিল। সকালে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও ইচ্ছাকৃতভাবে আমার মামাকে ডেকে নিয়ে গিয়ে রিয়াদ তাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে। আমরা এই হত্যার সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd