• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বজুড়ে ইরানের জব্দ থাকা সম্পদের মূল্য কত? ‘এনসিপির সঙ্গে আমার পথচলা এখানেই শেষ’ সংরক্ষিত নারী আসন চট্টগ্রাম থেকে ডাক পেলেন বিএনপির ৩৬ নেত্রী গভীর রাতে গুলশানে দাপ্তরিক কাজে তারেক রহমান কৃষকদল নেতাকে ডাম্পট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ ফরিদপুরে চলতি বছর হাম-রুবেলার টিকা পাবে ২ লাখ ৩৯ হাজার শিশু সিরাজদিখানে ইউপি সদস্যের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এসএসসি পরীক্ষা ঘিরে কঠোর নির্দেশনা ডিএমপির দুপুরের মধ্যে যে জেলায় দমকা হাওয়ায় বৃষ্টির আভাস গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর: তথ্য প্রতিমন্ত্রী আজ টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করায় হরমুজ প্রণালি বন্ধ থাকবে: আইআরজিসি যুদ্ধবিরতি ইস্যুতে ৫ শর্ত দিয়েছে হিজবুল্লাহ হরমুজ প্রণালিতে দুটি ভারতীয় জাহাজে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে তলব যুদ্ধে ইরান জয়ী হয়েছে: গালিবাফ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি অনেক দূরে: ইরানি স্পিকার হামের চতুর্মুখী প্রাদুর্ভাব দায়ী স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা আজ থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর, কোনটির কত এবার বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুমকি হুথির এআই বিনিয়োগের চাপ, কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে মেটা যেভাবে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হলো ২ জুলাই থেকে শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা টানা একমাস ধরে ডাবের পানি পান করলে শরীরে যা ঘটে আইএমএফের ঋণের কিস্তি ছাড় নিয়ে অর্থমন্ত্রী যে বার্তা দিলেন গাজায় ৩৮ হাজারের বেশি নারী-কিশোরী প্রাণ হারিয়েছে , উদ্বেগ জাতিসংঘের অবকাশকালীন ছুটি শেষে সুপ্রিম কোর্ট খুলছে রবিবার এলজিইডি অফিসে প্রকাশ্যে ঘুষ লেনদেন, ব্যাপক চাঞ্চল্য এনসিপিতে যোগ দেওয়া প্রসঙ্গে কী বললেন রুমিন ফারহানা প্রশংসা একটু কম কইরেন, স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী সরকারের বড় সাফল্য: দুই মাসে ৬০ গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রধানমন্ত্রীর

ভূরুঙ্গামারীতে রক্তমাখা চিরকুট লিখে জামায়াত কর্মীকে হত‍্যার হুমকি

কামরুল হাসান কাজল, কুড়িগ্রাম প্রতিনিধিঃ / ২৮৫ Time View
Update : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
ছবি-সংগৃহীত

কামরুল হাসান কাজল, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে হত‍্যার হুমকি দিয়ে শাহ আলম নামে এক জামায়াত কর্মীর বাসার বেলকনিতে কে বা কারা একটি চিরকুট রেখে যায়৷ যেখানে একটি সাদা কাগজে রক্ত মাখা একটি পুতুলের ছবি একে তার মাঝে ইংরেজিতে লেখা ( I kill you)। চিরকুট পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে ওই পরিবার।
এ ঘটনায় ওই জামায়াত কর্মী শুক্রবার রাতে ভূরুঙ্গামারী  থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
আজ শনিবার (২০ ডিসেম্বর) সকালে ভূরুঙ্গামারী  থানার অফিস ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, হত‍্যার হুমকি পাওয়া ব‍্যক্তির নাম মোঃ শাহ আলম। তিনি পাথরডুবি ইউনিয়নের পশ্চিম পাথরডুবি গ্রামের মৃত আকবর হোসেন এর ছেলে এবং স্থানীয় জামায়াতের একজন সক্রিয় কর্মী।
তিনি ব‍্যবসার পাশাপাশি একটি বেসরকারি মাদ্রাসা পরিচালনা করেন। প্রতিষ্ঠান ও ব‍্যবসা পরিচালনার জন‍্য জনৈক জোবাইদুল ইসলাম এর দেওয়ানের খামার (সরকারি কলেজ রোড),  বাড়িতে নিচতালায় ভাড়া থাকেন।
গত শুক্রবার  সন্ধ্যায় তার স্ত্রী মমতাজ বেগম বাসার বারান্দায় একটি সাদা চিরকুট দেখতে পায়। উক্ত চিরকুটে ইংরেজিতে লাল রং দিয়ে ( I Kill You) লেখা আছে। এতে আতঙ্কিত হয়ে পড়ে পরিবারের সদস্যরা। যেকোন সময় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন তারা।এতে প্রশাসনের সহযোগিতা চেয়ে রাতেই থানায় সাধারণ ডায়েরি করেন ওই জামায়াত কর্মী।
এবিষয়ে শাহ আলম জানান, গতকাল বিকেলে আমি বন্ধুদের সাথে কুড়িগ্রামে ইজতেমায় যাচ্ছিলাম। পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলায় পৌছলে আমার স্ত্রী হত‍্যার হুমকি পাওয়া চিরকুটটির বিষয়ে জানায়।
আমি তাৎক্ষণিক ইজতেমায় না গিয়ে বাসায় চলে আসি। পরে রাতেই থানায় একটি জিডি করি। এঘটনায় আমার পরিবারের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিম উদ্দিন বলেন, ঘটনাটি তদন্তে কাজ চলছে। বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd